আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সহায়তায় এগিয়ে এলো বিখ্যাত শিল্প সংস্থা মাহিন্দ্রা গ্রুপ। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর অনেক পড়ুয়া টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এইসব শিক্ষার্থীদের ‘মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ’ (MAITS) উচ্চশিক্ষার জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয়। যে সমস্ত পড়ুয়ারা মূলত আই টি আই/ পলিটেকনিক/ কোনো জব-ওরিয়েন্টেড ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন। অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হয়। আপনি যদি এই স্কলারশিপে আগ্রহী হন, তবে নীচে বিস্তারিত তথ্য জেনে নিন।
| স্কলারশিপের নাম |
মহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ (MAITS)। |
| প্রদানকারী সংস্থা |
কে. সি. মহিন্দ্রা এডুকেশন ট্রাস্ট। |
| মোট স্কলারশিপ সংখ্যা | ৫৫০ টি |
| আর্থিক অনুদান |
৩০ হাজার টাকা পর্যন্ত। |
| কখন আবেদন করা যায় |
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের পর। |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
maitsscholarship.kcmet.org |
মহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ১০,০০০ টাকা প্রদান করা হয়। সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত মোট ৩০,০০০ টাকা পর্যন্ত সাহায্য প্রদান করা হয়।
মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ যোগ্যতা
মাহিন্দ্রা স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই
- একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- মাধ্যমিক / উচ্চমাধ্যমিক/ সমমানের পরীক্ষায় অন্তত ৬০% নম্বর থাকতে হবে।
- স্বীকৃত যেকোনো সরকারি বা অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কোনো জব-ওরিয়েন্টেড ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে।
- শুধুমাত্র ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
- যদিও সমস্ত যোগ্য শিক্ষার্থীই এখানে আবেদন করতে পারবেন, তবে বাছাই প্রক্রিয়ায় বিশেষ কিছু ক্যাটাগরির প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হয়:
- ছাত্রী বা মহিলা আবেদনকারী
- অত্যন্ত কম আয়ের পরিবারের সন্তান
- শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী
- ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মীদের সন্তান
আরও পড়ুনঃ HDFC পরিবর্তন স্কলারশিপে মাধ্যমিক পাসে ১৮ হাজার টাকা, আবেদন শুরু হল
মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদন করার সময় নীচে উল্লেখিত নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:
- বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রসিদ বা ভর্তি সংক্রান্ত লেটার।
- বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো শিক্ষক, শিক্ষিকা বা নিয়োগকর্তার নিকট থেকে প্রাপ্ত একটি সুপারিশপত্র।
- প্রার্থীর সাধারণ বুদ্ধিমত্তা, আগ্রহ, ক্যারিয়ার ও ভবিষ্যতের আকাঙ্ক্ষা সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বিবরণ।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
- পারিবারিক আয়ের প্রমাণপত্র।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
- আধার কার্ড।
Mahindra Scholarship Online Apply
- প্রথমে Buddy4Study অথবা K.C. Mahindra Education Trust–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার ইমেইল আইডি বা মোবাইল নম্বর ব্যবহার করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
- পোর্টালে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইলে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করে ইমেইল আইডি ভেরিফাই করুন এবং অ্যাকাউন্টে লগইন করুন।
- আবেদনপত্রে উল্লিখিত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পলিটেকনিক কলেজের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করুন।
- নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নির্দিষ্ট সাইজে ও ফরম্যাটে আপলোড করুন।
- সমস্ত তথ্য পুনরায় ভালোভাবে পরীক্ষা করে নিয়ে আবেদনপত্রটি ‘Submit’ করুন।
MAITS Scholarship Last Date
এই স্কলারশিপে প্রতিবছরই আবেদন গ্ৰহণ করা হয়। এবছর আবেদন কখন শুরু/ শেষ হচ্ছে সেই সম্পর্কে সঠিক তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
K. C. Mahindra Education Trust Contact
ঠিকানাঃ K. C. Mahindra Education Trust
Cecil Court, Near Regal Cinema,
Mahakavi Bhushan Marg, Mumbai 400001.
ইমেইল আইডি: [email protected]
আরও পড়ুনঃ INSPIRE Awards MANAK Scheme 2026 দিচ্ছে উচ্চমাধ্যমিক পাসে ১০ হাজার টাকা
স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন

