প্রকাশিত হলো JENPAS UG 2026 ফাইনাল অ্যানসার কি, রেজাল্ট নিয়েও বড়ো আপডেট


ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)-এর পক্ষ থেকে অবশেষে প্রকাশিত হলো JENPAS UG 2026 ফাইনাল অ্যানসার কি। রাজ্যজুড়ে যে সমস্ত পরীক্ষার্থী নার্সিং, প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সে ভর্তির জন্য এবছর JENPAS UG এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন, তারা এখন WBJEEB এর ওয়েবসাইকে গিয়ে নিজেদের চূড়ান্ত উত্তরপত্র মিলিয়ে নিতে পারবেন। গত ২২ জুন প্রভিশনাল অ্যানসার কি প্রকাশ পেয়েছিল। যাদের উত্তরে গরমিল ছিল, তাদের চ্যালেঞ্জের ভিত্তিতে সমস্ত সংশোধন করে JENPAS UG Final Answer Key 2026 প্রকাশ করা হল। মনে রাখবেন, এর উত্তরে কিন্তু আর চ্যালেঞ্জ করা যাবে না। তবে ফাইনাল অ্যানসার কি এর সঙ্গে পরীক্ষার রেজাল্ট নিয়েও বড়ো আপডেট দিয়েছে বোর্ড। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে।

প্রকাশিত হলো JENPAS UG 2026 ফাইনাল অ্যানসার কি

পরীক্ষার নাম JENPAS UG 2026 (Joint Entrance for Nursing, Paramedical & Allied Sciences UG)।
পরিচালনাকারী সংস্থা

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)।

ফাইনাল অ্যানসার কি প্রকাশের তারিখ

২৪ জুলাই, ২০২৬।

অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in
অ্যানসার কি PDF নীচে দেওয়া।

JENPAS UG Final Answer Key 2026 Official Notice

JENPAS UG Final Answer Key 2026 Download

  • প্রথমে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
  • অ্যানসার কি পি ডি এফ ফাইলটি ডাউনলোড করে ওপেন করে নিন।
  • আপনার প্রশ্নপত্রের সেট অনুযায়ী নির্দিষ্ট নম্বরের প্রশ্নের সঙ্গে উত্তর মিলিয়ে দেখে নিন।

JENPAS UG Result 2026

ফাইনাল অ্যানসার কি প্রকাশিত হওয়ার পর থেকেই প্রার্থীরা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূত্র মারফত খবর, WBJEEB খুব দ্রুত JENPAS UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে। আশা করা হচ্ছে, আগামীকাল বা পরবর্তী ১-২ দিনের মধ্যেই বোর্ড আনুষ্ঠানিকভাবে JENPAS UG Result 2026 ও Merit List ঘোষণা করবে।

আরও পড়ুনঃ JENPAS UG Question Paper PDF 2026

কীভাবে রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন?

  1. wbjeeb.nic.in ওয়েবসাইটটি ওপেন করুন।
  2.  ‘JENPAS UG’ সেকশনে যান।
  3. “View/Download Rank Card for JENPAS UG 2026” লিংকে ক্লিক করুন।
  4. আপনার Application Number, Date of Birth এবং স্ক্রিনে দেওয়া Security Pin সঠিকভাবে ইনপুট করুন।
  5. ‘Submit’ বোতামে ক্লিক করলেই আপনার র‍্যাঙ্ক কার্ড স্ক্রিনে দেখা যাবে।

কাউন্সেলিং ও অ্যাডমিশনের জন্য র‍্যাঙ্ক কার্ডের প্রিন্টআউট বের করে রাখুন।

JENPAS UG Counselling 2026

ফলাফল ও মেধা তালিকা প্রকাশের পরেই শুরু হবে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রার্থীরা তাদের র‍্যাঙ্ক অনুযায়ী কলেজ ও কোর্স পছন্দ করার সুযোগ পাবেন।

  • এজন্য বোর্ডের পোর্টালে গিয়ে কাউন্সেলিংয়ের জন্য ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
  • পছন্দ অনুযায়ী কলেজের তালিকা সাজাতে হবে।
  • র‍্যাঙ্ক ও পছন্দের ভিত্তিতে প্রথম রাউন্ডের সিট বরাদ্দ করা হবে।
  • প্রথম রাউন্ডে সিট পাওয়া প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে সিট লক করতে হবে।

JENPAS UG Final Answer Key 2026

Answer Key Download: Click Here

আরও পড়ুনঃ JENPAS UG Model Answer Key 2026

কাউন্সেলিং এর দিনক্ষণ খুব শীঘ্রই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে। এই সম্পর্কে দ্রুত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *