কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এবছরের ICSE দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট (CISCE Board Result 2026) প্রকাশ করল। পশ্চিমবঙ্গের যেসমস্ত শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ নয়াদিল্লিতে বোর্ডের দপ্তরে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর স্কোর কার্ড ইতিমধ্যেই অনলাইনে বিভিন্ন অনুমোদিত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা কিভাবে নিজেদের রেজাল্ট দেখবেন? সেই পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হল।
| পরীক্ষার নাম |
ICSE (Class 10) এবং ISC (Class 12)। |
| বোর্ডের নাম |
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)। |
| পরীক্ষার তারিখ |
১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ ২০২৬ (ICSE), ১২ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল ২০২৬ (ISC)। |
| ফলাফল প্রকাশের তারিখ |
৩০ এপ্রিল, ২০২৬। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.cisce.org |
CISCE Board Result 2026 Timing
এই বছর ৪ লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। যার মধ্যে দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২.৬ লক্ষ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১.৫ লক্ষ। পরীক্ষা শেষ হবার পর থেকেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে অপেক্ষা ছিল রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বোর্ড আজ সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দিয়েছে।
CISCE Board Result 2026 Pass Percentage
CISCE-র নিয়ম অনুযায়ী, ICSE (দশম শ্রেণী) পরীক্ষার্থীদের পাস করার জন্য প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর পেতে হবে। অন্যদিকে ISC (দ্বাদশ শ্রেণী) পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে অন্তত ৩৫% নম্বর পেয়ে পাশ করতে হবে।
এ বছরের রেজাল্টে পাশের হার অনেক বেশি দেখা গেছে। প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থী পাশের তালিকায় রয়েছেন। দশম শ্রেণীর ক্ষেত্রে ৯৯.১৮ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ৯৯.১৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। যার মধ্যে ছাত্র অপেক্ষা ছাত্রীদের পাশের সংখ্যা বেশি।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাসে আবেদন করুন Masters’ Union Scholarship এ, পড়াশোনার ৮০ শতাংশ খরচ ফ্রি
How to check CISCE Board Result 2026?
পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট, ডিজি লকার এবং অ্যাপের মাধ্যমে তাদের রেজাল্ট চেক করতে পারবেন।
অনলাইন
অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতিগুলি নীচে দেওয়া হল,
- প্রথমে CISCE-র অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট results.cisce.org এ প্রবেশ করুন।
- হোমপেজে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে ‘ICSE’ অথবা ‘ISC’ (আপনার পরীক্ষা অনুযায়ী) সিলেক্ট করুন।
- আপনার অ্যাডমিট কার্ডে থাকা Unique ID (UID) এবং Index Number সঠিকভাবে লিখুন।
- স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি নির্দিষ্ট বক্সে টাইপ করুন।
- এরপর ‘Show Result’ বাটনে ক্লিক করুন। আপনার মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে।
- ভবিষ্যতের ব্যবহারের জন্য রেজাল্টটি ডাউনলোড করে একটি প্রিন্ট-আউট কপি নিজের কাছে রাখুন।
DigiLocker
ওয়েবসাইটের ট্রাফিক এড়াতে আপনি ডিজি লকার এর মাধ্যমেও নিজের মার্কশিট ডাউনলোড এবং সেভ করে রাখতে পারেন। এজন্য,
- DigiLocker অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করুন।
- ‘Education’ বিভাগে গিয়ে ‘CISCE’ নির্বাচন করুন।
- আপনার আধার নম্বর এবং ইউনিক আইডি দিয়ে ডকুমেন্টটি ‘Fetch’ বা সেভ করে নিন।
অ্যাপের মাধ্যমে
ভারত সরকারের উমাং অ্যাপ ব্যবহার করেও ছাত্র-ছাত্রীরা তাদের স্মার্টফোনে ফলাফল দেখতে পারবেন।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()