প্রকাশিত হলো JENPAS UG পরীক্ষার অ্যাডমিট কার্ড, কিভাবে ডাউনলোড করবেন? স্টেপ বাই স্টেপ দেখুন

পশ্চিমবঙ্গের নার্সিং পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। প্রকাশিত হলো JENPAS UG পরীক্ষার অ্যাডমিট কার্ড। যে সমস্ত পরীক্ষার্থীরা এবছর B.Sc Nursing এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনকারীরা সহজেই জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন? তার স্টেপ বাই স্টেপ সহজ গাইড আজকের প্রতিবেদনে দেখে নেব।

পরীক্ষার নাম

JENPAS UG Entrance Exam 2026

পরিচালনাকারী সংস্থা

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড (WBJEEB)।

অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ২৯ মে, ২০২৬।
পরীক্ষার তারিখ ৭ জুন, ২০২৬।
পরীক্ষার মাধ্যম অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in

JENPAS UG 2026 পরীক্ষার প্যাটার্ন

পেপার ১ (Paper I) পরীক্ষার প্যাটার্ন

যারা B.Sc. Nursing, BPT, BMLT, B.Sc. OTT, B.Sc. CCT, B.Sc. PA ইত্যাদিতে ভর্তি হতে চান, তাদের এই Paper-I অবশ্যই দিতে হবে। পরীক্ষার প্যাটার্ন দেখে নাও।

বিষয় ক্যাটাগরি ১ (প্রতিটি ১ নম্বর) ক্যাটাগরি ২ (প্রতিটি ২ নম্বর) মোট প্রশ্ন মোট নম্বর
পদার্থবিদ্যা (Physics) ১৫ ২০ ২৫
রসায়ন (Chemistry) ১৫ ২০ ২৫
জীববিদ্যা (Biology) ১৫ ২০ ২৫
ইংরেজি (English) ২০ ২০ ২০
লজিক্যাল রিজনিং ২০ ০ ২০ ২০ ২০ ২০ ২০
মোট ৮৫ ১৫ ১০০ ১১৫

পেপার ২ (Paper II) পরীক্ষার প্যাটার্ন

যারা শুধু BHA (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সে ভর্তি হবেন তাদেরকে এই পেপারও দিতে হবে। পরীক্ষার প্যাটার্ন নীচে দেওয়া হল।

বিষয় ক্যাটাগরি ১ (প্রতিটি ১ নম্বর) ক্যাটাগরি ২ (প্রতিটি ২ নম্বর) মোট প্রশ্ন মোট নম্বর
ভৌত বিজ্ঞান (Physical Science) ২৫ ৩০ ৩৫
গণিত (Mathematics) ১০ ১৫ ২০
সাধারণ জ্ঞান (GK) ১০ ১৫ ২০
ইংরেজি (English) ২০ ২০ ২০
লজিক্যাল রিজনিং ২০ ২০ ২০
মোট ৮৫ ১৫ ১০০ ১১৫

উল্লেখ্য, ক্যাটাগরি ১-এর প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে (প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়), তবে ক্যাটাগরি ২-এর প্রশ্নে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।

JENPAS UG 2026 Exam Shift Schedule

আগামী ৭ জুন, ২০২৬ (রবিবার) জেনপাস ইউ জি পরীক্ষা দুটি আলাদা শিফটে বা পেপারে নেওয়া হবে,

  • Paper I (শিফট ১): সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত।
  • Paper II (শিফট ২): দুপুর ২:০০ টা থেকে দুপুর ৩:৩০ টা পর্যন্ত।

পরীক্ষার্থীদের অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।

কিভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন?

  • প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মূল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ ভিজিট করতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজে গিয়ে Examination সেকশনে ক্লিক করে ‘JENPAS-UG’ অপশনটিতে ক্লিক করুন।
  • একটি নতুন পেজ খুলবে, সেখানে JENPAS UG Admit Card 2026 লিঙ্কে ক্লিক করুন।
  • পরের পেজে গিয়ে আপনার নির্দিষ্ট Application Number (আবেদন নম্বর), Date of Birth (জন্মতারিখ) এবং স্ক্রিনে থাকা সিকিউরিটি পিন (Security Pin) সঠিকভাবে বসাতে হবে।
  • সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে ‘Sign In’ বা ‘Submit’ বোতামে ক্লিক করুন।
  • স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি চলে আসবে।
  • এটি ডাউনলোড করে নিন।

পরীক্ষা কেন্দ্রে কী কী নথি নিয়ে যেতে হবে?

  • ডাউনলোড করা JENPAS UG 2026 অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট।
  • বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), ভোটার আইডি বা পাসপোর্ট।
  • একটি বা দুটি রঙিন পাসপোর্ট ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *