ANM GNM Practice Set in Bengali pdf download (18) | WBJEE ANM GNM Question Answer


‘ExamBangla ANM GNM Preparation Guide’ এ আজকে প্রকাশ করা হচ্ছে নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮ (ANM GNM Practice Set in Bengali pdf download 18)। প্রতিদিনের মতোই পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয় থেকে ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে তুলে ধরা হয়েছে। এই পুরো সেটটি PDF ডাউনলোড করতে শেষ পর্যন্ত প্রতিবদনটি পড়ুন।

পরীক্ষার নাম
পরিচালনাকারী বোর্ড

West Bengal Joint Entrance Board (WBJEEB)।

পরীক্ষার মোড অফলাইন।
মোট নম্বর ১১৫।
মোট প্রশ্ন সংখ্যা ১০০।
সময় 1.5 ঘন্টা।
বিষয়

ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে।

ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।

নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

এখানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পাটিগণিত, ইংরেজি, লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজের বাছাই করা প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল, সব ধরনের প্রশ্ন মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি নিজের প্রস্তুতিকে আরো ভালোভাবে যাচাই করতে পারবেন।

WBJEE ANM GNM Question Answer

১. মানবদেহের কোন গ্রন্থিকে ‘প্রভু গ্রন্থি’ বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়?
(A) থাইরয়েড
(B) পিটুইটারি
(C) অ্যাড্রিনাল
(D) অগ্ন্যাশয়
উত্তর: (B) পিটুইটারি

২. উদ্ভিদের কোশ বিভাজনের সময় ‘কোশপাত’ বা সেল প্লেট গঠনে সাহায্য করে কোন অঙ্গাণু?
(A) মাইটোকন্ড্রিয়া
(B) লাইসোজোম
(C) গলগি বডি
(D) রাইবোজোম
উত্তর: (C) গলগি বডি

৩. রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটি?
(A) ভিটামিন A
(B) ভিটামিন C
(C) ভিটামিন E
(D) ভিটামিন K
উত্তর: (D) ভিটামিন K

৪. ক্রোমোজোমের যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে না, তাকে কী বলা হয়?
(A) টেলোমিয়ার
(B) সেকেন্ডারি কনস্ট্রিকশন
(C) স্যাটেলাইট
(D) নন-সেন্ট্রোমিয়ারিক অঞ্চল
উত্তর: (A) টেলোমিয়ার

৫. নিচের কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ?
(A) স্বর্ণলতা
(B) কলশপত্রী
(C) চন্দ্রমল্লিকা
(D) ক্যাকটাস
উত্তর: (B) কলশপত্রী

৬. একটি ২ কেজি ভরের বস্তুর ওপর ১০ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ সৃষ্টি হবে?
(A) ২০ মি/সে²
(B) ৫ মি/সে²
(C) ২ মি/সে²
(D) ১২ মি/সে²
উত্তর: (B) ৫ মি/সে²

আরও পড়ুনঃ ANM GNM Practice Set (17)

৭. কোনো পরিবাহীর মধ্য দিয়ে ২ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ৫ সেকেন্ড ধরে চললে মোট কত কুলম্ব আধান প্রবাহিত হবে?
(A) ০.৪ কুলম্ব
(B) ২.৫ কুলম্ব
(C) ৭ কুলম্ব
(D) ১০ কুলম্ব
উত্তর: (D) ১০ কুলম্ব

৮. উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
(A) সদ ও অবশীর্ষ
(B) অসদ ও সমশীর্ষ
(C) সদ ও সমশীর্ষ
(D) অসদ ও অবশীর্ষ
উত্তর: (B) অসদ ও সমশীর্ষ

৯. পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়?
(A) অসীম
(B) ২৭৩ লিটার
(C) শূন্য
(D) ২২.৪ লিটার
উত্তর: (C) শূন্য

১০. হাইড্রোজেন সালফাইড (H₂S) গ্যাসের গন্ধ কেমন?
(A) ঝাঁঝালো
(B) পচা ডিমের মতো
(C) মিষ্টি
(D) গন্ধহীন
উত্তর: (B) পচা ডিমের মতো

১১. একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
(A) ১ একক
(B) ২ একক
(C) ৩ একক
(D) ৪ একক
উত্তর: (B) ২ একক

১২. যদি ৫ জন লোক ৯ দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে ৩ জন লোক কত দিনে সেই কাজটি শেষ করবে?
(A) ১০ দিন
(B) ১২ দিন
(C) ১৫ দিন
(D) ২০ দিন
উত্তর: (C) ১৫ দিন

১৩. দুটি সংখ্যার গসাগু ১২ এবং লসাগু ৭২। একটি সংখ্যা ২৪ হলে অপরটি কত?
(A) ৩০
(B) ৩৬
(C) ৪০
(D) ৪৮
উত্তর: (B) ৩৬

১৪. Fill in the blank: He died __ overeating.
(A) of
(B) from
(C) by
(D) for
উত্তর: (B) from

১৫. Find the correct synonym of ‘DILIGENT’:
(A) Lazy
(B) Hardworking
(C) Careless
(D) Stupid
উত্তর: (B) Hardworking

১৬. Identify the correct voice change: “I am writing a letter.”
(A) A letter is being written by me.
(B) A letter is written by me.
(C) A letter was written by me.
(D) A letter has been written by me.
উত্তর: (A) A letter is being written by me.

👇 ANM GNM পরীক্ষার জন্য সেরা বই 👇ANM GNM Practice Set in Bengali

১৭. যদি ‘WATER’ কে কোড ভাষায় ‘XBUF S’ লেখা হয়, তবে ‘FIRE’ কে কী লেখা হবে?
(A) GJ SF
(B) GJSF
(C) HK TG
(D) E H Q D
উত্তর: (B) GJSF

১৮. সম্পর্কটি পূর্ণ করো: ফুসফুস : মানুষ :: ফুলকা : ?
(A) কুকুর
(B) পাখি
(C) মাছ
(D) ব্যাঙ
উত্তর: (C) মাছ

১৯. কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা অবস্থিত ছিল?
(A) সিন্ধু
(B) রাভি (ইরাবতী)
(C) গঙ্গা
(D) নর্মদা
উত্তর: (B) রাভি (ইরাবতী)

২০. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) নিউইয়র্ক
(B) প্যারিস
(C) জেনেভা
(D) লন্ডন
উত্তর: (C) জেনেভা

এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

এরকম প্র্যাকটিস সেট PDF আরো পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন 👇 👇ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *