কেন্দ্রীয় সংস্থায় ৯৫১ ইঞ্জিনিয়ার নিয়োগ, কলকাতায় শূন্যপদ রয়েছে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের (MeitY) অধীনস্থ সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC) সম্প্রতি বিভিন্ন প্রজেক্টে কাজের জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। সারা দেশজুড়ে মোট ৯৫১ টি শূন্যপদে নিয়োগ হবে। কলকাতাসহ বিভিন্ন ডিভিশনে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিয়োগের ক্ষেত্রে কেবল ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখের আগে অনলাইনে আবেদন করতে হবে। এই চাকরির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিচে বিস্তারিত জানানো হলো।

বিজ্ঞপ্তি নম্বর

KL-2952026-WR1E0 / C-DAC/KL/05/2026/4265

নিয়োগকারী সংস্থার নাম C-DAC
পদের নাম

প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেশার ও অভিজ্ঞ) এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার।

মোট শূন্যপদ ৯৫১টি।
শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং পাস।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

https://careers.cdac.in/advt-details/KL-2952026-WR1E0

কোন কোন বিভাগে নিয়োগ হবে?

C-DAC এর এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ডোমেইন বা বিষয়ে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যেমন,

প্রজেক্ট ইঞ্জিনিয়ার (অভিজ্ঞ / Experienced)

  • ওয়েব ডেভেলপমেন্ট / সফটওয়্যার ডেভেলপমেন্ট (Web & Software Development)
  • গ্রাফিক ডিজাইনিং / UI/UX ডিজাইন (Graphic & UI/UX Design)
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট (অন্যান্য প্রজেক্ট)
  • অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং (Additive Manufacturing)
  • IoT এবং এমবেডেড সিস্টেম (IoT & Embedded Systems)
  • রোবট অটোমেশন সিস্টেম (Robot Automation Systems)
  • হেলথ ইনফরমেটিক্স (Health Informatics)

প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেশার্স / Fresher)

  • হাই পারফরম্যান্স অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং (HPC & Quantum Computing)
  • ট্রান্সপোর্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টে AI (AI in Management)
    সাইবার সিকিউরিটি ও সাইবার ফরেনসিক (Cyber Security & Forensic)
  • ডিজিটাল টুইনিং (সাইবার সিকিউরিটি এবং এগ্রিটেক)
  • ইন্ডাস্ট্রি ৪.০, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং
  • এমবেডেড সিস্টেম এবং প্রফেশনাল ইলেকট্রনিক্স

সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Senior Project Engineer)

ওয়েব ডেভেলপমেন্ট, কোয়ান্টাম কম্পিউটিং, এআই, সাইবার সিকিউরিটি, ইন্ডাস্ট্রি ৪.০ ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে কোনো AICTE/UGC অনুমোদিত কলেজ বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে B.E. / B.Tech অথবা M.E. / M.Tech পাস হতে হবে।

অথবা

  • এ ছাড়া MCA অথবা কম্পিউটার সায়েন্স/আইটি-তে M.Sc ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
  • যে সমস্ত শিক্ষার্থী শেষ সেমিস্টারে আছেন এবং নিয়োগের আগেই কোর্স সম্পন্ন করতে পারবেন, তারাও আবেদনের যোগ্য। তবে চূড়ান্ত নির্বাচনের পর পাসের প্রমাণপত্র ও ন্যূনতম নম্বর দেখাতে হবে।

অভিজ্ঞতা

ফ্রেশার্স পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞ প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে হবে,

  • প্রজেক্ট ইঞ্জিনিয়ার (ফ্রেশার/অভিজ্ঞ): সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৪৫ বছর।
  • সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার: সর্বোচ্চ বয়স ৪০ বছর।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

বেতন কাঠামো

পদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন হারে বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হবে।

  • প্রজেক্ট ইঞ্জিনিয়ার: প্রতি মাসে আনুমানিক ৩৯,১০০ টাকা থেকে ৫০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বেতন আরও বাড়তে পারে)।
  • সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার: প্রতি মাসে আনুমানিক ৬০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা।
  • উচ্চতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অতিরিক্ত ইনক্রিমেন্ট বা উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়া হতে পারে।

আবেদন করার পদ্ধতি

  • প্রথমে C-DAC Kolkata এর নির্দিষ্ট ওয়েবসাইটে যান।
  • নিচে স্ক্রল করে নির্দিষ্ট পদের পাশে থাকা ‘Apply Online‘ লিংকে ক্লিক করুন ।
  • নিজের নাম, ইমেইল ও মোবাইল নম্বর দিন।
  • মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  • এরপর স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ নির্ভুলভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন, ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট এবং এক্সপিরিয়েন্স লেটার স্ক্যান করে আপলোড করুন।
  • সব হয়ে গেলে ফর্মটি ভালোভাবে রিভিউ করে ফাইনাল Submit করুন।

নির্বাচন প্রক্রিয়া

এখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না।

  • শর্টলিস্টিং: প্রথমে সমস্ত আবেদনকারীদের আবেদন যাচাই করে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে।
  • ইন্টারভিউ/ স্কিল টেস্ট: শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ বা স্কিল টেস্ট পর্বের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান শুধুমাত্র ইমেইলের মাধ্যমে জানানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয় তারিখ
আবেদন শুরুর তারিখ

১ জুন, ২০২৬ (সকাল ১১:৩০ টা)।

আবেদনের শেষ তারিখ

২০ জুন, ২০২৬ (বিকেল ৫:৩০ টা)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *