Kind Circle Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বছরে ৬ হাজার টাকা স্কলারশিপ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি রইল

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয়, সেজন্য একাধিক বেসরকারি সংস্থা বিভিন্ন স্কলারশিপ চালু করেছে। এমনি একটি উল্লেখযোগ্য বেসরকারি স্কলারশিপ হল Kind Circle Scholarship. Kind Circle সংস্থার তরফে অফিসিয়াল পার্টনার সাইট Buddy4Study এর মাধ্যমে প্রতিবছর দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েদের এই স্কলারশিপ দেওয়া হয়। সাধারণত ক্লাস ওয়ান থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত পড়ুয়াই এখানে আবেদন করতে পারেন। ন্যূনতম ৬০০০ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ মেলে। আগ্রহী প্রার্থীদের জন্য আজকে এই স্কলারশিপের যোগ্যতা, আবেদন পদ্ধতি, এবছর আবেদনের সময়সীমা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য বিশদে তুলে ধরা হলো।

স্কলারশিপের নাম

Kind Circle Scholarship for Meritorious Students

উদ্যোক্তা কাইন্ড সার্কেল।
সুবিধাভোগী

প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা।

আর্থিক সহায়তা

ন্যূনতম ৬,০০০ টাকা।

আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা

অফিসিয়াল ওয়েবসাইট

https://www.buddy4study.com/page/kind-circle-scholarship-for-meritorious-students

Kind Circle Scholarship Eligibility Criteria

  • আবেদনকারী শিক্ষার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থীকে আগের ক্লাসের চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর বা সমমানের গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।

Kind Circle Scholarship Amount

এই স্কলারশিপের আর্থিক সহায়তার পরিমাণ নির্দিষ্ট নয়। শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন এবং কোর্স ফি-র ওপর ভিত্তি করে বৃত্তির পরিমাণ নির্ধারণ করা হয়। তবে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

Kind Circle Scholarship Documents Required

  • আগের ক্লাসের চূড়ান্ত পরীক্ষার মার্কশিট।
  • পারিবারিক আয়ের শংসাপত্র।
  • যেকোনো সরকারি পরিচয়পত্র (যেমন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি)।
  • বর্তমান বছরের স্কুল/কলেজের আইডি কার্ড অথবা বোনফাইড সার্টিফিকেট।
  • বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির ফি এর রসিদ।

Kind Circle Scholarship Apply Online

কাইন্ড সার্কেল স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নিচে আবেদন পদ্ধতি বর্ণনা করা হলো:

  • প্রথমে Buddy4Study-এর নির্দিষ্ট স্কলারশিপের পেজে যান।
  • পেজে থাকা ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
  • আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তবে ইমেল, মোবাইল নম্বর বা গুগল অ্যাকাউন্ট দিয়ে ‘Register’ করুন। আর অ্যাকাউন্ট থাকলে লগ-ইন (Log in) করুন।
  • লগ-ইন করার পর আপনি সরাসরি আবেদনপত্রে পৌঁছে যাবেন। সেখানে ‘Start Application’ বাটনে ক্লিক করুন।
  • এবার আবেদনপত্রে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের বিবরণ নিখুঁতভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করুন।
  • ফর্মটি ভালোভাবে যাচাই করে নেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

Kind Circle Scholarship Selection Process

  • প্রথমে আবেদনকারীদের যোগ্যতা ও পারিবারিক অবস্থা অনুযায়ী সমস্ত আবেদনপত্রগুলির স্ক্রিনিং করা হয়।
  • এরপর বাছাইকৃত শিক্ষার্থীদের একটি টেলিফোনিক বা অনলাইন ইন্টারভিউ নেওয়া হয়। তার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচিতদের বৃত্তির টাকা দেওয়া হয়।

Kind Circle Scholarship Contact Details

স্কলারশিপ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে শিক্ষার্থীরা সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন:

  • হেল্পলাইন নম্বর: +91-11-430-92248 (Ext. 370) [সোম থেকে শুক্র, সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *