ANM GNM পরীক্ষার আরো একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এখানে আলোচনা করব। আজকের টপিক হল ANM GNM Practice Set (8) in Bengali 2026। আসন্ন নার্সিং পরীক্ষার প্রার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে Team ExamBangla প্রতিদিন টপিক ওয়াইস বাছাই করা সাজেস্টিভ প্রশ্নের প্র্যাকটিস সেট আপলোড করছে। পরীক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রিতে এইসব প্র্যাকটিস সেটের PDF কপিও দেওয়া হচ্ছে। আজকের সেটের PDF টি পেতে শেষ পর্যন্ত খবরটি পড়ুন।
| পরীক্ষার নাম | |
| পরিচালনাকারী বোর্ড |
West Bengal Joint Entrance Board (WBJEEB)। |
| পরীক্ষার মোড | অফলাইন। |
| মোট নম্বর | ১১৫। |
| মোট প্রশ্ন সংখ্যা | ১০০। |
| সময় | 1.5 ঘন্টা। |
| বিষয় |
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। |
নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট
ANM GNM এর মতো একটি রাজ্য স্তরের পরীক্ষায় এক চান্সে সফল হতে গেলে শুধু পড়লেই হবে না, তার সঙ্গে প্রশ্নোত্তর প্র্যাকটিস করে নিজের জ্ঞানকেও পরীক্ষা করতে হবে। আজকের ‘ANM GNM Preparation Guide’ এ আমরা ক্যাটেগরি ১ এর বিভিন্ন বিষয় থেকে ২০ টি প্রশ্ন এবং তাদের উত্তর দেখে নেব।
ANM GNM Practice Set (8)
1. টেস্টোস্টেরন হরমোনটি কোথা থেকে ক্ষরিত হয়?
[A] ডিম্বাশয়ের পীতগ্রন্থি
[B] লেডিগের আন্তরকোশ
[C] আইলেটস অফ ল্যাঙ্গারহান্স
[D] A ও B উভয়ই
উত্তরঃ [B] লেডিগের আন্তরকোশ
2. ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কি বলে?
[A] মেটাসেন্ট্রিক
[B] টেলোসেন্ট্রিক
[C] অ্যাক্রোসেন্ট্রিক
[D] সাবমেটাসেন্ট্রিক
উত্তরঃ [A] মেটাসেন্ট্রিক
3. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্গত?
[A] প্ল্যান্টি
[B] ফাংগি
[C] প্রোটিস্টা
[D] মনেরা
উত্তরঃ [D] মনেরা
4. হিল বিকারক কোনটি?
[A] NADP
[B] ATP
[C] PGA
[D] ADP
উত্তরঃ [A] NADP
5. মাইক্রোস্ফিয়ার মডেল দেন কোন বিজ্ঞানী?
[A] মিলার
[B] ওপারিন
[C] সিডনি ফক্স
[D] ক্যাশিমির ফ্রাঙ্ক
উত্তরঃ [C] সিডনি ফক্স
6. বহিঃপরজীবী প্রাণী কোনটি?
[A] গোলকৃমি
[B] ফিতাকৃমি
[C] জোঁক
[D] উকুন
উত্তরঃ [D] উকুন
আরও পড়ুনঃ ANM GNM Practice Set (7)
7. হৃদপিন্ডের প্রসারণ কে কি বলা হয়?
[A] সিস্টোল
[B] ডায়াস্টোল
[C] পলিস্টোল
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] ডায়াস্টোল
8. ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তরকে কি বলা হয়?
[A] অভিযোজন
[B] অভিব্যক্তি
[C] বিবর্তন
[D] অঙ্গজ জনন
উত্তরঃ [A] অভিযোজন
9. লিভারের একক কি?
[A] অস্টিও
[B] নিউরোন
[C] কার্ডিয়াক
[D] হেপেটিক
উত্তরঃ [D] হেপেটিক
10. মাইটোকনড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী?
[A] বোবরি
[B] পুর্কিঞ্জে
[C] অল্টম্যান
[D] বেন্ডা
উত্তরঃ [D] বেন্ডা
11. রক্ত কি ধরনের কলা?
[A] আবরণী কলা
[B] স্নায়ুকলা
[C] পেশিকলা
[D] যোগকলা
উত্তরঃ [D] যোগকলা
12. মস্তিষ্কের ওজন কত?
[A] ১ কেজি
[B] ১.৫ কেজি
[C] ২ কেজি
[D] ২.৩ কেজি
উত্তরঃ [B] ১.৫ কেজি
13. পত্রজ জনন সম্পন্ন হয় কোন উদ্ভিদে?
[A] চুপড়ি আলু
[B] কচুরিপানা
[C] পাথরকুচি
[D] মিষ্টি আলু
উত্তরঃ [C] পাথরকুচি
14. 12V বিভবপ্রভেদের দুটি বিন্দুর মধ্যে 2 কুলম্ব আধান কে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
[A] 2 J
[B] 6 J
[C] 12 J
[D] 24 J
উত্তরঃ [D] 24 J
15. হেবার পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়?
[A] ন্যাপথালিন
[B] ইউরিয়া
[C] অ্যামোনিয়া
[D] ব্লিচিং পাউডার
উত্তরঃ [C] অ্যামোনিয়া
16. তড়িৎপ্রবাহের একক কি?
[A] ভোল্ট
[B] জুল
[C] অ্যাম্পিয়ার
[D] কেলভিন
উত্তরঃ [C] অ্যাম্পিয়ার
👇 ANM GNM পরীক্ষার জন্য বেস্ট প্র্যাকটিস সেট বই। 👇
17. A বস্তুর ভর 50 kg এবং B বস্তুর ভর 100 kg হলে কোন বস্তুর জাড্যের পরিমাণ বেশি হবে?
[A] উভয়ের সমান হবে
[B] অভিকর্ষজ ত্বরণ এর ওপর নির্ভরশীল
[C] A বস্তুর
[D] B বস্তুর
উত্তরঃ [D] B বস্তুর
18. ভরসংখ্যা = ?
[A] নিউট্রন সংখ্যা − পারমাণবিক সংখ্যা
[B] ইলেকট্রন সংখ্যা + প্রোটন সংখ্যা
[C] প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
[D] ইলেকট্রন সংখ্যা − নিউট্রন সংখ্যা
উত্তরঃ [C] প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
19. ক্যান্ডেলা কিসের একক?
[A] দীপ্তি প্রবাহ
[B] তাপ
[C] আলোর তীব্রতা
[D] দীপ্তি প্রাবল্য
উত্তরঃ [D] দীপ্তি প্রাবল্য
20. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?
[A] বীজ
[B] পাতা
[C] ফুল
[D] বাকল
উত্তরঃ [D] বাকল
এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now
এরকম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট PDF পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করুন – ![]()
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇