আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? মাধ্যমিক পাশে সরকারি চাকরি খুঁজছেন? সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে ন্যূনতম যোগ্যতায় নিয়োগের সুখবর প্রকাশ পেয়েছে। ভারতীয় রেলে ৬৫০০ এরও বেশি গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হবে। একজন প্রার্থী মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ পাওয়ার পর সরাসরি কেন্দ্রীয় সরকারের বেতনের স্থায়ী চাকরি হবে। সেই সঙ্গে রেলওয়ের নিয়ম অনুযায়ী ভালো মাসিক বেতন ও অন্যান্য সুবিধা মিলবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা আর দেরি না করে সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে দেখে নিন।
| নিয়োগের নাম |
RRB Technician Recruitment 2026 |
| নিয়োগকারী সংস্থা |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। |
| পদ |
টেকনিশিয়ান গ্রেড ১ এবং ৩। |
| মোট শূন্যপদ |
৬৫৬৫ (টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল – ৩২৩ টি, টেকনিশিয়ান গ্রেড-৩ – ৬,২৪২ টি)। |
| শিক্ষাগত যোগ্যতা | পদ বিশেষে ভিন্ন। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
https://www.rrbapply.gov.in |
শিক্ষাগত যোগ্যতা
- টেকনিশিয়ান গ্রেড-১: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় স্নাতক (B.Sc) অথবা ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন বা সংশ্লিষ্ট কোনো শাখায় ৩ বছরের ডিপ্লোমা বা বি.ই/বি.টেক (B.E/B.Tech) ডিগ্রি থাকতে হবে।
- টেকনিশিয়ান গ্রেড-৩: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10th) বা সমতুল্য পাস এবং সাথে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
বয়সসীমা
০১ জুলাই, ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে:
- টেকনিশিয়ান গ্রেড-১ পদের জন্য: ১৮ থেকে ৩৩ বছর।
- টেকনিশিয়ান গ্রেড-৩ পদের জন্য: ১৮ থেকে ৩০ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর) ঊর্ধ্বতন বয়সসীমায় ছাড় পাবেন।
বেতন
সপ্তম পে কমিশন (7th CPC) অনুযায়ী পে-স্কেল নির্ধারিত হবে:
- টেকনিশিয়ান গ্রেড-১: পে লেভেল ৫ (Level 5), প্রাথমিক মূল বেতন ২৯,২০০ টাকা ও অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা থাকবে।
- টেকনিশিয়ান গ্রেড-৩: পে লেভেল ২ (Level 2), প্রাথমিক মূল বেতন ১৯,৯০০ টাকা। সাথে আরও অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা থাকবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে সম্পন্ন করতে হবে:
- প্রথমে রেলওয়ের অফিসিয়াল আবেদন পোর্টালে (https://www.rrbapply.gov.in) যেতে হবে।
- নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- অনলাইন আবেদনে প্রার্থীদের আধার কার্ড ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। আধার কার্ডের নাম ও জন্মতারিখ যেন মাধ্যমিক সার্টিফিকেটের সাথে ১০০% মেলে।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত তথ্য পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
আবেদন ফি
- সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস (General/OBC/EWS): ৫০০ টাকা (CBT পরীক্ষায় উপস্থিত হলে ৪০০ রিফান্ড করা হয়)।
- এসসি, এসটি, মহিলা, এক্স-সার্ভিসম্যান ও সংখ্যালঘু (SC/ST/Female/Ex-SM/EBC): ২৫০ টাকা (CBT পরীক্ষায় উপস্থিত হলে এই ফি সম্পূর্ণ রিফান্ড করা হয়)।
নিয়োগ প্রক্রিয়া
রেলওয়ের টেকনিশিয়ান পদের নিয়োগ প্রক্রিয়াটি মূলত নিচের ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হবে:
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা: প্রথমে অনলাইনে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, যেখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস (MCQ) প্রশ্ন দেওয়া হবে। মোট নম্বর ১০০। মোট প্রশ্ন সংখ্যা ১০০। সময় থাকবে ৯০ মিনিট। প্রতি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে।
- নথিপত্র যাচাইকরণ: সিবিটি পরীক্ষার মেধার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের আসল নথিপত্র যাচাই করা হবে।
- মেডিকেল পরীক্ষা: নিয়োগের আগে দুই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট পদের নিয়ম অনুযায়ী মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ মে, ২০২৬
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ৩০ জুন, ২০২৬
- অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
বিঃ দ্রঃ এই খবরটি রেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত শর্ট নোটিফিকেশনের ওপর ভিত্তি করে তৈরি। খুব শীঘ্রই এই নিয়োগের পূর্ণাঙ্গ নোটিশ আসছে।