দেশের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় পাকা চাকরির সুবর্ণ সুযোগ! ভারতের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ সংস্থা NMDC স্টিল লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে (NMDC Steel Limited Executive Trainee Recruitment 2026)। সংস্থার সূত্রে খবর, 3.0 MTPA স্টিল প্ল্যান্টের জন্য মোট ১০২টি শূন্যপদে যোগ্য পেশাদার নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টস এবং অন্যান্য বিভিন্ন ট্রেডে নিয়োগ হবে। নূন্যতম স্নাতক পাশে এখানে আবেদন শুরু হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীদের এখানে খুঁটিনাটি তথ্য জেনে নিয়ে দ্রুত আবেদন সেরে ফেলতে বলা হচ্ছে।
| নিয়োগকারী কর্তৃপক্ষ |
NMDC স্টিল লিমিটেড। |
| পদের নাম |
এক্সিকিউটিভ ট্রেনি। |
| ট্রেড |
ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও অন্যান্য । |
| মোট শূন্যপদ | ১০২টি। |
| কাজের ধরন | স্থায়ী। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
www.nsltd.in |
শূন্যপদের বিবরণ
এক্ষেত্রে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
| ট্রেড | শূন্যপদ |
| মেকানিক্যাল | ৫১টি পদ |
| ইলেকট্রিক্যাল | ২২টি পদ |
| ফাইন্যান্স | ৭টি পদ |
| কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি | ৪টি পদ |
| কেমিক্যাল | ৪টি পদ |
| সিভিল | ৩টি পদ |
| এইচআর | ৩টি পদ |
| সেরামিকস | ৩টি পদ |
| মেটালার্জি | ৩টি পদ |
| ইন্সট্রুমেন্টেশন | ২টি পদ |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারী প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ (জেনারেল, EWS ও OBC), ৫০% নম্বর (SC/ST/PwD) এবং ডিপার্টমেন্টাল প্রার্থীর ক্ষেত্রে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে।
- কম্পিউটার সায়েন্স ও আইটি পদের ক্ষেত্রে M.C.A. বা নির্দিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাসরাও আবেদনের যোগ্য।
- ফাইন্যান্স বিভাগের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি CA/ICWA অথবা MBA (Finance) পাস হতে হবে ।
- এইচআর বিভাগের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক/পার্সোনেল ম্যানেজমেন্ট/HRM ইত্যাদিতে ন্যূনতম ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা অথবা MBA (HR) পাস হতে হবে।
বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়া PwBD, এক্স-সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল প্রার্থীদের (NSL) জন্য বিশেষ ছাড় নির্ধারিত রয়েছে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৪ হাজারের বেশি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ
বেতন কাঠামো
প্রথম ৬ মাসের ট্রেনিং চলাকালীন মূল বেতন হবে ৫০,০০০ টাকা এবং সাথে মহার্ঘ ভাতা (IDA) প্রদান করা হবে।
সফলভাবে ট্রেনিং শেষ করার পর প্রার্থীদের’ Assistant Manager পদে প্রোমোশন হবে এবং বেতন দেওয়া হবে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
বেতনের সাথে ডিএ, ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ অনুযায়ী ভাতা, প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি, পারফরম্যান্স রিলেটেড পে (PRP) ইত্যাদি সুযোগ-সুবিধা মিলবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের সম্পূর্ণ অনলাইনে এনএমডিসি স্টিল লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.nsltd.in/en/careers এ গিয়ে আবেদন জমা দিতে হবে।
আবেদন ফি
- জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের জন্য: আবেদন ফি ৫০০ টাকা।
- SC, ST, PwBD, এক্স-সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল প্রার্থীদের: কোন আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের ৩ টি ধাপের মাধ্যমে বাছাই করা হবে:
- কম্পিউটার বেসড টেস্ট (CBT): প্রথমে প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে। মোট নম্বরের ৭০% ওয়েটেজ এই ধাপে থাকবে। সিবিটিতে পাস করতে জেনারেল/EWS প্রার্থীদের ৫০, OBC-NCL প্রার্থীদের ৪৫ এবং SC/ST/PwD প্রার্থীদের ৪০ নম্বর পেতে হবে।
- গ্রুপ ডিসকাশন (GD): উত্তীর্ণ প্রার্থীদের গ্ৰুপ ডিসকাশনের জন্য ডাকা হবে। এর জন্য ১৫% ওয়েটেজ বরাদ্দ।
- ইন্টারভিউ: সবশেষে আগের ধাপগুলিতে সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে থাকবে ১৫% ওয়েটেজ।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২২ জুলাই, ২০২৬।
- অনলাইন আবেদন শুরুর সময়: ২২ জুলাই, ২০২৬ (সকাল ১০:০০ টা)।
- আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট, ২০২৬ (রাত ১১:৪৫ মিনিট)।
আরও পড়ুনঃ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ায় স্নাতক পাসে নিয়োগ
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন