পশ্চিমবঙ্গের শিক্ষক পদপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া (2nd SLST 2025 Document Verification) শুরু করলো কমিশন। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) এর তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য মনোনীত প্রার্থীদের নথি যাচাইয়ের তারিখ প্রকাশ করা হয়েছে। কমিশনের অফিসিয়াল নোটিশ অনুযায়ী, আগামী ৩০ জুলাই, ২০২৬ তারিখ থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। কোন কোন বিষয়ের ভেরিফিকেশন হবে, কিভাবে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন এবং নথি যাচাইয়ের দিন কী কী সঙ্গে রাখতে হবে, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার, ২৩ জুলাই কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি (Memo No. 1293/7016/CSSC/ESTT/2026) মারফত এই ঘোষণা আনা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় প্রধানত তিনটি বিষয়ের সফল প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে:
- ইংরেজি (গ্র্যাজুয়েট) – English (Grad)
- ভৌত বিজ্ঞান (গ্র্যাজুয়েট) – Physical Science (Grad)
- জীবন বিজ্ঞান (গ্র্যাজুয়েট) – Life Science (Grad)
কমিশন জানিয়েছে, এই ভেরিফিকেশন প্রক্রিয়া সংশ্লিষ্ট রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলোতে সম্পন্ন হবে।
ইন্টিমেশন লেটার কিভাবে ডাউনলোড করবেন?
সমস্ত মনোনীত প্রার্থীকে এই প্রক্রিয়ায় উপস্থিত হওয়ার জন্য তাদের ইন্টিমেশন লেটার কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ইতিমধ্যেই ইন্টিমেশন লেটার ডাউনলোড লিংক ওয়েবসাইটে অ্যাকটিভ করা হয়েছে।
- প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টাল www.westbengalssc.com ভিজিট করুন।
- হোমপেজে থাকা “Intimation Letter for Document Verification of 2nd SLST (Classes IX-X)” সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন।
- ডাউনলোড করার জন্য প্রথমে লিংকে ক্লিক করুন।
- আপনার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ বসান।
- সাবমিট অপশনে ক্লিক করুন।
স্ক্রিনে আপনার ইন্টিমেশন লেটার দেখতে পাবেন। ভাল করে চেক করে এটিকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করুন এবং অন্তত ২-৩ কপি প্রিন্টআউট নিয়ে রেখে দিন।
আরও পড়ুনঃ 2nd SLST ইন্টারভিউ সম্ভাবত আগস্টেই, রইল বিজ্ঞপ্তি
2nd SLST 2025 Documents Required for Verification
- কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ইন্টিমেশন লেটারের প্রিন্ট কপি।
- SLST পরীক্ষার অ্যাডমিট কার্ড, এবং নিজস্ব যেকোনো পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট)।
- বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট।
- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।
- বি.এড কোর্সের মার্কশিট ও পাস সার্টিফিকেট।
- জাতিগত বা সংরক্ষিত শ্রেণীর সার্টিফিকেট।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (অন্তত ৪-৬ কপি)।
- যদি প্রার্থী বর্তমানে কোনো সরকারি বা আধা-সরকারি সংস্থায় কর্মরত হন, তবে বর্তমান নিয়োগকর্তার থেকে প্রাপ্ত নো অবজেকশন সার্টিফিকেট (NOC)।
প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন
