পশ্চিমবঙ্গের চলতি শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক দিচ্ছে ২৫ হাজার টাকা স্কলারশিপ। দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়ারা যাতে টাকার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়, সেই লক্ষ্যেই ভারত সরকারের শ্রম দপ্তরের অধীনে থাকা কলকাতার লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রথম শ্রেণি থেকে শুরু করে উচ্চশিক্ষার সমস্ত স্তরের ছাত্র-ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের ভারত সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল মারফত আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানে কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? সেইসব বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
| কারা দিচ্ছে স্কলারশিপ |
লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কলকাতা। |
| কত টাকা |
বছরে ১০০০ থেকে ২৫০০০ টাকা। |
| কারা পাবে |
ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত স্তরের দরিদ্র পড়ুয়ারা। |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট |
কোন শ্রেণিতে কত টাকা স্কলারশিপ মিলবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের জন্য বিভিন্ন অংকের কলারশিপ প্রদান করা হবে,
| ক্লাস | টাকা |
| প্রথম থেকে চতুর্থ শ্রেণি | ১,০০০ টাকা |
| পঞ্চম থেকে অষ্টম শ্রেণি | ১,৫০০ টাকা |
| নবম শ্রেণি | ২,০০০ টাকা |
| দশম শ্রেণি | ২,০০০ টাকা |
| একাদশ ও দ্বাদশ শ্রেণি | ৩,০০০ টাকা |
| আইটিআই (ITI) | ৬,০০০ টাকা |
| পলিটেকনিক (Polytechnic) | ৬,০০০ টাকা |
| ডিগ্রি কোর্স (গ্র্যাজুয়েশন) | ৬,০০০ টাকা |
| প্রফেশনাল কোর্স | ২৫,০০০ টাকা |
আবেদনের যোগ্যতা
- শিক্ষার্থীকে অবশ্যই ভারত সরকার স্বীকৃত কোনো সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার অনুমোদিত বেসরকারি বিদ্যালয়, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে।
- প্রি-ম্যাট্রিক স্কলারশিপে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।
- পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপে একাদশ থেকে সাধারণ ডিগ্রি কোর্স এবং যেকোনো প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে কর্মরত বা নিবন্ধিত কোনো বিড়ি শ্রমিক অথবা সিনেমা শ্রমিকের সন্তান হতে হবে।
আবেদন পদ্ধতি
- প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট www.scholarships.gov.in-এ যান।
- সেখানে OTR অপশনে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- রেজিস্ট্রেশনের সময় eKYC এবং বায়ো-মেট্রিক যাচাইকরণ অরা বাধ্যতামূলক।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেগুলি দিয়ে পোর্টালে লগইন করুন।
- শ্রেণি অনুযায়ী সঠিক স্কিমটি (Pre-Matric বা Post-Matric) নির্বাচন করুন।
- আবেদন ফর্মে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য, বাবার/মায়ের শ্রমিক কার্ডের বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
- সব তথ্য পুনরায় ভালো করে মিলিয়ে নিয়ে ফর্মটি Submit করুন।
আরও পড়ুনঃ প্রগতি স্কলারশিপে মেয়ে শিক্ষার্থীরা পাবে ৫০ হাজার টাকা স্কলারশিপ, আবেদন চলছে
প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলো দরকার হবে,
- বাবা বা মায়ের কাজের কোনো প্রমাণ পত্র।
- শিক্ষার্থীর আধার কার্ড।
- শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
- বর্তমান শিক্ষাবর্ষের ভর্তির রসিদ বা ফি বুক।
- ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।
- আধার লিঙ্ক করা মোবাইল নম্বর
নির্বাচন প্রক্রিয়া
- প্রার্থীদের আবেদন পত্র জমা করার পর প্রাথমিক স্ক্রিনিং করা হবে।
- এরপর প্রার্থীর নিজস্ব ইনস্টিটিউট থেকে নির্দিষ্ট নোডাল অফিসার প্রার্থী সমস্ত তথ্য ও ডকুমেন্ট ভেরিফাই করবেন।
- ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশনের পর জেলা শিক্ষা দপ্তর মারফত দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন হবে।
- সবশেষ মেরিট বেসড সিলেকশন অর্থাৎ আগের পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করা হবে। আর তার ভিত্তিতেই যোগ্যদের স্কলারশিপ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপে আবেদনের সময়সীমা আলাদা আলাদা রাখা হয়েছে।
প্রি-ম্যাট্রিক স্কলারশিপ
- আবেদন শুরু: ০১ জুন, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৬।
- আবেদন সংশোধনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬।
- আইএনও (INO) লেভেল ভেরিফিকেশনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬।
- দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬।
আরও পড়ুনঃ শিক্ষাশ্রী মেধাশ্রী স্কলারশিপে 2026 এ আবেদন শুরু, বছরে ৮০০ টাকা মিলবে
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
- আবেদন শুরু: ০১ জুন, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৬।
- আবেদন সংশোধনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৬।
- আইএনও (INO) লেভেল ভেরিফিকেশনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৬।
- দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৬।
Official Notification: Download Now
এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()