সার্ভিসস্কেপ স্কলারশিপ ২০২৬ | ServiceScape Scholarship 2026 Apply Online

আপনি যদি বর্তমানে একজন স্নাতক পড়ুয়া হন এবং লেখালেখি বা ক্রিয়েটিভ কাজে দক্ষতা থাকে, তবে সুবর্ণ সুযোগ। ‘সার্ভিসস্কেপ স্কলারশিপ’ (ServiceScape Scholarship) এ আবেদন করে আপনি ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। সার্ভিসস্কেপ সংস্থার পক্ষ থেকে সৃজনশীল কাজে দক্ষ এমন শিক্ষার্থীদের প্রতিবছর উচ্চশিক্ষার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখানে আবেদনের যোগ্যতা কি লাগে? আবেদন কিভাবে করতে হয়? এবছর আবেদনের শেষ সময় কবে? ইত্যাদি নিয়ে ডিটেইলে জানবো।

স্কলারশিপের নাম

সার্ভিসস্কেপ স্কলারশিপ ।

ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা সার্ভিসস্কেপ।
সুবিধাভোগী

স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়ারা।

টাকা

১ লক্ষ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি অনলাইন।
সময়সীমা
অফিসিয়াল ওয়েবসাইট

https://www.servicescape.com/scholarship

আবেদনের যোগ্যতা (ServiceScape Scholarship Eligibility)

সার্ভিসস্কেপ স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হয়।

  • আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতক (Undergraduate) বা স্নাতকোত্তর (Postgraduate) স্তরে পড়াশোনা করতে হবে।
  • আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর বা তার বেশি হতে হবে।
  • আবেদনকারীকে লেখালেখি এবং সৃজনশীল কাজে পারদর্শী হতে হবে।

স্কলারশিপের পরিমাণ (ServiceScape Scholarship Amount)

এই স্কলারশিপের আওতায় বিজয়ীকে ১,০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা এককালীন প্রদান করা হয়। এই অর্থ দিয়ে শিক্ষার্থীরা সরাসরি তাদের পড়াশোনার খরচ মেটাতে পারে।

প্রয়োজনীয় নথিপত্র (ServiceScape Scholarship Documents)

  • আধার কার্ড।
  • বিগত সেমিস্টারের মার্কশিট।
  • একটি স্টেটমেন্ট অফ পারপাস।
  • এক কপি আপডেটেড সিভি।
  • ফটো।
  • নিজের কলেজ থেকে প্রাপ্ত একটি রেকমেন্ডেশন লেটার।

কীভাবে আবেদন করবেন? (ServiceScape Scholarship Apply Online)

সার্ভিসস্কেপ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। নিচে ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেখে নিন,

  • প্রথমে আপনাকে সার্ভিসস্কেপ-এর অফিসিয়াল স্কলারশিপ পেজে (www.servicescape.com/scholarship) যেতে হবে।
  • ওয়েবসাইটে দেওয়া আবেদন ফর্মে নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম সঠিকভাবে প্রদান করতে হবে।
  • এরপর আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ের ওপর ৫০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত সার্ভিসস্কেপ ওয়েবসাইটেই উল্লেখ থাকে।
  • প্রবন্ধ লেখা শেষ হলে সেটি ফর্মে আপলোড করুন বা নির্ধারিত বক্সে পেস্ট করুন।
  • এরপর ‘Submit‘ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

 

নির্বাচন প্রক্রিয়া (ServiceScape Scholarship Selection Process)

এখানে প্রবন্ধের মানের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হয়। আবেদন জমা হওয়ার পর সার্ভিসস্কেপ-এর একটি বিশেষজ্ঞ প্যানেল সমস্ত প্রবন্ধ পর্যালোচনা করে দেখে লেখাটি কতটা অরিজিনাল, সৃজনশীল এবং যৌক্তিক। তার ওপর ভিত্তি করেই ওয়েবসাইটে বা সরাসরি ইমেইল করে বিজয়ী শিক্ষার্থীর নাম জানানো হয়।

আবেদনের সময়সীমা (ServiceScape Scholarship Last Date)

এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। সাধারণত অনেকদিন ধরেই পোর্টাল খোলা থাকে। তবে আগ্রহী প্রার্থীদের এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিতে এবং যত দ্রুত সম্ভব আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *