রাজ্যে চালু হলো ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’, কারা সুবিধা পাবেন?


পশ্চিমবঙ্গের দরিদ্র নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে ইতিমধ্যেই ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ চালু হয়েছে। তবে এমন অনেকেই আছেন, যারা সেই সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য এবার রাজ্যে চালু হলো ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ (MMSBY)। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে এই বিষয়ে প্রকাশ করে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হয়েছে। এর আওতায় নগদ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে।

‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ হলো রাজ্য সরকারের ক্যাশলেস এবং পরিবারভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। যে সমস্ত স্থায়ী বাসিন্দা ইতিপূর্বে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না, তাদের চিকিৎসার খরচ বহন করতেই এই নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে।

কি কি সুবিধা মিলবে?

  • পরিবারের সদস্য সংখ্যার কোনো সীমা ছাড়াই প্রতি বছর ফ্লটার ভিত্তিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
  • এটি মূলত পরিবারভিত্তিক প্রকল্প হলেও, পরিবারের প্রতি জন সদস্যের জন্য পৃথকভাবে একদম বিনামূল্যে কার্ড ইস্যু করা হবে।
    পরিবারে যতজনই সদস্য থাকুক না কেন, প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় কভারেজ পাবেন।
  • কার্ড নেওয়ার আগে থেকেই যদি কোনো ব্যক্তি মারাত্মক বা জটিল ব্যাধিতে আক্রান্ত থাকেন, তবুও প্রথম দিন থেকেই তার চিকিৎসার সমস্ত খরচ বিমার আওতায় থাকবে।
  • এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ নগদ টাকা কাছে না থাকলেও রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে হাসপাতাল বাধ্য থাকবে।
  • কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তায় পরিচালিত Ayushman Bharat (AB PM-JAY) প্যানেলভুক্ত সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
  • পুরো প্রক্রিয়াটি আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালভাবে মনিটর করা হবে। আয়ুষ্মান ভারতের ‘Transaction Management System (TMS)’ এবং ‘Beneficiary Identification System (BIS)’ প্রযুক্তি এখানে ব্যবহৃত হবে।
  • নথিভুক্তকরণ, হাসপাতালে ভর্তি এবং ছাড়ার সময় বায়োমেট্রিক/আধার নির্ভর যাচাইকরণ বাধ্যতামূলক।

কারা এই সুবিধা পাবেন?

সাধারণত রাজ্যের যে সকল পরিবার বা ব্যক্তি বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারা সকলেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। তবে বিশেষ কিছু ব্যক্তি অথবা পরিবারকে সুবিধাভোগীর তালিকার বাইরে রাখা হয়েছে। যেমন,

  • যে সকল পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি,
  • ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, ২০০৮ (WBHS)-এর সুবিধা পাওয়া সরকারি কর্মচারী ও পেনশনভোগী,
  • কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য স্কিম, ১৯৫৪ (CGHS)-এর অধীনস্থ ব্যক্তি ও পরিবার,
  • ইএসআই আইন, ১৯৪৮ (ESI Act)-এর আওতায় সুবিধা পাওয়া কর্মী ও পেনশনভোগী,
  • কেন্দ্রীয়/রাজ্য পাবলিক সেক্টর (PSU), পুরসভা, স্বশাসিত সংস্থা, ট্রাস্ট, বোর্ড ইত্যাদির অধীনস্থ কর্মচারীরা যদি কোনো গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে থাকেন,
  • যে সকল সরকারি, আধাসরকারি বা কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ‘মেডিকেল অ্যালাউন্স’ নিচ্ছেন,
  • যে সমস্ত প্রবীণ নাগরিকের বয়স ৭০ বছরের বেশি, তারা ইতিমধ্যেই কেন্দ্রের ‘আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা’ এর আওতায় আছে,
  • SIR তালিকায় ডুপ্লিকেট, মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত নামসমূহ,
  • তবে সরকারি বিজ্ঞপ্তিতে বিশেষ কেস হিসেবে বলা হয়েছে যাদের অ্যাপ্লিকেশন CAA কিংবা SIR ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, অন্যান্য যোগ্যতামান পূরণ করলে তাদের এই সুবিধা থেকে বাদ দেওয়া হবে না।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত কার্ড কারা কারা পাবেন?

কিভাবে যোগ্য পরিবার বাছা হবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবারের সংখ্যা এবং সংজ্ঞা নির্ধারণের জন্য ২০১১ সালের ‘আর্থ-সামাজিক ও জাতিগত জনশুমারি’ (Socio Economic and Caste Census – SECC 2011) এবং আয়ুষ্মান ভারতের (AB PM-JAY) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করা হবে।

আরও পড়ুনঃ যুবশক্তি ভরসা কার্ড Apply

সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *