রাজ্যের প্রাথমিক স্তরে ফের চালু হল ‘মর্নিং স্কুল’, কি কারণে ও কতদিন চলবে?


রাজ্যের প্রাথমিক স্তরে ফের চালু হল ‘মর্নিং স্কুল'(Morning School in West Bengal)। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পঠনপাঠনের সময়সূচি বদল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জেলার ডি পি এস সি। একাধিক জেলায় প্রাথমিক স্কুলগুলিতে সকালের শিফটে ক্লাস চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রধানত ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির অধীনে শিক্ষক শিক্ষিকাদের ব্যস্ত থাকার কারণে আপাতত এই মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী রাজ্যের বাকি জেলাগুলিতেও এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এ বছর একাধিকবার ডে এর বদলে মর্নিং সেশনে ক্লাস করানো হয়েছে। কেবল উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি বাদে প্রায় সমগ্র বাংলার স্কুলগুলিকে স্কুল শিক্ষা দপ্তর তাপপ্রবাহের কারণে ৩০ শে জুন পর্যন্ত মর্নিং স্কুল করানোর নির্দেশ দিয়েছিল। এরপর যথারীতি ফের স্কুলগুলিতে নরমাল ক্লাস শুরু হয়। কিন্তু সম্প্রতি বিভিন্ন জেলার প্রাইমারি স্কুলগুলিতে মর্নিং সেশন করানো নিয়ে আবারও অর্ডার এল।

কেন ডে সেশনে ক্লাস বন্ধ হল?

সামনেই ভারতের আদমশুমারি বা জনগণনা ২০২৭ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার মারফত রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই কর্মসূচির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য বর্তমানে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে স্পেশাল ট্রেনিং নিতে হচ্ছে। তাই টিচাররা দিনের বেলায় এখন সরকারি কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু এইসব কাজের চাপের মধ্যেও যাতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি না হয় এবং স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি বজায় রাখা নিশ্চিত করা যায়, সেই কারণেই ক্লাস সকালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ষষ্ঠ শ্রেণী পাস করলেই কেন্দ্রীয় সরকারের ১০ হাজার টাকা স্কলারশিপ 

কতদিন চলবে এই ‘মর্নিং স্কুল’ ?

রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষত হাওড়া, উত্তর দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিপিএসসি মারফত মর্নিং স্কুল করানোর নোটিশ জারি করে দেওয়া হয়েছে। এখন যতদিন পর্যন্ত জনগণনা কর্মসূচি চলবে ততদিন পর্যন্ত শিক্ষকরা ব্যস্ত থাকবেন আর সেই কারণে ততদিন প্রাথমিক স্তরে মর্নিং স্কুলই চলবে। শিক্ষা দপ্তরের সূত্রে খবর, অন্যান্য জেলার পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য জেলাগুলিতেও এই নিয়ম প্রযোজ্য হতে পারে।

শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *