মাধ্যমিক রেজাল্ট 2026 date | Madhyamik Result Date 2026

মাধ্যমিক রেজাল্ট 2026 date: ভোটের আবহেই মাধ্যমিক পরীক্ষা 2026 এর রেজাল্ট প্রকাশের অফিসিয়াল তারিখ ঘোষণা হল। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) গুরুত্বপূর্ণ আপডেট। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক রেজাল্ট 2026 প্রকাশিত হচ্ছে। কিভাবে রেজাল্ট দেখবে? কবে রেজাল্ট পাবে? সেসব জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকো।

পরীক্ষার নাম

মাধ্যমিক বা Secondary Examination

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

পরীক্ষার তারিখ

২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬।

পরীক্ষার রেজাল্ট ৮ মে ২০২৬।
রেজাল্টের ওয়েবসাইট
www.results.exambangla.com

মাধ্যমিক রেজাল্ট চেক 2026

অনলাইনে রেজাল্ট চেক করা এখন অত্যন্ত সহজ। আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে মাধ্যমিকের নম্বর দেখে নিতে পারেন। নিচে ধাপে ধাপে রেজাল্ট দেখার পদ্ধতি দেওয়া হলো:

  • স্টেপ ১ঃ প্রথমে পর্ষদ অনুমোদিত রেজাল্ট পোর্টাল www.results.exambangla.com প্রবেশ করুন।
  • স্টেপ ২ঃ হোমপেজে থাকা “Madhyamik Pariksa (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করতে হবে।
  • স্টেপ ৩ঃ নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করতে হবে।
  • স্টেপ ৪ঃ এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার ডিজিটাল মার্কশিট ফুটে উঠবে।
  • স্টেপ ৫ঃ ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।

মাধ্যমিক রেজাল্ট কবে?

পরীক্ষা শেষ হবার পর থেকেই ছাত্রছাত্রীদের মনে সবথেকে বড় প্রশ্ন হলো, মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? পর্ষদের নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরোয়। কিন্তু এবছর ভোট থাকায় আশঙ্কা ছিল রেজাল্ট প্রকাশে দেরি হতে পারে। তবে সম্প্রতি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়ে দিয়েছে যে আগামী ৮ মে মাধ্যমিক রেজাল্ট 2026 প্রকাশ করা হবে।

মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইট

নিচে ২০২৬ সালের মাধ্যমিক রেজাল্ট দেখার নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলোর তালিকা দেওয়া হলো:

  • wbbse.wb.gov.in (Official Board Site)
  • wbresults.nic.in (Fastest Result Portal)
  • exametc.com (SMS Alert Facility)
  • indiaresults.com

রেজাল্ট দেখার সময় সার্ভার জ্যাম বা অতিরিক্ত ট্রাফিক এড়াতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একাধিক ওয়েবসাইটকে বর্তমানে অনুমোদন দিয়েছে। এর মধ্যে আমাদের চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সবার প্রথমে রেজাল্ট চেক করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *