পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিশাল সুখবর! অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। পূর্বের ঘোষণা মতই বুধবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফর্ম সকলের সামনে এনেছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিজেপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, যার মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ এখানে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম pdf দেওয়া হবে। এই ফর্মটি প্রিন্ট করে নিয়ে ফিলাপ করে আপনারা ক্যাম্পে বা ব্লক অফিসে বা নির্দিষ্ট সরকারি প্রতিনিধিদের কাছে সরাসরি জমা দিতে পারবেন।

| প্রকল্পের নাম | অন্নপূর্ণা ভাণ্ডার। |
| সুবিধা |
প্রতি মাসে ৩০০০ টাকা ভাতা। |
| সুবিধাভোগী |
পশ্চিমবঙ্গের মহিলারা। |
| আবেদন পদ্ধতি |
অনলাইন এবং অফলাইন। |
| ফর্ম ডাউনলোড লিংক |
নিচে দেওয়া হয়েছে। |
কারা আবেদন করতে পারবেন?
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত বেতন/পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য নন।
- যেসকল আবেদনকারী আয়কর প্রদান করেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদেরও এই প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করবেন?
সরকারি ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে।
অনলাইন আবেদন
অন্নপূর্ণা ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে socialsecurity.wb.gov.in গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গে নীচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্র জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
অফলাইন আবেদন
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি প্রিন্ট করে নিন।
- নিজের হাতে সঠিক ভাবে ফর্মটি পূরণ করুন।
- সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেগুলি নিচে দেওয়া আছে সেগুলির এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স যুক্ত করুন।
- স্থানীয় বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস অথবা সরকার কর্তৃক আয়োজিত ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করে দিন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
প্রকল্পের আবেদনের জন্য আপনার কাছে নিচের নথিপত্রগুলো প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি:
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- আধার কার্ড (পরিচয় ও বয়স প্রমাণের জন্য)।
- ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড (পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে)।
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি।
- প্রয়োজনীয় ক্ষেত্রে জাতিগত শংসাপত্র (SC/ST)।
আবেদনের সময়সীমা
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। জানানো হয়েছে, ৯০ দিন এই ফর্ম ফিলাপ চলবে। উল্লেখ্য, আগামী ১৫-১৬ এবং ১৭ই জুন রাজ্যে জনকল্যাণ শিবির আয়োজিত হতে চলেছে। এখানে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম সংগ্রহ এবং আবেদন করা যাবে।
অন্নপূর্ণা ভান্ডার ফর্ম pdf
Download Form: Click Here