রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য রাজ্য সরকার অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। এই স্কিমের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত বেকাররা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সরাসরি নির্দিষ্ট পোর্টাল-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? কি কি নথিপত্র লাগবে? ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করতে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকার ‘যুবসাথী’ প্রকল্প আরম্ভ করেছিল। যার মাধ্যমে বেকার শিক্ষিত যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতো। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সেই ভাতা বাড়িয়ে ডবল অর্থাৎ ৩০০০ করার। এখন বঙ্গে বিজেপি সরকার গঠনের পর ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে। আগে যারা যুবসাথী পেতেন তারা যুবশক্তি পাবেন নাকি? নতুন করে আবেদন কাদের করতে হবে? কিভাবে পোর্টালের মাধ্যমে আবেদন করবেন? নিচে সরাসরি দেখে নেব।
যুবশক্তি প্রকল্প যোগ্যতা
এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- আবেদনকারীকে কর্মহীন বা বেকার হতে হবে।
- আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
যুবশক্তি প্রকল্প বয়স
এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
যুবশক্তি প্রকল্প প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদন বা ফর্ম ফিলাপ করার সময় আবেদনকারীকে কিছু নথির স্ক্যান কপি বা ছবি কাছে রাখতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো:
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট)।
- মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে স্থানীয় প্রমাণের নথি (ভোটার কার্ড, আধার কার্ড, বা রেশন কার্ড)।
- আধার কার্ড।
- ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স বা বাতিল চেক।
যুব শক্তি প্রকল্প online apply
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যুবশক্তি পোর্টালের মাধ্যমে অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। নিচে ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেখে নিন,
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://yubasathi.wb.gov.in/) প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ‘Apply Online’ বা আবেদন করার লিঙ্কে ক্লিক করুন।
- সেখানে আপনার একটি সচল মোবাইল নম্বর এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করুন।
- আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, যা দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে।
- মোবাইল ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আপনার স্ক্রিনে একটি অনলাইন ফর্ম খুলে যাবে। ফর্মটিতে আপনার নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
- এবার আপনার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে স্ক্যান করে আপলোড করুন।
- সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা তা একবার রিচেক করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
যুবশক্তি প্রকল্প online apply date
যুবশক্তি প্রকল্পে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১ জুন থেকে নতুন আবেদন শুরু হবে। উল্লেখ্য যারা যারা যুব সাথী ভাতা পেতেন, তাদের আর আবেদন করতে হবে না। তাদের নাম ভেরিফিকেশন করে স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। বাকিদের নতুন করে আবেদন করতে হবে।
যুবশক্তি স্ট্যাটাস চেক
- প্রথমে উপরের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
- হোম পেজে থাকা “Check Status”, “Track Your Application” অথবা “View Beneficiary Status” অপশনটিতে ক্লিক করুন।
Application ID ও মোবাইল নম্বর দিন। - স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড সঠিকভাবে বসিয়ে “Get OTP” বা “Submit” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করুন।
- ভেরিফিকেশন সম্পূর্ণ হতেই আপনার স্ক্রিনে নীচের যেকোনো একটি স্ট্যাটাস দেখতে পাবেন।
Submitted: আপনার আবেদনটি সফলভাবে জমা পড়েছে, তবে এখনও যাচাইকরণ শুরু হয়নি।
Under Verification: আপনার দেওয়া নথিপত্র এবং ব্যাঙ্ক ডিটেইলস বর্তমানে সরকারি আধিকারিকদের দ্বারা ভেরিফাই করা হচ্ছে।
Approved: আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে এবং আপনি প্রকল্পের একজন বৈধ সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছেন।
Payment Initiated: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।