WBCAP Merit List 2026: প্রকাশিত হলো প্রথম পর্যায়ের মেরিট লিস্ট, আপনার নাম আছে কি না জেনে নিন

পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রথম পর্যায়ের WBCAP Merit List 2026 প্রকাশ করা হয়েছে। যারা যারা এ বছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজ গুলিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এই মেরিট লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। এবছরের ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের মোট ৪৫৯টি সরকারি ও সরকার-পোষিত কলেজে ছাত্রছাত্রীরা অ্যাডমিশনের সুযোগ পাচ্ছেন। প্রথম পর্যায়ের লিস্টে অনেকেরই নাম রয়েছে। আপনার নামও রয়েছে কিনা তা কিভাবে চেক করবেন, নাম না থাকলে কি করবেন, ইত্যাদি নিয়ে নীচে আলোচনা করা হলো।

পোর্টালের নাম

WBCAP (West Bengal Centralised Admission Portal)

পরিচালনা কমিটি

উচ্চশিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।

প্রথম পর্যায়ের আবেদনের তারিখ ১৮ মে থেকে ০১ জুন ২০২৬ পর্যন্ত।
প্রথম পর্যায়ের মেরিট লিস্ট ০৯ জুন, ২০২৬।
অফিসিয়াল ওয়েবসাইট wbcap.in

WBCAP Merit List 2026 Published

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP-এর মাধ্যমে কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশ করেছে। যারা এই লিস্টে স্থান পেয়েছেন, তারা বিভিন্ন সাধারণ কোর্সে বিএ, বি এস সি বা বি কম পড়ার জন্য ভর্তি হতে পারবেন। তবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সামনাসামনি ভেরিফিকেশন করে তবেই কোনো ছাত্র বা ছাত্রীর ভর্তি চূড়ান্ত করা হবে।

কিভাবে WBCAP Merit List 2026 ডাউনলোড করবেন?

WBCAP Merit List 2026 Download

১. অফিসিয়াল ওয়েবসাইট wbcap.in ওপেন করুন।
২. হোমপেজে “Student Login” অপশনে ক্লিক করুন।
৩. আপনার User ID / Registration Number এবং Password দিয়ে সাবমিট করুন।
৪. লগইন করার পর ড্যাশবোর্ডে আপনার Seat Allotment Status দেখতে পাবেন।
৫. আপনাকে কোন কলেজ এবং কোন সাবজেক্ট দেওয়া হয়েছে তা দেখে নিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করুন।

WBCAP Merit List 2026 এ নাম থাকলে কি করবেন?

যদি আপনি আপনার পছন্দের কলেজ এবং কোর্স পেয়ে গিয়ে থাকেন, তবে আপনাকে অবিলম্বে সেই সিটটি বুক করতে হবে। এর জন্য পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট কলেজের প্রথম সেমিস্টারের ফি অনলাইন পেমেন্ট করতে হবে। মনে রাখবেন, প্রথম পর্যায়ের ভর্তির সময়সীমা ৯ জুন থেকে ১৫ জুন, ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে ফি জমা না দিলে আপনার সিটটি বাতিল হয়ে যাবে।

প্রথম তালিকায় নাম না আসলে কী করবেন?

যদি কোনো কারণে আপনার নাম প্রথম মেরিট লিস্টে না থাকে, তবে আপনাকে পরবর্তী খালি আসনের তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে। এরপর আগামী ৭ জুলাই থেকে ১৬ জুলাই, ২০২৬ পর্যন্ত মপ-আপ রাউন্ডের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *