‘সারথি’ প্রকল্পে নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল বিতরণ শুরু, কারা কারা পাবেন?


পশ্চিমবঙ্গ সরকারের তরফে ‘সারথি’ প্রকল্পে নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল বিতরণ শুরু হল। রাজ্যের দরিদ্র স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে তৃণমূল সরকারের আমলে ‘সবুজ সাথী’ প্রকল্প শুরু হয়েছিল। যার আওতায় যোগ্য শিক্ষার্থীদের রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল প্রদান করত। ২০২৬ সালে সরকার বদলের পর ছাত্র-ছাত্রীদের এই প্রকল্প আর চালু থাকবে নাকি সেই নিয়ে আশঙ্কা ছিল। তবে এবার ‘সবুজ সাথী’ প্রকল্পকে ‘সারথি’ হিসেবে নামকরণ করেছে নতুন সরকার। আর সম্প্রতি তারই অধীনে (Sarathi Phase XII) চলতি শিক্ষাবর্ষের যোগ্য ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের জন্য এসওপি জারি করা হয়েছে। কারা কারা সারথি প্রকল্পের সুবিধা পাবেন? যারা আগে সবুজ সাথীর আবেদন করেছিলেন, তাদের কি আবার আবেদন করতে হবে? কিভাবে এজন্য আবেদন করবেন? ইত্যাদি প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে জেনে নেব।

প্রকল্পের নাম

সারথি (Sarathi Scheme)।

পরিচালনকারী সংস্থা
শিক্ষাবর্ষ
সুবিধা বিনামূল্যে সাইকেল।
উপভোক্তা

নবম শ্রেণির পড়ুয়ারা।

অফিসিয়াল পোর্টাল

Sarathi Phase XII SOP

কারা এই সুবিধা পাবেন?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সারথি প্রকল্পের আওতায় সাইকেল পাওয়ার জন্য শিক্ষার্থীর নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে:

  • শিক্ষার্থীকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষের (AY 2026) ছাত্র বা ছাত্রী হতে হবে।
  • শিক্ষার্থীকে নবম শ্রেণিতে পাঠরত হতে হবে।
  • শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি বিদ্যালয়, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় অথবা স্বীকৃত মাদ্রাসার ছাত্র/ছাত্রী হতে হবে।

সারথি পোর্টালে ডেটা ইমপোর্ট শুরু

সমস্ত যোগ্য বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রোফাইল সরাসরি ‘বাংলার শিক্ষা’ থেকে সারথি পোর্টালে ইমপোর্ট করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ সারথি পোর্টালে লগ-ইন করলেই চলতি শিক্ষাবর্ষের নবম শ্রেণীর পড়ুয়াদের তথ্য আগে থেকেই দেখতে পাবেন। যদি কোনো যোগ্য ছাত্র বা ছাত্রীর নাম পোর্টালে না দেখায়, তবে স্কুল কর্তৃপক্ষকে “New Entry (AY: 2026)” অপশনে ক্লিক করে সম্পূর্ণ নতুন তথ্য যুক্ত করতে হবে। যদি কোনো যোগ্য বিদ্যালয় যদি সারথি পোর্টালে নিবন্ধিত না থাকে, তবে সঠিক উপায়ে নির্দিষ্ট বিভাগীয় মাধ্যমে ডিপার্টমেন্টে আবেদন জানাতে হবে।

আরও পড়ুনঃ ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প কি বন্ধ হচ্ছে? কি সিদ্ধান্ত নতুন সরকারের?

কিভাবে আবেদন করবেন?

সারথি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের নিজেদেরকে অনলাইনে আবেদন করতে হবে না।

  • নিজ নিজ স্কুলে গিয়ে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
  • স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকরা sarathi.webstep.in পোর্টালে লগ-ইন করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য আপলোড করবেন।
    তথ্য আপলোড করার সময় শিক্ষকদের প্রতিটি ছাত্র-ছাত্রীর রেকর্ড যেমন নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, সে আগে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে কিনা এই সব তথ্য সঠিকভাবে ভেরিফাই করে নিতে হবে।
  • শিক্ষকরা সফলভাবে তথ্য আপলোড শেষ করলে পরবর্তী স্তরে জেলা পরিদর্শক (DI) এবং জেলা নোডাল অফিসারদের সেগুলো যাচাই ও ভ্যালিডেট করতে হবে।
  • উচ্চতর স্তরের ভ্যালিডেশন সম্পন্ন হলে, প্রধান শিক্ষকেরা Muster Roll (Distribution Record) ডাউনলোড করবেন। যেসব ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হবে তাদেরকে এই মাস্টার রোলের একটি করে রশিদ প্রমাণস্বরূপ স্কুল থেকে দেওয়া হবে।
  • সবশেষে জেলার ব্লক অফিস থেকে নির্দিষ্ট কেন্দ্রে স্কুলগুলিকে সাইকেল বিতরণ করা হবে।
  • তারপর স্কুল থেকে নির্দিষ্ট দিনে সেই সাইকেল যোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করে দেওয়া হবে।

সবুজ সাথীর আবেদনকারীদের কি নতুন করে আবেদন করতে হবে?

ছাত্রছাত্রীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন সবুজ সাথীর আবেদনেই কি সারথি প্রকল্পে সুবিধা দেওয়া হবে? নাকি নতুন করে সবাইকে আবেদন করতে হবে? এস ও পি এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, সবুজ সাথী প্রকল্পের সমস্ত রেকর্ড ইতিমধ্যেই সারথি পোর্টালে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যেসমস্ত শিক্ষার্থীরা আগে সবুজ সাথী প্রকল্পে আবেদন করেছিলেন, তাদের আগের আবেদনেই সাইকেল দেওয়া হবে। এজন্য আর নতুন করে আবেদন করতে হবে না। তবে অবশ্যই আগে সেই শিক্ষার্থীর যোগ্যতা ভেরিফাই করা হবে। বাদ বাকি যাদের নাম এখনো পোরটালে দেখাচ্ছে না বা আবেদন করেননি, তাদেরই নতুন আবেদন জমা করতে হবে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *