Target gram panchayat book | পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা গাইড বই

পশ্চিমবঙ্গের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ৬৫০০ শূন্যপদে নিয়োগের ঘোষণা জারি করার পর থেকেই রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের মধ্যে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ গ্ৰাম পঞ্চায়েতে এই বিশাল কর্মী নিয়োগ নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন শীঘ্রই আসছে। এখন পরীক্ষার্থীদের দরকার সঠিক স্টাডি মেটেরিয়াল। তবেই আসন্ন পঞ্চায়েত নিয়োগ পরীক্ষায় সাফল্য নিশ্চিত করতে পারবেন। আজ এখানে আমরা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার সেরা বইয়ের (Target gram panchayat book) বিষয়ে কথা বলব। আমাদের ExamBangla Publication এর অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা “TARGET গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ” বইটি এই পরীক্ষার জন্য আদর্শভাবে তৈরি করা হয়েছে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতের এই পরীক্ষায় সফল হতে চান, তবে বাজারের আর পাঁচটা পাতি বই নয়, বরং পরীক্ষার্থীদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য এই বইটিই আপনার দরকার। আসুন জেনে নিই এই বইয়ের বিশেষত্ব।

বইয়ের নাম

TARGET গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ।

প্রকাশক
সম্পাদক

Kaushik Roy (Child Development Project Officer, WBCS)।

ভাষা বাংলা (Bengali)।
সংস্করণ

সর্বশেষ আপডেট ও কারেন্ট অ্যাফেয়ার্স সহ সংশোধিত সংস্করণ।

বিশেষ আকর্ষণ

কোন কোন পদের জন্য এই বইটি কার্যকরী?

এই বইটির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি কোনো একটি নির্দিষ্ট পদের জন্য নয়, বরং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের ত্রিস্তরীয় কাঠামোর (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ) মোট ১৩টি পদের সম্পূর্ণ সিলেবাস কভার করে তৈরি করা হয়েছে। নিচে পদের তালিকা দেওয়া হলো:

গ্রাম পঞ্চায়েত (GP Level)

  • গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি (Gram Panchayat Secretary)
  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant)
  • গ্রাম পঞ্চায়েত সহায়ক (Gram Panchayat Sahayak)
  • গ্রাম পঞ্চায়েত কর্মী (GP Karmi)

পঞ্চায়েত সমিতি (PS Level)

  • পঞ্চায়েত সমিতি পিয়ন (Peon)
  • ক্লার্ক কাম টাইপিস্ট (Clerk cum Typist)
  • অ্যাকাউন্টস ক্লার্ক (Accounts Clerk)
  • ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator – PS)

জেলা পরিষদ (ZP Level)

  • অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার (Assistant Cashier)
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (Work Assistant)
  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDC / LDA)
  • ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator – ZP)
  • গ্রুপ ডি কর্মী (Group D)

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা গাইড বই

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা গাইড বই

“TARGET গ্রাম পঞ্চায়েত” বইটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন পরীক্ষার্থীকে সিলেবাসের জন্য একাধিক বই কিনতে না হয়। বইটির প্রচ্ছদ অনুযায়ী এতে পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার বিষয়গুলি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে, যেমন

  • বাংলা (ব্যাকরণ, সাহিত্য এবং বোধপরীক্ষণ)।
  • ইংরেজি (Grammar, Vocabulary, Synonyms, Antonyms, Idioms এবং One-word Substitution)।
  • গণিত (পাটিগণিত, বীজগণিত ও পরিমিতি)।
  • জেনারেল স্টাডিজ (ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান ও অর্থনীতি)।
  • কারেন্ট অ্যাফেয়ার্স (সাম্প্রতিক দেশ-বিদেশের ঘটনা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প)।
  • রুরাল লাইফ এন্ড রুরাল ডেভেলপমেন্ট (গ্রামীণ জীবনযাত্রা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ইতিহাস, এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন স্কিম)।

কেন “TARGET গ্রাম পঞ্চায়েত” বইটি অন্য সব বই থেকে আলাদা?

অভিজ্ঞ WBCS অফিসারের নির্দেশনা

বইটি সম্পাদনা করেছেন কৌশিক রায় (Kaushik Roy, CDPO, WBCS)। একজন সিভিল সার্ভেন্ট এবং অভিজ্ঞ সরকারি পদাধিকারী হিসেবে তিনি ভালো করেই জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিক কী ধরণের প্রশ্ন আসে। ফলে বইটির প্রতিটি অধ্যায় অত্যন্ত মানসম্মত।

রুরাল ডেভেলপমেন্টের ওপর বিশেষ জোর

সাধারণ চাকরির বইতে গ্রামীণ উন্নয়ন বা ‘Rural Development’ বিষয়টি থাকে না। কিন্তু পঞ্চায়েত পরীক্ষায় এই বিভাগ থেকে প্রচুর নম্বর থাকে। Exam Bangla-র এই বইটিতে অত্যন্ত সহজ ভাষায় গ্রামীণ অর্থনীতি ও পঞ্চায়েত আইন বোঝানো হয়েছে।

বিগত বছরের প্রশ্নোত্তর

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন বোঝাতে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের ধারণা দিতে বিগত বছরের পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র গুলি যুক্ত করা হয়েছে।

ফ্রি ৫ টি মক টেস্ট

পরীক্ষায় সাফল্য পাবার জন্য শুধু পড়লেই হলো না, প্রশ্নোত্তর প্র্যাকটিস করে প্রস্তুতি যাচাই করাও দরকার। সেজন্য এই বইতে পাঁচটি মক টেস্ট বিনামূল্যে দেওয়া হয়েছে।

টু-দ্য-পয়েন্ট স্টাডি মেটেরিয়াল

অহেতুক তথ্য দিয়ে বইয়ের পাতা ভারী করা হয়নি। সিলেবাসের ওপর ভিত্তি করে ‘To-the-Point’ আলোচনা করা হয়েছে, যা শেষ মুহূর্তের রিভিশনের জন্য দারুণ উপযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *