WB ITI Polytechnic 2026 এর চয়েস ফিলিং শুরু, কতদিন চলবে?


পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তর (WBSCVT) মারফত WB ITI Polytechnic 2026 এর চয়েস ফিলিং শুরু হল (WB ITI Polytechnic Choice Filling 2026)। গত ২৫ জুলাই তারিখে যোগ্য আবেদনকারীদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। কবে থেকে কাউন্সেলিং শুরু হবে? এই নিয়ে সকলেরই উদ্বেগ ছিল। এবার যারা যারা সেই মেরিট লিস্টে উত্তীর্ণ হয়েছেন, তারা WBTETSD এর কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে সরাসরি নিজেদের পছন্দের কলেজ ও কোর্স বাছাই করে নিতে পারবেন। কিভাবে চয়েস ফিলিং করবেন? কতদিন পর্যন্ত করা যাবে? আজকে বিস্তারিত জানবো।

কোর্সের নাম
পরিচালনাকারী সংস্থা

পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর (WBSCVT)।

মেরিট লিস্ট প্রকাশ

২৫ জুলাই ২০২৬।

কাউন্সেলিং শুরু

২৭ জুলাই ২০২৬।

অফিসিয়াল ওয়েবসাইট

admission-tetsd.wb.gov.in

চয়েস ফিলিং করার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

  • যে ট্রেড বা কলেজে পড়তে আপনি সবচেয়ে বেশি আগ্রহী, সেটিকে সবসময় ১ নম্বরে রাখুন।
  • শুধু ২-৩টি কলেজ বেছে না রেখে যতটা সম্ভব বেশি সংখ্যক কলেজ ও ট্রেড তালিকায় যুক্ত করুন। এতে আসন পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
  • বাড়ি থেকে ইনস্টিটিউটের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা কেমন, তা চয়েস ফিলিংয়ের আগেই জেনে নিন।
  • ভুলবশত এমন কোনো ট্রেড বা কলেজ সিলেক্ট করবেন না যেখানে আপনার পড়ার ইচ্ছা নেই।

WB ITI Polytechnic Choice Filling 2026 Step by Step Guide

  • প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে WBSCVT-এর অফিসিয়াল অ্যাডমিশন পোর্টাল ভিজিট করুন: admission-tetsd.wb.gov.in
  • হোম পেজে থাকা “Provisional Merit Lists for ITI E, ITI M, and Polytechnic First Year have been published! Click Here to View” লিঙ্কে ক্লিক করে নিজের নাম বা আবেদন নম্বর দিয়ে মেধা তালিকায় র‍্যাঙ্ক দেখে নিন।
  • হোম পেজে স্ক্রল করে ‘Applicant Login for Choice Filling’ বিভাগে যান এবং ‘Sign In’ বোতামে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে অ্যাকাউন্ট সাইন-ইন করুন।
  • লগইন করার পর স্ক্রিনে আপনার র‍্যাঙ্ক ও উপলব্ধ কলেজ/ট্রেডের তালিকা দেখা যাবে।
  • আপনার পছন্দ অনুযায়ী কলেজ ও ট্রেড যুক্ত (Add) করুন।
    পছন্দের তালিকাটি গুরুত্ব অনুযায়ী উপর-নিচে সাজিয়ে নিন (Preference 1, Preference 2, etc.)।
  • সমস্ত পছন্দ নির্বাচন করা হলে তালিকাটি ভালো করে যাচাই করে ‘Lock Choices’ বোতামে ক্লিক করুন এবং ফর্মটি সাবমিট করুন।

ITI E Group Merit List: Download Now

ITI M Group Merit List: Download Now

Polytechnic 1st Year Merit List: Download Now

গুরুত্বপূর্ণ তারিখ

কারিগরি শিক্ষা দপ্তরের নোটিস অনুযায়ী চয়েস ফিলিংয়ের জন্য পরীক্ষার্থীদের হাতে অত্যন্ত সীমিত সময় রয়েছে। নিচে সময়সূচি দেওয়া হলো:

  • চয়েস ফিলিং শুরুর তারিখ: ২৭ জুলাই, ২০২৬।
  • চয়েস ফিলিংয়ের শেষ তারিখ ও সময়: ২৯ জুলাই, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
  • পলিটেকনিক ২য় বর্ষের মেধা তালিকা: খুব শীঘ্রই প্রকাশিত হবে।

আরও পড়ুনঃ কিভাবে চয়েস ফিলিং করলে সরকারি কলেজ পাবেন? এই টিপস জানুন

এরপর কি হবে?

চয়েস ফিলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর, দপ্তর কর্তৃক 1st Phase Seat Allotment Result প্রকাশ করা হবে। যাদের আসন বা কলেজ বরাদ্দ হবে, তারা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নির্দিষ্ট ফি জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। আর যারা প্রথম দফায় সুযোগ পাবেন না, তাদের পরবর্তী কাউন্সিলিং রাউন্ডের (Auto-Upgradation / Subsequent Rounds) জন্য অপেক্ষা করতে হবে।

শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *