বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম পাসে আবেদন করুন 


বীরভূম নব নালন্দা হাই স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লিফট ম্যান এবং সাব-স্টাফ পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা আবেদনযোগ্য। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ হবে, তবে পরে মেয়াদ বাড়তে পারে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নীচে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে দ্রুত আবেদন করে ফেলুন।

প্রতিষ্ঠানের নাম

নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল (CBSE)

ঠিকানা

পশ্চিমপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, পিন: ৭৩১২৩৫

পদের নাম

Librarian, Lab Assistant, Lift Man, Sub-staff

নিয়োগের ধরণ চুক্তিভিত্তিক
আবেদন পদ্ধতি অনলাইন

অফিসিয়াল ওয়েবসাইট

navanalandasantiniketan.org.in

 শূন্যপদের বিবরণ

নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলে মোট ৪টি আলাদা ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে। পদভিত্তিক শূন্যপদ ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিবরণ নীচে দেওয়া হল,

লাইব্রেরিয়ান (Librarian)

  • শূন্যপদ: ১টি।

  • শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant)

  • শূন্যপদ: ২টি।

  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে সায়েন্স স্ট্রিম থেকে স্নাতক প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

লিফট ম্যান (Lift Man)

  • শূন্যপদ: ২টি।

  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণি পাস হতে হবে।

আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য বিভাগে মাধ্যমিক পাসে নিয়োগ

সাব-স্টাফ (Sub-staff)

  • শূন্যপদ: ২টি।

  • শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্যও সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা

০৪ আগস্ট ২০২৬ তারিখের হিসাবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

অভিজ্ঞতা

CBSE, ICSE, WBBSE অনুমোদিত কোনো স্বনামধন্য স্কুল বা কেন্দ্র/রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থায় নূন্যতম ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

বেতন

বেতনের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে।

  • নীচের গুগল ফর্ম লিঙ্কে ক্লিক করুনঃ https://forms.gle/yP5AoggpfkVFTxew7
  • আবেদনপত্রে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে বসিয়ে নিন।
  • Submit বাটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন।

প্রার্থী বাছাই প্রক্রিয়া

আবেদনপত্রগুলি স্ক্রিনিং করার পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্নদের ইন্টারভিউ/ ক্লাসরুম ডেমোন্সট্রেশনের জন্য ডাকা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৪ আগস্ট, ২০২৬
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট, ২০২৬

আরও পড়ুনঃ জেলার ডি এম অফিসে স্নাতক পাসে চাকরির সুযোগ

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *