পশ্চিমবঙ্গের যেসমস্ত শিক্ষার্থীরা এবছর উচ্চমাধ্যমিক পাস করছ, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আজকে কথা বলবো, যার নাম Masters’ Union Scholarship Aptitude Test 2026। এই প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত পড়াশোনার খরচ মেটানো হয়। তার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও থাকে। সাইন্স, আর্টস সহ যেকোনো বিভাগের উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা এখানে আবেদন করতে পারে। এবছরের জন্য আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে এখানে বিস্তারিত জেনে দ্রুত আবেদন করে ফেলো।
| প্রোগ্রামের নাম |
Masters’ Union Scholarship Aptitude Test 2026। |
| সংস্থা | মাস্টার্স ইউনিয়ন। |
| কারা আবেদনযোগ্য |
উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা। |
| কত টাকা |
পড়াশোনার ৮০ শতাংশ খরচ পাওয়া যায়। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | চলছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
Masters’ Union Scholarship Aptitude Test Benefits
MUSAT প্রোগ্রামের মাধ্যমে একজন নির্বাচিত শিক্ষার্থী নিচের সুবিধাগুলো পেতে পারেন:
- অ্যাপটিটিউড টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে ১০% থেকে ৮০% পর্যন্ত টিউশন ফি মকুবের সুযোগ মেলে।
- পরীক্ষায় অসাধারণ ফলাফল করা শিক্ষার্থীদের বিজনেস ম্যানেজমেন্ট, এআই (AI), ডিজাইন এবং ইকোনমিক্সের মতো কোর্সে সরাসরি সংস্থার নিজস্ব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হয়।
Masters’ Union Scholarship Aptitude Test Eligibility
এই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নিচের যোগ্যতা গুলি থাকতে হবে:
- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
- বর্তমানে অবশ্যই কোনো ফুল-টাইম আন্ডারগ্রাজুয়েট (UG) প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী হতে হবে।
- যারা বিজনেস ম্যানেজমেন্ট, টেকনোলজি লিডারশিপ, ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিন্যান্স, ইকোনমিক্স, মার্কেটিং বা ডিজাইনের মতো বিষয়ে স্নাতক করতে চান, তারা অগ্রাধিকার পাবেন।
Masters’ Union Scholarship Aptitude Test Selection Process
- এই স্কলারশিপ পেতে গেলে প্রথমে আবেদনকারীদের একটি অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়। পরীক্ষাটি অনলাইনে হয়। সময় থাকে ২ ঘণ্টা। পরীক্ষার বিষয় থাকে লজিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ডেটা ইন্টারপ্রিটেশন, ভারবাল অ্যাবিলিটি। মূলত এমসিকিউ (MCQ) টাইপ প্রশ্ন থাকে। তবে কিছু ক্ষেত্রে কেস স্টাডি জাতীয় টাস্কও দেওয়া হয়।
- যদি কোনো শিক্ষার্থী নিচের পরীক্ষাগুলির যেকোনো একটিতে পাস করে থাকেন, তবে তারা স্কলারশিপের জন্য কোনো অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে সরাসরি বৃত্তি পেতে পারেন। নীচে বিস্তারিত দেওয়া হল
পরীক্ষা ন্যূনতম নম্বর CUET ৮০০-এর মধ্যে ৬০০ বা তার বেশি।
IPMAT ৩৬০-এর মধ্যে ২০০ বা তার বেশি।
SAT ১৬০০-এর মধ্যে ১৪০০ বা তার বেশি।
JEE ৯০ পার্সেন্টাইলের উপরে স্কোর থাকলে (বিশেষ করে ডেটা সায়েন্স এবং এআই কোর্সের জন্য)।
আরও পড়ুনঃ JMS Trust Scholarship 2026 এ আবেদন শুরু হল
Masters’ Union Scholarship Aptitude Test Application Process
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করতে হয়।
- প্রথমে Buddy4Study এর নির্দিষ্ট স্কলারশিপের পেজে যান।
- Apply now ক্লিক করে নিজের নাম, ইমেইল ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- এরপর মাস্টার্স ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার একাডেমিক তথ্য, ব্যক্তিগত বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং আপনি যে কোর্সটি করতে চান তা নির্বাচন করুন।
- প্রয়োজনীয় নথিপত্র যেমন, সিভি, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট এবং অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
- আবেদনের অংশ হিসেবে শিক্ষার্থীকে ২-৩ মিনিটের একটি ভিডিও আপলোড করতে হয়।
- এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করে আবেদন সাবমিট করুন।
Masters’ Union Scholarship Aptitude Test Last Date
এই স্কলারশিপ প্রোগ্রামে এবছরের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের সময়সীমা সম্পর্কে সঠিক আপডেট পেতে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করা জরুরি।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()