মুসকান স্কলারশিপ প্রোগ্রাম (Muskaan Scholarship) হল দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্কিম। ভ্যালভোলাইন ইন্টারন্যাশনাল এবং কামিন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির যৌথ উদ্যোগে এই স্কলারশিপ চালু করা হয়েছে। প্রতিবছর এই স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক ১২,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। এখানে আবেদন করতে কী যোগ্যতা লাগে, আবেদন কিভাবে হয়, এবছর আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব।

মুসকান স্কলারশিপ প্রোগ্রাম আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই ৯ম, ১০ম, ১১শ অথবা ১২শ শ্রেণীর বর্তমান শিক্ষার্থী হতে হবে।
- শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% বা তার বেশি নম্বর পেয়ে থাকতে হবে।
- পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশসহ নির্দিষ্ট কিছু রাজ্যের স্থায়ী বাসিন্দারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন।
- মূলত বাণিজ্যিক গাড়ির চালক (LMV/HMV), মেকানিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) পরিবারের সন্তানদের এই স্কলারশিপ প্রদান করা হয়।
- পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
মুসকান স্কলারশিপ প্রোগ্রাম টাকার পরিমাণ
এই স্কলারশিপে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার প্রকৃত খরচের ওপর ভিত্তি করে বছরে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান।
মুসকান স্কলারশিপ প্রোগ্রাম আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
- প্রথমে স্কলারশিপের অফিশিয়াল পার্টনার পোর্টাল Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.buddy4study.com) যান।
- Apply Now তে ক্লিক করে আপনার ইমেল, মোবাইল নম্বর বা গুগল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করুন।
- এবার ‘Start Application’ বাটনে ক্লিক করে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
- ফর্ম ভালোভাবে পড়ে ‘Preview’ করে দেখে নিন।
- সব ঠিক থাকলে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
মুসকান স্কলারশিপ প্রোগ্রাম প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার সময় নিচে দেওয়া নথিপত্রগুলো আপলোড করতে হবে:
- আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড ইত্যাদি)।
- বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র (ফি রসিদ/ভর্তি পত্র/আইডি কার্ড)।
- পূর্ববর্তী শ্রেণীর অরিজিনাল মার্কশিট।
- বাবা-মায়ের পেশার প্রমাণপত্র (যেমন: কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, শ্রমিক কার্ড বা নিয়োগকর্তার সার্টিফিকেট)।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
- আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
মুসকান স্কলারশিপ প্রোগ্রাম আবেদনের সময়সীমা
Muskaan Scholarship Program এর অনলাইন আবেদন প্রক্রিয়া সংস্থার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। দিনক্ষণ নিয়ে অফিসিয়াল আপডেট জানতে Buddy4Study ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।
মুসকান স্কলারশিপ প্রোগ্রাম হেল্পলাইন
- ফোন: 011-430-92248 (Ext- 346) (Monday to Friday – 10:00AM to 06:00 PM (IST))