U Go Scholarship 2026 | স্নাতক স্তরের ছাত্রীদের বছরে ৬০ হাজার টাকা স্কলারশিপ


মেয়েদের শিক্ষিত করতে এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে অনেক বেসরকারি সংস্থাও বিভিন্ন কর্মসূচি চালু করেছে। আজ এই প্রসঙ্গে মেয়েদের উচ্চশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে কথা বলব। U Go Scholarship এর মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। ইউ গো বিশ্ববিদ্যালয় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এই স্কলারশিপ চালু করেছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করে এই স্কলারশিপে আবেদন করা যায়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। স্কলারশিপের বিশদ তথ্য আজকের প্রতিবেদনে দেখে নেব।

স্কলারশিপের নাম
প্রদানকারী সংস্থা

ইউ গো বিশ্ববিদ্যালয়।

টাকার পরিমান

বছরে ৬০ হাজার টাকা।

কারা পাবে

স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা।

আবেদন পদ্ধতি অনলাইন।

এনজিও এর অফিসিয়াল ওয়েবসাইট

ugouniversity.org

U Go Scholarship Benefits

ইউ-গো স্কলারশিপ প্রোগ্রামের অধীনে নির্বাচিত ছাত্রীদের বছরে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। সাধারণত কোর্সের ধরণ অনুযায়ী ১ বছর থেকে ৪ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি বছর এই আবেদন রিনিউ করা যায়।

U Go Scholarship Eligibility Criteria

  • কেবল ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো স্নাতক কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
  • মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৭০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সব উৎস মিলিয়ে বাৎসরিক ৫ লাখ টাকার কম হতে হবে।

আরও পড়ুনঃ কোটাক কন্যা স্কলারশিপে ছাত্রীরা পাবে ১.৫ লাখ টাকা, আবেদন চলছে

U Go Scholarship Apply Online

ইউ গো স্কলারশিপের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হয়।

  • প্রথমে Buddy4Study-এর অফিশিয়াল ওয়েবসাইটে ইউ গো স্কলারশিপের পেজে প্রবেশ করুন।
  • ‘Apply Now’ তে ক্লিক করুন।
  • আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তবে আপনার ইমেইল বা ফোন নম্বর দিয়ে লগইন করুন। নতুন ব্যবহারকারী হলে রেজিস্টার করুন।
  • অনলাইন আবেদন ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় এবং যোগাযোগের ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
  • উপরে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিয়ে ‘Terms and Conditions’ স্বীকার করুন এবং ‘Submit’ বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করুন।

U Go Scholarship Documents Required

আবেদন প্রক্রিয়ার সময় নিচে উল্লেখিত নথিপত্রগুলোর স্ক্যান কপি আপলোড করতে হবে:

  • আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট।
  • আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট।
  • বর্তমানে প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, কলেজ আইডি কার্ড বা অন্যান্য প্রমাণ।
  • ছাত্রীর নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা বা বাতিল চেক।

U Go Scholarship Selection Process

  • প্রথমে ছাত্রীর বিগত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়।
  • প্রাথমিক বাছাইয়ের পর উত্তীর্ণ ছাত্রীদের একটি টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হয়।
  • নির্বাচিত প্রার্থীদের কাছে ইমেইল ও এসএমএস-এর মাধ্যমে জানানো হয় এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

U Go Scholarship Last Date

সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগ্রহী প্রার্থীদের এবছরের অফিসিয়াল দিনক্ষণ সম্পর্কে জানার জন্য সংস্থার ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ভিজিট করতে বলা হচ্ছে।

আরও পড়ুনঃ মহিলা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বছরে ৫০ হাজার টাকা

স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *