তুমি কি এবছর WB ANM GNM পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? স্বপ্ন পরীক্ষা ক্র্যাক করে একজন সফল নার্স হিসেবে ক্যারিয়ার গড়া? তবে এই প্রতিবেদন তোমার জন্যই। তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরো ভালো করার জন্য ExamBangla.com আজ প্রকাশ করছে ANM GNM পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১০ (ANM GNM Practice Set in Bengali pdf download 10), যেখানে আসন্ন নার্সিং পরীক্ষার জন্য ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমরা কথা বলব।
ANM GNM এন্ট্রান্স পরীক্ষার মতো একটি এত বড়ো পরীক্ষায় এক চান্সে সফল হতে গেলে শুধু হার্ড ওয়ার্ক নয়, বরং স্মার্ট ওয়ার্ক দরকার। এজন্য সবার আগে সিলেবাস টি ভালোভাবে বোঝা দরকার :-
| Subject | Category 1 (1 Mark) | Category 2 (2 Marks) | Total Questions | Total Marks |
| Life Science | 30 | 10 | 40 | 50 |
| Physical Science | 15 | 5 | 20 | 25 |
| Basic English | 15 | – | 15 | 15 |
| Mathematics | 10 | – | 10 | 10 |
| General Knowledge | 10 | – | 10 | 10 |
| Logical Reasoning | 5 | – | 5 | 5 |
| Total | 85 | 15 | 100 | 115 |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর
সিলেবাস বোঝা হয়ে গেলে এবার দরকার সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং নিজের প্রস্তুতি বোঝার জন্য দৈনিক প্র্যাকটিস সেট অভ্যাস করার। এই প্র্যাকটিস সেট গুলি থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন আসে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনুশীলন খুবই দরকারি। এই কাজে আজকের এখানে দেওয়া প্র্যাকটিস সেটটি তোমাদের অনেকটাই সাহায্য করবে। তো আর দেরি না করে দেখে নেওয়া যাক।
WBJEE ANM GNM Question Answer
1. রিলে কেন্দ্র কাকে বলে?
[A] থ্যালামাস
[B] হাইপোথ্যালামাস
[C] সেরিব্রাম
[D] সেরিব্রাল
উত্তরঃ [A] থ্যালামাস
2. ল্যাটিন শব্দ ‘কোয়াসারভেট’ এর অর্থ কি?
[A] উৎপত্তি
[B] বিচ্ছিন্ন হওয়া
[C] গুচ্ছ
[D] বিবর্তন
উত্তরঃ [C] গুচ্ছ
3. অযৌন জননের একক কি?
[A] রেনু
[B] গ্যামেট
[C] পরাগ
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] রেনু
4. মানব দেহের ‘ব্লাডব্যাঙ্ক’ কাকে বলা হয়?
[A] প্লীহা
[B] যকৃত
[C] মেরুরজ্জু
[D] হৃদপিণ্ড
উত্তরঃ [A] প্লীহা
5. পরিযায়ী মাছ কোনটি?
[A] ইলিশ
[B] শিঙি
[C] চিংড়ি
[D] রুই
উত্তরঃ [A] ইলিশ
6. কোন ভিটামিন কে হরমোন বলা হয়?
[A] ভিটামিন A
[B] ভিটামিন B
[C] ভিটামিন C
[D] ভিটামিন D
উত্তরঃ [D] ভিটামিন D
আরও পড়ুনঃ ANM GNM Practice Set (9)
7. কোন উদ্ভিদ গমনে সক্ষম?
[A] প্লানেরিয়া
[B] স্পাইরোগাইরা
[C] ক্ল্যামাইডোমোনাস
[D] ড্রাইপটেরিস
উত্তরঃ [C] ক্ল্যামাইডোমোনাস
8. অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে রক্ত সংবহনতন্ত্র কি প্রকৃতির?
[A] বদ্ধ
[B] মুক্ত
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] বদ্ধ
9. কোন দশায় মোটর ক্রিয়া হ্রাস পায়?
[A] শৈশব
[B] বয়ঃসন্ধি
[C] পরিণত
[D] বার্ধক্য
উত্তরঃ [D] বার্ধক্য
10. নিম্নলিখিত কোন তরলটি সুষুম্নাকাণ্ডের গহ্বরে অবস্থিত?
[A] সাইটোপ্লাজম
[B] সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
[C] ইন্ট্রা অকুলার লিকুইড
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
11. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধককে কি বলে?
[A] অ্যাক্সন
[B] ডেনড্রন
[C] নিউরোফাইব্রিল
[D] নিউরোলেমা
উত্তরঃ [A] অ্যাক্সন
12. ক্যারিওলিম্ফ কি?
[A] নিউক্লিয়াসকে ঘিরে সজীব ও দ্বিস্তরীয় আবরণী
[B] নিউক্লিয়াসের মধ্যে ঘন এবং গোলাকার অংশ
[C] নিউক্লিয়াসের মধ্যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থ
[D] নিউক্লিয়াসের মধ্যে সূক্ষ্ম সুতোর মতো অংশ
উত্তরঃ [C] নিউক্লিয়াসের মধ্যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থ
13. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন?
[A] ৩ জোড়া
[B] ৫ জোড়া
[C] ৭ জোড়া
[D] ৮ জোড়া
উত্তরঃ [C] ৭ জোড়া
14. NTP তে যেকোনো গ্যাসের এক গ্রাম-অণুর আয়তন কত?
[A] 11.2 L
[B] 22.4 L
[C] 44.8 L
[D] বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হবে
উত্তরঃ [B] 22.4 L
15. ল্যাবরেটরীতে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি?
[A] বেঞ্জিন
[B] মিথেন
[C] ল্যাকটিক অ্যাসিড
[D] ইউরিয়া
উত্তরঃ [D] ইউরিয়া
16. কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন?
[A] রাদারফোর্ড
[B] স্যাডউইক
[C] বোর
[D] থমসন
উত্তরঃ [D] থমসন
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু পাওয়া যায়?
[A] 1 নং
[B] 2 নং
[C] 17 নং
[D] 18 নং
উত্তরঃ [B] 2 নং
18. তড়িৎ আধান কয় প্রকার?
[A] 1 প্রকার
[B] 2 প্রকার
[C] 3 প্রকার
[D] 4 প্রকার
উত্তরঃ [B] 2 প্রকার
19. “স্বরাজ আমার জন্মগত অধিকার”– কার উক্তি?
[A] বিনায়ক দামোদর সাভারকর
[B] বাসুদেব বলবন্ত ফাড়কে
[C] বাল গঙ্গাধর তিলক
[D] বালকৃষ্ণ চাপেকার
উত্তরঃ [C] বাল গঙ্গাধর তিলক
20. সিয়াচেন হিমবাহ পর্বতশ্রেণী কোথায় অবস্থিত?
[A] কারাকোরাম
[B] জাস্কার
[C] পীরপাঞ্জাল
[D] শিবালিক
উত্তরঃ [A] কারাকোরাম
এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇
এরকম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট PDF পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করুন –![]()