পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য অনেক ধরনের বেসরকারি স্কলারশিপ রয়েছে। ‘বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ’ এর নাম এগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা এস. ডি. শিবুলাল এবং কুমারী শিবুলাল-এর উদ্যোগে গঠিত ‘সরোজিনী দামোদরন ফাউন্ডেশন’ এর তরফে এই স্কলারশিপ চালু করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্য থেকে শিক্ষার্থীরা মাধ্যমিক পাস করে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন এই স্কলারশিপে আবেদন করতে পারেন। পড়াশোনার জন্য বছরে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়। এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় নম্বর, নথিপত্র এবং অনলাইন আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে বিস্তারিতভাবে জেনে নেব।

| স্কলারশিপের নাম |
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ। |
| প্রদানকারী সংস্থা |
সরোজিনী দামোদরন ফাউন্ডেশন। |
| ধরন | বেসরকারি। |
| কারা পাবে |
মাধ্যমিক পাস শিক্ষার্থীরা। |
| কত টাকা |
বার্ষিক ১০,০০০ টাকা। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | – |
| অফিসিয়াল ওয়েবসাইট |
https://www.vidyadhan.org/apply |
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অবশ্যই মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- সাধারণ বা জেনারেল ক্যাটাগরির শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৮০% নম্বর (বা ৮ CGPA) পেতে হবে। বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬৫% নম্বর পেলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- বর্তমানে স্বীকৃত বোর্ডের অধীনে কোনো স্কুলে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় ২,০০,০০০ টাকার কম হতে হবে।
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ টাকার পরিমাণ
এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীরা নিম্নলিখিত সুবিধা গুলি পান:
- একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন প্রতি বছর সর্বোচ্চ ১০,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ দুই বছর মিলিয়ে মোট ২০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে।
- যদি কোনো শিক্ষার্থী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে তার ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারে, তবে স্নাতক বা ডিগ্রি কোর্সের (যেমন- ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা জেনারেল গ্র্যাজুয়েশন) জন্য বার্ষিক ১০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত বর্ধিত স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে।
- আর্থিক সহায়তার পাশাপাশি Sarojini Damodaran Foundation শিক্ষার্থীদের গাইড বা মেন্টরশিপ প্রোগ্রাম প্রদান করে, যা তাদের ক্যারিয়ার গড়তে সাহায্য করে।
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ আবেদন প্রক্রিয়া

- প্রথমে ‘Buddy4Study‘ পোর্টাল বা অফিশিয়াল বিদ্যাধন ওয়েবসাইট (www.vidyadhan.org) ভিজিট করুন।
- ‘Apply Now’ তে ক্লিক করুন। সেখানে আপনার নাম ও একটি সচল ব্যক্তিগত ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করুন এবং একটি পাসওয়ার্ড সেট করুন।
- রেজিস্ট্রেশনের পর আপনার ইমেল আইডিতে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করে নিন।
- ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এবার নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করুন।
- নীচে দেওয়া নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
- সব হয়ে গেলে আবেদন পত্রটি একবার প্রিভিউ করে নিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ নথিপত্র
অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিচের নথিপত্রগুলির স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
- পাসপোর্ট সাইজ ছবি।
- মাধ্যমিকের মার্কশিট।
- আয়ের শংসাপত্র।
- বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
- প্রতিবন্ধী শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ নির্বাচন প্রক্রিয়া
- শর্টলিস্টিং: আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার নম্বর এবং পারিবারিক আয়ের ওপর ভিত্তি করে প্রাথমিক একটি তালিকা তৈরি করা হয়।
- অনলাইন টেস্ট: শর্টলিস্টেড ছাত্রছাত্রীদের একটি অনলাইন পরীক্ষা দিতে হয় (মূলত নবম ও দশম শ্রেণীর সিলেবাসের ওপর ভিত্তি করে)।
- ইন্টারভিউ : স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের একটি ইন্টারভিউ বা অতিরিক্ত অ্যাসেসমেন্টের জন্য ডাকা হয়। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা ইমেল ও ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ আবেদনের সময়সীমা
পশ্চিমবঙ্গের বিদ্যাধন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয়। আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য সঠিক সময়সীমা জানতে অফিশিয়াল ওয়েবসাইট বা ফলো Buddy4Study পোর্টাল করতে বলা হচ্ছে।
বিদ্যাধন হায়ার সেকেন্ডারি স্কলারশিপ যোগাযোগ
ঠিকানা: Sarojini Damodaran Foundation
678, 11th Main Rd
4th T Block East, 4th Block
Jayanagar, Bengaluru
Karnataka – 560041
ফোন নম্বর: +91 9663517131 / +91 8068333500