পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সংবাদ। শীঘ্রই আসতে পারে হাজারো নতুন নিয়োগের খবর। এমনটাই আভাস মিলেছে সরকারি সূত্রে। গত ২২ মে তারিখে নবান্ন তরফে অফিশিয়ালি একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর গুলিকে কোথায় কত শূন্যপদ রয়েছে তার আপডেট দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই রাজ্য সরকার আগামী দিনে নতুন শূন্যপদে নিয়োগ শুরু করবে। স্কুল সার্ভিস থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন দপ্তরে এই সমস্ত শূন্যপদ রয়েছে। তাই খুব শীঘ্রই প্রচুর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।
নবান্ন সূত্রে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর কর্মীর অভাব রয়েছে। বহুদিন ধরে এই সমস্ত শূন্যপদগুলিতে কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া করা হয়নি। যার ফলে কাজকর্ম চালাতে অসুবিধা তৈরি হচ্ছে।
তাই কাজের গতি ফেরাতে রাজ্য সরকার বর্তমান শূন্যপদের প্রকৃত অবস্থান নিয়ে একটি ব্যাপক পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কারণেই সমস্ত দপ্তরের কাছ থেকে জরুরি ভিত্তিতে আপডেট চাওয়া হয়েছে।
কীভাবে তৈরি হবে শূন্যপদের রিপোর্ট?
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই শূন্যপদের রিপোর্ট তৈরির জন্য একটি সুনির্দিষ্ট ফরম্যাট বা এক্সেল টেমপ্লেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বিশেষভাবে বলা হয়েছে যে, মূল এক্সেল শিটের ফরম্যাটে কোনো ধরনের পরিবর্তন বা কলাম বদল করা যাবে না। সমস্ত তথ্য অত্যন্ত সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে।
এই রিপোর্টে মূলত ৩টি আলাদা আলাদা শিটে (Sheets) বিভক্ত করে ডেটা প্রস্তুত করতে বলা হয়েছে:
- শিট-এ (Sheet A – Department): সংশ্লিষ্ট মূল সরকারি দপ্তরের বা প্রধান সচিবালয়ের ভেতরের খালি পদের বিবরণ।
- শিট-বি (Sheet B – Directorate): ওই নির্দিষ্ট দপ্তরের অধীনে থাকা সমস্ত ডিরেক্টরেট বা অধিকরণ অফিসগুলির শূন্যপদের বিবরণ।
- শিট-সি (Sheet C – Regional Office): জেলা স্তর বা আঞ্চলিক অফিসগুলিতে থাকা খালি পদের বিবরণ।
কবে ও কোথায় এই রিপোর্ট জমা দিতে হবে?
নবান্নের তরফ থেকে কড়া নির্দেশ জারি করে জানানো হয়েছে, প্রতিটি দপ্তরের বিভাগীয় প্রধান (HoD) অথবা নোডাল অফিসারকে আগামী ৩ জুন ২০২৬ এর মধ্যে এই ফাইল নবান্নের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে নবান্নের তরফে দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে যেগুলিতে কর্মকর্তারা তাদের অফিসিয়াল ইমেইল আইডি থেকে ফাইলটি অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারবেন:
কোন কোন পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে?
বিশেষজ্ঞ মহলের মতে, নবান্নের এই তীব্র তৎপরতা রাজ্যে একটি বড়সড় কর্মসংস্থানের জোয়ার আনতে চলেছে। এর ফলে বিভিন্ন আঞ্চলিক অফিস ও ডিরেক্টরেটে প্রচুর পরিমাণে ক্লার্ক, টাইপিস্ট এবং অফিস সহায়কের পদ, বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার, আইটি এক্সপার্ট এবং অ্যাকাউন্টস অফিসার পদের, এমনকি WBCS ও অন্যান্য ক্যাডার পদেও শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।