প্রতিবছর মাধ্যমিকে পাস করার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপে আবেদন করা নিয়ে আগ্রহ বাড়ে। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন সকলের মনে আসে, মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপে আবেদন করা যাবে? আজকের প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাসে সেরা কিছু স্কলারশিপ নিয়ে কথা বলব, যেগুলিতে আবেদন করা অবশ্যই উচিত।
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গে একাধিক সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু রয়েছে। এগুলিতে আবেদন করলে মাসে ন্যূনতম ১০০০ টাকা থেকে বৃত্তি পাওয়া যায়।
Madhyamik Scholarship List
নীচে মাধ্যমিক পাসে গুরুত্বপূর্ণ স্কলারশিপ গুলি একনজরে দেখে নিন,
বিকাশ ভবন স্কলারশিপ (SVMCM)
পশ্চিমবঙ্গের মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়াদের জন্য সেরা সরকারি স্কলারশিপ হল বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ ডিটেলস নীচে দেওয়া হল,
- নম্বর: এখানে আবেদন করতে ন্যূনতম ৬০% নম্বর দরকার।
- পারিবারিক আয়: আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় বছরে ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
- মূল্য: মাধ্যমিক পাসে প্রতি মাসে ১,০০০ টাকা পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
নবান্ন স্কলারশিপ (Chief Minister’s Relief Fund)
এটি উত্তর কন্যা স্কলারশিপ নামেও পরিচিত। সাধারণত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম নম্বর যাদের থাকেনা, তাদের জন্য এই স্কলারশিপ।
- নম্বর: মাধ্যমিকে ৫০% থেকে ৬০%-এর মধ্যে নম্বর থাকলেই আবেদন করা যায়।
- পারিবারিক আয়: পারিবারিক আয় বছরে ১.২ লক্ষ টাকার নিচে হতে হবে।
- মূল্য: একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বছরে ১০,০০০ টাকা দেওয়া হয়।
- আবেদন লিঙ্ক: Apply Now
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)
এটি মূলত SC, ST এবং OBC ছাত্রছাত্রীদের জন্য।
- নম্বর: এখানেও আবেদন করতে মাধ্যমিক লেভেলে কমপক্ষে ৫০% থেকে ৬০%-এর মধ্যে নম্বর দরকার।
- পারিবারিক আয়: এস সি, এস টি দের জন্য পারিবারিক আয় বছরে ২.৫ লক্ষ টাকার নিচে এবং ওবিসিদের জন্য ১ লক্ষ টাকার কম হতে হবে।
- মূল্য: মাধ্যমিক পাসে এখানে মাসে ৩০০ থেকে ১২০০ টাকা পাওয়া যায়। যারা হোস্টেলে থাকে তাদের বেশি টাকা দেওয়া হয়।
- আবেদন লিঙ্ক: Apply Now
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)
এই স্কলারশিপ মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন) ছাত্রছাত্রীদের জন্য।
- নম্বর: মাধ্যমিকে ন্যূনতম ৫০% নম্বর পেলে আবেদন করতে পারেন।
- পারিবারিক আয়: পরিবারের আয় বছরে ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- মূল্য: বার্ষিক ১০,০০০ টাকা পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal)
এটি ভারত সরকারের একটি সেন্ট্রালাইজড স্কলারশিপ পোর্টাল, যেখানে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের মোট ১৪০ টির বেশি স্কলারশিপ রয়েছে।
- নম্বর: এই স্কলারশিপে আবেদন করতে ন্যূনতম ৬০% নম্বর লাগে।
- পারিবারিক আয়: বছরে ২.৫ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- মূল্য: মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপে বার্ষিক ১০০০ টাঁকা পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
আরও পড়ুনঃ ICSE দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত, রেজাল্ট দেখতে ক্লিক করুন
পিএম যশস্বী স্কলারশিপ (PM YASASVI)
এটি OBC, EBC এবং DNT সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি স্কিম।
- নম্বর: এখানে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের জন্য কোনো ন্যূনতম নম্বর বাধ্যতামূলক নয়।
- পারিবারিক আয়: পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- মূল্য: একাদশ শ্রেণির জন্য বছরে ১,২৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
- আবেদন লিঙ্ক: Apply Now
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)
ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা টাটা গ্রুপ এই স্কলারশিপ প্রদান করে। মাধ্যমিক পাশে এখানে আবেদন শুরু হয়।
- নম্বর: ন্যূনতম ৬০% নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।
- পারিবারিক আয়: বছরে ৪ লক্ষ টাকার নিচে হতে হবে।
- মূল্য: মাধ্যমিক পাশে বার্ষিক ১০,০০০ টাকা স্কলারশিপ মেলে।
- আবেদন লিঙ্ক: Apply Now
জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) জুনিয়র স্কলারশিপ
এটি মূলত বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গের একটি স্কলারশিপ টেস্ট। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।
- নম্বর: এই স্কলারশিপে আবেদন করতে মাধ্যমিকে অন্তত ৭৫% নম্বর থাকতে হবে এবং একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে।
- মূল্য: মাধ্যমিক পাসে এখানে মাসিক ১,২৫০ টাকা (২ বছর পর্যন্ত) পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ (LIC Golden Jubilee Scholarship)
ভারতের শ্রেষ্ঠ বিমা সংস্থা এল আই সির তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।
- নম্বর: মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর থাকতে হবে।
- পারিবারিক আয়: পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- মূল্য: সাধারণ কোর্সের জন্য বছরে ২০,০০০ টাকা এবং মেয়েদের জন্য বিশেষ স্কিমে (১০+২ কোর্সের জন্য) বছরে ১০,০০০ টাকা দেওয়া হয়।
- আবেদন লিঙ্ক: Apply Now
আদিত্য বিড়লা স্কলারশিপ (Aditya Birla Scholarship)
ভারতের অন্যতম বিখ্যাত শিল্প সংস্থা আদিত্য বিড়লা ক্যাপিটালের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। নবম শ্রেণী পাশ থেকে স্নাতক পাস পর্যন্ত যে কোন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারেন।
- নম্বর: মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর দরকার।
- পারিবারিক আয়: বছরে ৬ লক্ষ টাকার নিচে পরিবারের আয় থাকতে হবে।
- মূল্য: মাধ্যমিক পাসে বার্ষিক ৬০০০০ টাঁকা পর্যন্ত পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
অনন্ত মেরিট স্কলারশিপ (Anant Merit Scholarship):
এটি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ।
- নম্বর: এখানে আবেদন করতে মাধ্যমিকে অন্তত ৭০% নম্বর থাকতে হবে।
- পারিবারিক আয়: পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ টাকার কম হতে হবে।
- মূল্য: একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়।
- আবেদন লিঙ্ক: Apply Now
সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)
বেসরকারি সংস্থা সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়।
- নম্বর: মাধ্যমিক লেভেলে ছাত্রদের জন্য ৬৫%, ছাত্রীদের জন্য ৬০% নম্বর থাকলে তবে এখানে আবেদন করা যায়।
- পারিবারিক আয়: পারিবারিক আয় বছরে ২.৫ লক্ষ টাকার নিচে হতে হয়।
- মূল্য: মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে পড়াকালীন বছরে ৬০০০ টাকা পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
প্রগতি স্কলারশিপ (Pragati Scholarship):
এটি কেন্দ্রীয় সরকারের একটি স্কলারশিপ। মূলত ছাত্রীদের জন্য এই প্রোগ্রাম চালু করা হয়েছে।
- যোগ্যতা: এই স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিকের পর সরকার অনুমোদিত পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে।
- সুবিধা: এখানে বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ১০ টি স্কলারশিপ, যা কোনবভাবেই মিস করা উচিত না
পি এন বি হাউজিং স্কলারশিপ (PNB Housing Finance Scholarship)
এটি ভারতের জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে পি এন বি হাউজিংএর তরফে প্রদান করা হয়।
- নম্বর: মাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারেন।
- পারিবারিক আয়: বার্ষিক পারিবারিক আয় ৫ লাখ টাকার বেশি হওয়া চলবে না।
- মূল্য: মাধ্যমিক পাস করে সাধারণ বা প্রফেশনাল কোর্সে ভর্তি হলে এখানে ১২,৫০০ টাকা স্কলারশিপ পাওয়া যায়।
- আবেদন লিঙ্ক: Apply Now
এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()