ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির বিরাট সুযোগ এসেছে। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) মারফত ভারতীয় রেলে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেশের বিভিন্ন রেলওয়ে জোনে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিয়োগের পর কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির সুযোগ। সঙ্গে প্রতিমাসে শুরুতেই ৩৫ হাজার টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। এত ভালো সুযোগ চাকরিপ্রার্থীদের হাতছাড়া করা উচিত হবে না। এখানে কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে দেখে নিন।
| বিজ্ঞপ্তি নম্বর | |
| সংস্থার নাম |
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। |
| পদের নাম |
সেকশন কন্ট্রোলার। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলওয়ের বিভিন্ন জোনে সর্বমোট ১১৯টি শূন্যপদে সেকশন কন্ট্রোলার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদন করতে গেলে একজন প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করে থাকতে হবে।
বয়সসীমা
১ জুলাই, ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ২০ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের (SC/ST/OBC) জন্য সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় থাকবে।
মেডিকেল স্ট্যান্ডার্ড
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের A-2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে।
বেতন
নির্বাচিত প্রার্থীদের সপ্তম পে কমিশন (7th CPC) অনুযায়ী শুরুতে প্রতিমাসে ৩৫,৪০০/- টাকা বেতন দেওয়া হবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি ভাতা বা অ্যালাউন্স যুক্ত হবে।
কীভাবে আবেদন করবেন?
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য প্রার্থীদের তার সংশ্লিষ্ট রেলওয়ে জোনের ওয়েবসাইট ভিজিট করতে হবে। যেমন www.rrbkolkata.gov.in
- পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন ।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করে দিন।
আরও পড়ুনঃ স্টেট ব্যাংকে ১৫০০ প্রবেশনারি অফিসার নিয়োগ, স্নাতক পাসে আবেদন করুন
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর সম্ভাব্য তারিখ: ১৫ জুলাই, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
বিঃ দ্রঃ এই খবরটি RRB এর তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশনের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করা হবে। আর তাতেই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য বিশদে জানা যাবে। এজন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন অথবা সবার আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন 👇