স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার নিয়োগ, যোগ্যতা কি লাগবে?


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের ব্যাংকিং ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন এস বি আই সার্কেলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিয়োগের পর স্থায়ী পদে চাকরি, সঙ্গে মাসিক মোটা বেতন ও অন্যান্য সুবিধা মিলবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে এস বি আই এর ওয়েবসাইট মারফত আবেদন জানাতে হবে। নীচে যোগ্যতা ও আবেদন পদ্ধতি বিশদে আলোচনা করা হলো।

নিয়োগ কারী সংস্থা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

পদের নাম

স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO)।

বিভাগ

ল এবং মেডিকেল।

মোট শূন্যপদ ৮৪ টি।
আবেদন পদ্ধতি অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

sbi.bank.in

SBI SCO Recruitment 2026 Post wise Vacancy

ক্যাটাগরি ল অফিসার (Assistant / Deputy Manager)

মেডিক্যাল অফিসার (Bank Medical Officer – BMO II)

Scheduled Caste (SC) ০৭ (AM-৩, DM-৪)
Scheduled Tribe (ST) ০৫ (AM-১, DM-৪)
Other Backward Class (OBC) ১২ (AM-৫, DM-৭) ০৪
Economically Weaker Section (EWS) ০৪ (AM-২, DM-২)
Unreserved (UR) ২১ (AM-৯, DM-১২) ৩১
সর্বমোট শূন্যপদ (Total) ৪৯টি (AM-২০, DM-২৯) ৩৫টি

শিক্ষাগত যোগ্যতা

ল অফিসার পদের জন্য

প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LLB পাস হতে হবে। ৫ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স করা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

মেডিক্যাল অফিসার পদের জন্য

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) বা স্টেট মেডিক্যাল কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অবশ্যই MBBS ডিগ্রি পাশ হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা MD/MS ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

কাজের অভিজ্ঞতা

ল অফিসার

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকার পর অন্তত ২ বছরের প্র্যাকটিস করার অভিজ্ঞতা অথবা কোনো শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের লিগ্যাল ডিপার্টমেন্টে ল অফিসার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ডেপুটি ম্যানেজার: বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকার পর অন্তত ৪ বছরের প্র্যাকটিস করার অভিজ্ঞতা অথবা শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের লিগ্যাল ডিপার্টমেন্টে ল অফিসার হিসেবে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

আরও পড়ুনঃ BSNL এ জুনিয়র টেলিকম অফিসার নিয়োগ, শুধু স্নাতক পাস দরকার

মেডিকেল অফিসার

  • শুধুমাত্র MBBS ডিগ্রিধারীদের জন্য: NMC বা স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশনের পর জেনারেল প্র্যাকটিশনার (General Practitioner) হিসেবে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • পোস্ট গ্র্যাজুয়েট (MD/MS) ডিগ্রিধারীদের জন্য: রেজিস্ট্রেশনের পর জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থী যে সার্কেলের জন্য আবেদন করবেন, সেখানকার নির্দিষ্ট স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বুঝতে পারদর্শী হতে হবে।

বয়সসীমা

আবেদনকারীদের বয়সসীমা গণনা করা হবে ৩১শে মে, ২০২৬ তারিখের ওপর ভিত্তি করে।

ল অফিসার

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Law): সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
  • ডেপুটি ম্যানেজার (Law): সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।

মেডিক্যাল অফিসার

এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

ভারতের সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা ৩ বছর, এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর এবং পিডব্লিউবিডি (PwBD) প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী বিভিন্ন পদের বেতন কাঠামো আলাদা আলাদা,

ল অফিসার

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: মূল পে-স্কেল হলো ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ইনক্রিমেন্ট সহ ৮৫,৯২০ টাকা।
  • ডেপুটি ম্যানেজার MMGS-II: মূল পে-স্কেল হলো ৬৪,৮২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ইনক্রিমেন্ট সহ ৯৩,৯৬০ টাকা।

ব্যাংক মেডিক্যাল অফিসার

মূল পে-স্কেল হলো ৬৪,৮২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ইনক্রিমেন্ট সহ ৯৩,৯৬০ টাকা। মূল বেতনের উপর ২০% নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স (NPA) পাবেন।

বেসিক পে বা মূল বেতনের পাশাপাশি অফিসাররা মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), সিসিএ (CCA), প্রভিডেন্ট ফান্ড, এনপিএস (NPS), এলএফসি (LFC), এবং নিয়মমাফিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে:

  • প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে যান: sbi.bank.in/web/careers/current-openings
  • সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পাশে থাকা বেছে নিয়ে “Apply Online” লিঙ্কে ক্লিক করুন।
  • নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্ট সাইজের ছবি।
  • বায়োডাটা।
  • যেকোনো ফটো আইডি প্রুফ।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • বার কাউন্সিল বা NMC/স্টেট মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট/ প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদন ফি

  • জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস (General/OBC/EWS) প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা।
  • এসসি, এসটি এবং পিডব্লিউবিডি (SC/ST/PwBD) প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া

ল অফিসার এবং মেডিক্যাল অফিসার, উভয় পদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আলাদাভাবে রাখা হয়েছে।

ল অফিসার

এই পদের সিলেকশন হবে দুটি ধাপের মাধ্যমে, অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ।

  • অনলাইন পরীক্ষা: পরীক্ষাটি দুটি অংশে বিভক্ত থাকবে, অবজেক্টিভ টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্ট।

অবজেক্টিভ পার্ট:

বিষয় নম্বর সময়
রিজনিং ২৫ নম্বর

৪৫ মিনিট

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৩৫ নম্বর
প্রফেশনাল নলেজ ৫০ নম্বর ৪৫ মিনিট

এই টেস্টটি কোয়ালিফাইং প্রকৃতির। মেরিট লিস্ট তৈরির সময়ে শুধু প্রফেশনাল নলেজের মার্কস গণ্য হবে। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
ডেসক্রিপটিভ পার্ট: ৪৫ মিনিটে ৫০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে, যেখানে আইন সংক্রান্ত ৮টি প্রশ্নের মধ্যে ৫টির উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর থাকবে।

  • ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চূড়ান্ত মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষার ৭০% এবং ইন্টারভিউয়ের ৩০% ওয়েটেজ নেওয়া হবে।

মেডিক্যাল অফিসার (BMO-II)

মেডিক্যাল অফিসারদের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে, অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান নেভিতে ২৭৫ অফিসার নিয়োগ, স্নাতক পাসে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ: ২৪ জুন, ২০২৬।
  • অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ জুলাই, ২০২৬।
  • অনলাইন লিখিত পরীক্ষা গ্রহণের সম্ভাব্য সময়: আগস্ট, ২০২৬।

Official Notification:

এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *