স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস একাধিকবার বদলেছে। যাতে নানা রাজনৈতিক দলের উত্থান পতন ঘটেছে আর ফলস্বরূপ বারবার বদলেছে মুখ্যমন্ত্রী পদাধিকারীও। সেই কারণে মানুষের মনে বিভিন্ন সময়ে আগ্রহ জেগেছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? তা জানার জন্য। আজকের প্রতিবেদনে আমাদের আলোচনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নিয়েই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা সরাসরি এখানে দেখে নেব।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। ২৯৪টির মধ্যে ২০৭ টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি (BJP) বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছেন। ৯ মে ২০২৬-এ তিনি মুখ্যমন্ত্রীর শপথ নেন।
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ড. প্রফুল্ল চন্দ্র ঘোষ। ১৯৪৭ সালের ২০ জুন ভারত ভাগের সময়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ প্রতিনিধিরা সমগ্র বাংলাকে পাকিস্তানভূক্ত করার পক্ষে রায় দেন। অন্যদিকে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশের নির্বাচিত প্রতিনিধিরা ৫৮-২১ ভোটে বাংলার পশ্চিম অংশকে ভারতভূক্তির পক্ষে রায় দেয়। ৩ জুলাই প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে ১১ জন সদস্য ‘পশ্চিমবঙ্গ’-এর প্রথম মন্ত্রিসভায় শপথ নেন। প্রফুল্লচন্দ্র ঘোষকে মুখ্যমন্ত্রী (তৎকালীন ‘প্রধানমন্ত্রী’ – ১৯৪৭ সালের অগস্ট মাস থেকে ১৯৫০ সালে জানুয়ারি মাসে ভারত গণতান্ত্রিক হবার সময় পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরই “প্রধানমন্ত্রী” শব্দটির পরিবর্তে “মুখ্যমন্ত্রী” শব্দটি চালু হয়) নির্বাচন করা হয়। এরপর আগস্ট মাসে হিন্দু- মুসলিম দ্বন্ধ মেটাতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন বাংলার মুসলিম প্রধান পূর্বাঞ্চলকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং হিন্দু-প্রধান পশ্চিম অংশকে স্বতন্ত্র রাখা হয়। যা ‘পশ্চিমবঙ্গ’ নামে পরিচিত হয়। ১৫ আগস্ট ১৯৪৭ থেকে ১৪ জানুয়ারি ১৯৪৮ পর্যন্ত প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০১১ সালের ২০ মে এই পদে শপথ নিয়েছিলেন। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ইউপিএ বা কংগ্রেস জোট ছেড়ে বেরিয়ে আসে এবং পরবর্তী বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস অধিকতর আসনে জয়লাভ করে পুনর্নির্বাচিত হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি একটানা তিনবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এবং দীর্ঘ ১৪ বছর রাজ্যের শাসনভার সামলেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
ভারতের সংবিধানের ১৬৪ ধারা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রধানমন্ত্রীর মতো সরাসরি জনগণ নির্বাচন করে না। মানুষের ভোটে বিজয়ী রাজনৈতিক দলের একজন এম এল এ, যার পক্ষে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকে তাকেই রাজ্যের রাজ্যপাল (Governor) মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়া হয়।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সম্পর্কে সাধারণ জ্ঞান PDF, চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপুূর্ণ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা (১৯৪৭-২০২৬)
নিচে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীদের তালিকা দেওয়া হলো:
| মুখ্যমন্ত্রী | মেয়াদকাল | রাজনৈতিক দল |
| ড. প্রফুল্ল চন্দ্র ঘোষ | ১৯৪৭-১৯৪৮ |
ভারতীয় জাতীয় কংগ্রেস |
| ডাঃ বিধান চন্দ্র রায় | ১৯৪৮-১৯৬২ |
ভারতীয় জাতীয় কংগ্রেস |
| প্রফুল্ল চন্দ্র সেন | ১৯৬২-১৯৬৭ |
ভারতীয় জাতীয় কংগ্রেস |
| অজয় কুমার মুখোপাধ্যায় | ১৯৬৭-১৯৬৮ | বাংলা কংগ্রেস |
| প্রফুল্ল চন্দ্র ঘোষ | ১৯৬৮-১৯৬৮ |
স্বতন্ত্র (কংগ্রেস সমর্থিত) |
| অজয় কুমার মুখোপাধ্যায় | ১৯৬৯-১৯৭০ | বাংলা কংগ্রেস |
| সিদ্ধার্থ শঙ্কর রায় | ১৯৭২-১৯৭৭ |
ভারতীয় জাতীয় কংগ্রেস |
| জ্যোতি বসু | ১৯৭৭-২০০০ | সিপিআই (এম) |
| বুদ্ধদেব ভট্টাচার্য | ২০০০-২০১১ | সিপিআই (এম) |
| মমতা বন্দ্যোপাধ্যায় | ২০১১-২০২৬ |
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
| নতুন মুখ্যমন্ত্রী (বিজেপি) | ২০২৬ মে – বর্তমান |
ভারতীয় জনতা পার্টি |