একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের, কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর প্রয়োজন?


এবছরের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। এখন ছাত্র-ছাত্রীদের নতুন ক্লাসে ভর্তি হওয়ার পালা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরুর আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাদশ শ্রেণিতে কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর প্রয়োজন? সেই নিয়ে অফিশিয়ালি ঘোষণা করা হয়েছে। নিচে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের কাছে নিজের পছন্দমত সাবজেক্ট বাছার অপশন থাকে। সাইন্স, আর্টস এবং কমার্স বিভাগে যে যার ইচ্ছে এবং যোগ্যতা অনুযায়ী বিষয় বেছে নেয়। তবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি ন্যূনতম নম্বর সীমা বেঁধে দেয়। মাধ্যমিকে এই নম্বর না থাকলে ছাত্র-ছাত্রীরা কিন্তু একাদশ শ্রেণীতে সেই বিষয়ে নিতে পারে না।

সংসদ সভাপতি ডঃ পার্থ কর্মকার স্বাক্ষরিত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এ বছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন তাদের জন্য কিছু নির্দিষ্ট ইলেকটিভ বা ঐচ্ছিক বিষয় নিয়ে মাধ্যমিকে ন্যূনতম নম্বরের মাপকাঠি স্থির করে দেওয়া হয়েছে। কোন বিষয় নিতে গেলে কত নম্বর প্রয়োজন তা নিজের তালিকায় সরাসরি দেখানো হলো।

কোন বিষয়ে মাধ্যমিকে নম্বর প্রয়োজন?

ঐচ্ছিক বিষয়

মাধ্যমিকে ন্যূনতম নম্বর

গণিত (Mathematics), স্ট্যাটিস্টিকস, কম্পিউটার সায়েন্স

গণিতে ৩৫% নম্বর

বায়োলজিক্যাল সায়েন্স (Biological Science)

জীবন বিজ্ঞান বা সমতুল্য বিষয়ে ৩৫% নম্বর

পদার্থবিদ্যা (Physics) ও রসায়ন (Chemistry)

ভৌত বিজ্ঞান বা সমতুল্য বিষয়ে ৩৫% নম্বর

ভূগোল (Geography)

ভূগোলে ৩৫% নম্বর

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ এর রিভিউ ও স্ক্রুটিনি নোটিশ প্রকাশিত, সমস্ত নিয়মাবলি দেখুন

অন্যান্য সাবজেক্ট এর ক্ষেত্রে কি বলা হয়েছে?

গত কয়েক বছরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পাঠ্যক্রমে প্রথাগত বিষয়গুলির বাইরেও অনেক নতুন সাবজেক্ট যুক্ত হয়েছে। যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি-র মতো আধুনিক বিষয়গুলিও পড়ার সুযোগ থাকছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়গুলি নেবেন তাদের ক্ষেত্রেও ন্যূনতম নম্বর সীমা রয়েছে। সংসদ জানিয়েছে এজন্য পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিকে অংকে (Mathematics) অন্তত ৩৫% নম্বর পেতে হবে।

এরকম শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *