WB ITI Polytechnic দ্বিতীয় সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশিত, কিভাবে নিজের নাম চেক করবেন?


পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবছর ITI ও পলিটেকনিক কোর্সে ভর্তির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর (WBSCVT) মারফত WB ITI Polytechnic দ্বিতীয় সিট অ্যালোটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা যারা প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে সিট পাননি কিন্তু এবছর ভর্তি হবার স্বপ্ন দেখছেন, তাদের জন্য ITI Polytechnic 2nd Phase Seat Allotment Result আরেকটি সুযোগ বলা যায়। ইতিমধ্যেই যোগ্য ক্যান্ডিডেটদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনার নাম কিভাবে তালিকায় চেক করবেন? নাম এলে কিভাবে ভর্তি হবেন? নাম না এলে এরপর কবে কাউন্সেলিং হবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কোর্স

WB ITI E, ITI M, Polytechnic 1st year

শিক্ষাবর্ষ ২০২৬।
দ্বিতীয় ধাপের চয়েস ফিলিং

১ – ৪ আগস্ট, ২০২৬ পর্য

সিট অ্যালোটমেন্ট রেজাল্ট ৮ আগস্ট ২০২৬।
ভর্তির সময়সীমা

৭-১০ আগস্ট ২০২৬।

অফিসিয়াল ওয়েবসাইট

admission-tetsd.wb.gov.in

ছুটির দিনেও খোলা থাকবে আইটিআই

WBSCVT জানিয়েছে, ভর্তি ও কাউন্সেলিং সংক্রান্ত কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে কারণে আগামী ৮ আগস্ট ও ৯ আগস্ট (শনিবার ও রবিবার) সমস্ত আইটিআই খোলা থাকবে।

WB ITI Polytechnic 2nd Phase Seat Allotment Result 2026 Download

  • WBSCVT কমন অ্যাডমিশন পোর্টালে যান: admission-tetsd.wb.gov.in
  • ‘Applicant Login’ সেকশনে গিয়ে ‘Sign In’ অপশনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ইনপুট করে লগইন করুন।
  • Dashboard-এ ‘Seat Allotment Result’ সেকশনে ক্লিক করুন।
  • সেখানে আপনি কোন কলেজ এবং কোন ট্রেড পেয়েছেন তা দেখতে পাবেন।
  • Download অপশনে ক্লিক করে তালিকা পিডিএফ সেভ করে নিন।

কিভাবে ভর্তি হবেন?

যে সকল শিক্ষার্থী সিট অ্যালটমেন্টে নির্দিষ্ট কলেজ বা ট্রেড পেয়েছেন, তাদের Common Admission Portal মারফত সিট বুকিং করতে হবে।

  • এজন্য একইভাবে Applicant Login এ গিয়ে লগইন করে নিন।
  • আপনার জন্য বরাদ্দ করা কলেজ ও ট্রেড ভালোভাবে দেখে নিন।
  • এরপর কেবল নির্দিষ্ট পেমেন্ট লিঙ্কে ক্লিক নির্ধারিত ফি জমা করে দিলেই আপনার সিটটি বুক হয়ে যাবে।

অথবা আপনি যদি আরো ভালো কলেজ চান, তবে সিটটি সিলেক্ট করে‘Auto-Upgradation’ অপশন ক্লিক করুন।

অন্যদিকে যদি কোনো পরীক্ষার্থী কোনো সিট না পান, তবে হতাশ হওয়ার কিছু নেই। এখনো 3rd Phase Seat Allotment এর রেজাল্ট বেরোনো বাকি। সেখানে আপনার নাম থাকতেও পারে।

আরও পড়ুনঃ ITI Polytechnic এ সরকারি, বেসরকারি ও IMC কলেজের ফি তালিকা

ITI Polytechnic 3rd Phase Counselling Date 2026

বিষয় তারিখ
তৃতীয় দফার কাউন্সেলিং ৬ আগস্ট, ২০২৬ থেকে ৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত
তৃতীয় পর্যায় সিট অ্যালোটমেন্ট ১২ আগস্ট ২০২৬
তৃতীয় পর্যায়ের ভর্তি ও রিপোটিং

১৩ আগস্ট ২০২৬ থেকে ১৭ আগস্ট ২০২৬ (বিকেল ৫:৩০ টা পর্যন্ত)

শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *