১ লা জুন ২০২৬ পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠন হল। লোকভবনে আরও ৩৫ জন নতুন মন্ত্রীগণ শপথ নিলেন। এর আগে গত ৯ ই মে ভোট পরবর্তী শপথ গ্ৰহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। সেই সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে মোট পাঁচজন মন্ত্রীর মধ্যে দপ্তর বন্টন করা হয়েছিল। এবার নতুন মন্ত্রীগণের সংযোজনের ফলে মন্ত্রীসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াল ৪১। নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন সমস্ত হেভিওয়েট বিজেপি বিধায়কগণ। কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন, একনজরে সম্পূর্ণ তালিকা আজকের প্রতিবেদনে দেখে নেব।
| পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী |
শুভেন্দু অধিকারী। |
| সময়কাল |
মে ২০২৬ – বর্তমান। |
| ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা |
৪১ (মুখ্যমন্ত্রীসহ)। |
| শপথ দাতা |
রাজ্যপাল আর এন রবি। |
| পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের তারিখ | ১ জুন ২০২৬। |
পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রীসভা
দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচন ২০২৬ জয়লাভ করে পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি দল ক্ষমতায় আসে। গত ৯ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপর একে একে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কির্তনীয়া ও ক্ষুদিরাম টুডু ভিন্ন ভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
১ জুন আরও ৩৫ জন নতুন মন্ত্রীগণ শপথ নেওয়ার ফলে মন্ত্রীসভা পূর্ণরুপ পায়। এর মধ্যে
- ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, মনোজ ওরাওঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, দীপক বর্মণ, শঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, সারাদ্বত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং গৌরী শঙ্কর ঘোষ।
- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খান এবং মালতী রাভা রায়।
- রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, উমেশ রাই, জয়েন মুর্মু, প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি এবং সুমনা সরকার।
এদের মধ্যে কোন দপ্তরের দায়িত্ব কে পেলেন, সেটার তালিকা সরাসরি দেখে নেব।
কোন মন্ত্রী কোন দপ্তরে নির্বাচিত হলেন?
পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রীসভার দায়িত্বপ্রাপ্ত সমস্ত মন্ত্রী গণের তালিকা নীচে দেওয়া হলো: (Coming soon…..)