মেধাশ্রী স্কলারশিপ 2026 | WB Medhashree scholarship application form


পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য নানা ধরনের সরকারি স্কলারশিপ রয়েছে। এগুলোর মধ্যে ‘মেধাশ্রী স্কলারশিপ’ (WB Medhashree scholarship) হলো রাজ্য সরকারের চালু করা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। এই স্কলারশিপ টি মূলত প্রিম্যাট্রিক তরে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। পড়াশোনার জন্য বছরে ৮০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এই স্কলারশিপ এ আবেদন করতে কি কি যোগ্যতা লাগে? কিভাবে আবেদন করতে হয়? এ বছর কখন আবেদন শুরু হচ্ছে? এসব নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করব।

স্কলারশিপ এর নাম

মেধাশ্রী স্কলারশিপ (WB Medhashree scholarship)।

ধরন সরকারি।
প্রদানকারী সংস্থা

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।

সুবিধাভোগী

পঞ্চম শ্রেণির থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা।

টাকার পরিমাণ

বার্ষিক ৮০০ টাকা।

আবেদন মোড

অনলাইন এবং অফলাইন।

সময়সীমা
অফিসিয়াল ওয়েবসাইট

মেধাশ্রী স্কলারশিপ কেন দেওয়া হয়?

কেন্দ্রীয় সরকার যখন ওবিসি (OBC) ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে এই ‘মেধাশ্রী’ প্রকল্প চালুর ঘোষণা করেন। ১৯ জানুয়ারি ২০২৩ সালে আলিপুরদুয়ারে এক প্রশাসনিক সভায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। এর মূল লক্ষ্য হলো স্কুল পড়ুয়া দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা।

Medhashree Scholarship Eligibility

মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই পঞ্চম (Class 5) থেকে অষ্টম (Class 8) শ্রেণির মধ্যে পড়াশোনা করতে হবে।
  • ছাত্রছাত্রীকে অবশ্যই ওবিসি তালিকাভুক্ত হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • যদি কোনো ছাত্রছাত্রী অন্য কোনো সরকারি স্কলারশিপের (যেমন- ওয়েসিস বা প্রি-ম্যাট্রিক স্কলারশিপ) সুবিধা পেয়ে থাকে, তবে সে মেধাশ্রীর জন্য যোগ্য হবে না।

Medhashree Scholarship Amount

মেধাশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত প্রত্যেক ছাত্রছাত্রীকে বছরে ৮০০ টাকা করে প্রদান করা হয়। এই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের বা তাদের অভিভাবকের (যদি ছাত্রছাত্রীর নিজস্ব অ্যাকাউন্ট না থাকে) ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি (DBT) বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়।

Medhashree scholarship Documents Required

আবেদনের সময়ে নিম্নলিখিত নথিপত্রগুলি প্রয়োজন হবে:

  • ওবিসি সার্টিফিকেট।
  • আধার কার্ডের ফটোকপি।
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (প্রধান, পঞ্চায়েত বা সংশ্লিষ্ট পৌরসভা থেকে)।
  • ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি।
  • গত বছরের চূড়ান্ত পরীক্ষার মার্কশিট।
  • পাসপোর্ট সাইজ ছবি।

Medhashree scholarship Application

মেধাশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মূলত দুইভাবে হয়ে থাকে, অনলাইন এবং স্কুলের মাধ্যমে অফলাইনে।

Medhashree scholarship apply online

মেধা শ্রী স্কলারশিপে অনলাইনে আবেদনের জন্য,

  • প্রথমে wbmdfcscholarship.org অথবা oasis.wb.gov.in পোর্টালে মেধাশ্রীর লিঙ্কে ক্লিক করুন।
  • ‘Student Area’-তে গিয়ে ‘Fresh Registration’ অপশনে ক্লিক করুন।
  • নিজের জেলা নির্বাচন করুন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য (নাম, বাবার নাম, জন্ম তারিখ, কাস্ট সার্টিফিকেট নম্বর ইত্যাদি) দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • নীচের প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করুন।
  • সবশেষে আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিন।

Medhashree scholarship application form

মেধাশ্রী স্কলারশিপ এর আবেদন স্কুলের মাধ্যমে অফলাইনেও করা যায়। এজন্য ছাত্রছাত্রীরা স্কুল থেকে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ প্রধান শিক্ষকের কাছে জমা দিতে পারে। স্কুল কর্তৃপক্ষ সেই তথ্যগুলো অনলাইনে পোর্টাল আপলোড করে আবেদন সম্পন্ন করে দেয়।

আরও পড়ুনঃ Kanyashree Scholarship Application Process 2026

Medhashree scholarship pdf download

নীচের লিঙ্ক থেকে মেধাশ্রী স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করুন 👇

Application Form: Download Now

Medhashree scholarship FAQ

ওবিসি ছাড়া অন্য কাস্টের পড়ুয়ারা কি আবেদন করতে পারবে?

উত্তর: না, মেধাশ্রী স্কলারশিপটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ওবিসি (OBC) ছাত্রছাত্রীদের জন্য। এসসি (SC) বা এসটি (ST) পড়ুয়াদের জন্য ‘শিক্ষাশ্রী’ প্রকল্প রয়েছে।

আমি যদি নবম শ্রেণিতে পড়ি, তবে কি আবেদন করতে পারব?

উত্তর: না, এটি শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য। নবম শ্রেণি থেকে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ‘ওএসিস’ (OASIS) স্কলারশিপের ব্যবস্থা আছে।

আবেদন করার শেষ তারিখ কবে?

উত্তর: সাধারণত প্রতি বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর পর থেকে আবেদনের পোর্টাল খুলে দেওয়া হয়। নির্দিষ্ট সময়সীমা জানতে নিয়মিত অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে হবে।

এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *