কালিম্পং জেলা শাসকের অধীনে কেস ওয়ার্কার নিয়োগ, স্নাতক পাসে আবেদন করুন


পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের আওতায় কালিম্পং জেলা শাসকের অধীনে কেস ওয়ার্কার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। জেলার ওয়ান স্টপ সেন্টারে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হবে । জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অফলাইনে জেলাশাসকের অফিসে আবেদন জমা করতে হবে। নীচে যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, ও নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা

জেলাশাসকের কার্যালয়, কালিম্পং (সামাজিক কল্যাণ বিভাগ)।

বিজ্ঞপ্তি নম্বর

Memo No: 189/OSC KPG/2026 (তারিখ: 27.07.2026)।

পদের নাম

কেস ওয়ার্কার (Case Worker)।

চুক্তির মেয়াদ

১ বছর, পরে বাড়তে পারে।

আবেদনের মাধ্যম অফলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৫,০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
  • কম্পিউটারের কাজের দক্ষতা থাকা আবশ্যক।

অন্যান্য যোগ্যতা

  • প্রার্থীকে কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
  • ইংরেজি এবং নেপালি ভাষায় সাবলীলভাবে কথা বলা, পড়া ও লেখার ক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা

২৮/০৭/২০২৬ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।

আরও পড়ুনঃ IBPS Clerk Notification 2026 OUT!

কাজের অভিজ্ঞতা

নারী অধিকার, সুরক্ষা বা মহিলাদের বিভিন্ন সমস্যা সমাধান সংক্রান্ত কোনো সামাজিক সংস্থায় বা প্রকল্পে কাজ করার সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে সম্পন্ন করতে হবে।

  • প্রথমে নীচে দেওয়া বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করুন।
  • আবেদনপত্রে আপনার নাম, বাবার/স্বামীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত, কাজের অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতার বিবরণ ফিল আপ করুন।
  • নির্ধারিত স্থানে একটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগিয়ে দিন এবং নিচে স্বাক্ষর করুন।
  • সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি সেলফ-অ্যাটেস্টেড করে যুক্ত করুন।
  • পূরণ করা ফর্ম ও নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে এই ঠিকানায় পোস্টে বা সরাসরি গিয়ে জমা দিন।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:
Office of the District Social Welfare Office,
Old Hotel Chimal, Ringingpong Road,
Near Paramount School, Kalimpong – 734301

প্রয়োজনীয় নথিপত্র

  • সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র।
  • ২ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র (প্যান কার্ড / ভোটার কার্ড / মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / জন্ম সনদ)।
  • বাসস্থানের প্রমাণপত্র (আধার কার্ড / ভোটার কার্ড / স্থানীয় পুরসভা বা বিডিও কর্তৃক প্রদত্ত শংসাপত্র)।
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।
  • বৈধ EWS সার্টিফিকেট।
  • স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট।
  • অ্যাডমিট কার্ড ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ডাকটিকিট সহ ২টি নিজের নাম-ঠিকানা লেখা খাম।

নির্বাচন পদ্ধতি

জেলা পর্যায়ের নির্বাচন কমিটির তত্ত্বাবধানে মোট ৫০ নম্বরের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থেকে ৩০ নম্বর, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট থেকে ১৫ নম্বর এবং মৌখিক পরীক্ষা থেকে ৫ নম্বর থাকবে।

আরও পড়ুনঃ রাজ্যের জেলায় মাধ্যমিক পাসে সিভিক ভলান্টিয়ার নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ:২৮ জুলাই, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট, ২০২৬ (বিকেল ৪:০০ টা পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *