পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে এতদিন রাজ্যের মা-বোনেরা প্রতি মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা ভাতা পেতেন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছিল তারা ক্ষমতায় এলে মাসিক ৩০০০ টাকা করে ভাতা দেবে, এবং সেই প্রকল্পের নাম হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এই মুহূর্তে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হয়েছে। কবে থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন পদ্ধতি? কোথায় পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম 2026? এই প্রকল্প নিয়ে সাম্প্রতিক তথ্য বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা ভাণ্ডার। |
| সুবিধা |
প্রতি মাসে ₹৩০০০ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। |
| সুবিধাভোগী |
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা। |
| লক্ষ্য |
পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রদান করা। |
| আবেদন পদ্ধতি |
অনলাইন বা অফলাইন। |
| সময়সীমা | – |
অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে?
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে গেলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে,
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়সসীমা থাকতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
- সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকভাবে দারিদ্র্য সীমার নিচে থাকা প্রার্থীদের এই সুবিধা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
অন্নপূর্ণা ভান্ডার কত টাকা?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থাৎ বছরে ৩৬ হাজার টাকা মোট ভাতার প্রদান করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পের মতই এর ও মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রদান করা।
অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ সাধারণত অনলাইন এবং অফলাইন দুভাবেই গ্রহণ করা হতে পারে। অনলাইনে আবেদনের জন্য একটি সরকারি ওয়েবসাইট চালু করা হবে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন করতে চান, তাদের নির্দিষ্ট স্থানে ক্যাম্প অথবা সরাসরি ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হতে পারে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর আধার কার্ড।
- রেশন কার্ড।
- ভোটার কার্ড।
- ব্যাঙ্ক পাসবুক (ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে)।
- পাসপোর্ট সাইজ ছবি।
- আধার লিঙ্ক করা মোবাইল নম্বর।
অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে আবেদন করুন
- অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইনে আবেদন করার জন্য আগ্রহী এবং যোগ্য মহিলাদের সরাসরি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে।
- আবেদন যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে।
অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে?
নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে? কবে থেকে পশ্চিমবঙ্গের মহিলারা ফের লক্ষী ভান্ডারের মতো মাসে মাসে টাকা পাবেন? এই নিয়ে প্রশ্ন অনেক মহিলার মনেই। আপাতত এই প্রকল্প কবে থেকে চালু হচ্ছে সেই নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। সরকারি স্তরে কোনো আপডেট আসা মাত্রই তা সবার আগে এখানে জানানো হবে।