পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দোরগোড়ায় সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দিতে ১৫ই জুন ২০২৬ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ (Jan Kalyan Shivir)। আগামী ১৭ই জুন পর্যন্ত সমগ্র রাজ্যের প্রতিটি ব্লকে এই বিশেষ শিবির চালু থাকবে। মিলবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা। যারা যোগ্য তাদের ভেরিফিকেশন করে ক্যাম্পেই সুবিধা চালু করা হবে। কোন কোন প্রকল্পে আবেদন করা যাচ্ছে? কি ডকুমেন্টস লাগছে? আপনার বাড়ির কাছে ক্যাম্পের ঠিকানা কিভাবে জানবেন? এইসব নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত জানবো।

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষকে যাতে সরকারি সুযোগ-সুবিধা বা বিভিন্ন প্রকল্পের আবেদন করার জন্য ব্লক অফিস বা মহকুমা শাসকের দপ্তরে বারবার দৌড়াদৌড়ি করতে না হয়, সেই উদ্দেশ্যে সরাসরি এলাকাভিত্তিক এই শিবিরগুলির আয়োজন করা হয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে যেমন দুয়ারে সরকার ক্যাম্প হত, এটাও ঠিক সেরমই। যারা বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা থেকে বঞ্চিত, তাদের সুবিধা প্রদান করতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যব্যাপী এই ক্যাম্পগুলিতে সাধারণ আম জনতা বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন।
পশ্চিমবঙ্গে শুরু জনকল্যাণ শিবির’: কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা মিলবে?
জনকল্যাণ শিবিরে মোট ৫০টিরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা এবং পরিষেবা সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। প্রধান প্রকল্পগুলি নিচে আলোচনা করা হলো:
- Aadhaar Enrolment & Seeding
- Agriculture Infrastructure Fund (AIF)
- Annapurna Yojana
- Atal Pension Yojana
- Ayushman Bharat
- Citizenship Amendment Act (CAA) Application
- Consumer Awareness Camps
- Deen Dayal Upadhyay -Grameen Kaushalya Yojana(DDU-GKY)
- Ek Gaach Maayer Naam
- Health Check-up Camps
- Jai Johar
- Job cards for VB-GRAM G / MGNREGS
- Minor Correction of land records
- Mission for Integrated Development of Horticulture (MIDH)
- Mudra Loan
- Mutation of land records
- Patta applications
- PM Garib Kalyan Anna Yojaan
- PM Jeevan Jyoti Beema Yojana
- PM Shram Yogi Maandhan
- Ujjwala Yojana
- PM-Matsya Kisan Samridhi Sah- Yojna
- Shikshashree (ST)
- Health Card
- Sukanya Samriddhi Yojana (SSY)
আপনার এলাকার ‘জনকল্যাণ শিবির’ কীভাবে অনলাইনে খুঁজবেন?
আপনার এলাকায় কবে এবং কোথায় এই শিবির বসছে তা জানতে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল JKS Portal ব্যবহার করতে হবে। পদ্ধতিটি নিচে দেওয়া হলো:

- প্রথমে স্মার্টফোন বা কম্পিউটার থেকে jks.wb.gov.in ওয়েবসাইটে যান।
- হোমপেজে থাকা “Locate your Shivir” বা “Find Your Shivir” অপশনে ক্লিক করুন।
- এরপর ড্রপডাউন মেনু থেকে আপনার District (যেমন- BANKURA, HOOGHLY ইত্যাদি) সিলেক্ট করুন।
- আপনার সংশ্লিষ্ট Block / Local Body এবং GP / Ward সিলেক্ট করুন।
- এরপর ‘Search’ বাটনে ক্লিক করলেই আপনার সামনে নির্দিষ্ট তারিখ, শিবিরের স্থান এবং নোডাল অফিসারের নাম চলে আসবে।
‘জনকল্যাণ শিবির’ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
জনকল্যাণ শিবির থেকে বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এই সমস্ত নথিপত্র অরিজিনাল ও সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স দরকার পড়তে পারে,
- পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড (অবশ্যই আধার ও রেশন কার্ডের লিঙ্ক থাকা জরুরি)।
- ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ ও প্রকল্পের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণ যেমন শেষ পরীক্ষার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং স্কুল/কলেজের ভর্তির রসিদ।
- আবেদনকারীর নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।
- ইন্টার্নশিপ স্কিম বা স্কলারশিপের ক্ষেত্রে পারিবারিক আয়ের সার্টিফিকেট।
- মিউটেশন ও রেকর্ড সংশোধনের জন্য মূল দলিল, পুরনো পর্চা এবং ট্যাক্সের রসিদ।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
জনকল্যাণ শিবির হেল্পলাইন
যদি কোনো নাগরিক এই শিবিরে এসেও ফর্ম জমা দিতে না পারেন কিংবা সরকারি কোনো পরিষেবা পেতে বাধার সম্মুখীন হন, তবে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরের টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। নবান্ন থেকে জানানো হয়েছে, প্রতি সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হেল্পলাইন চালু থাকবে।
- টোল ফ্রি হেল্পলাইন নম্বর: 8282082820
- অফিসিয়াল ইমেল আইডি: [email protected]