প্রকাশিত হলো ANM GNM 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড, এইভাবে ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গের এবছরের ANM GNM পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট! ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো ANM GNM 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড। যে সমস্ত পরীক্ষার্থী নার্সিং এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তারা এখন সরাসরি অফিসিয়াল পোর্টাল থেকে নিজেদের হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার হলে প্রবেশের জন্য এই অ্যাডমিট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক সরাসরি নীচে দেওয়া হয়েছে। কিভাবে সেটি ডাউনলোড করবেন, অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কি করবেন, সেগুলি নিয়ে বিস্তারিত জানবো।

পরীক্ষার নাম
পরিচালনাকারী সংস্থা

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)।

পরীক্ষার মোড অফলাইন।
পরীক্ষার পূর্ণ মান ১১৫।
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ৪ জুন, ২০২৬
পরীক্ষার তারিখ ১৪ জুন, ২০২৬।
অফিসিয়াল ওয়েবসাইট

WBJEE ANM GNM Exam Pattern

Subject Category 1 (1 Mark) Category 2 (2 Marks) Total Questions Total Marks
Life Science 30 10 40 50
Physical Science 15 5 20 25
Basic English 15 15 15
Mathematics 10 10 10
General Knowledge 10 10 10
Logical Reasoning 5 5 5
Total 85 15 100 115 (Negative Marking – 0.25)

কিভাবে ডাউনলোড করবেন WBJEE ANM GNM Admit Card 2026?

WBJEE ANM GNM Admit Card 2026

  • প্রথমে WBJEEB-এর অফিসিয়াল পোর্টাল wbjeeb.nic.in ওপেন করুন।
  • হোমপেজে Examination সেকশনে ক্লিক করে “ANM/GNM” লিংকে ক্লিক করুন।
  • স্ক্রল করে নিচে এসে Candidate CornerAdmit Card for ANM GNM 2026 লিংকে ক্লিক করুন।
  • নতুন একটি উইন্ডো খুলবে। সেখানে আপনার Application Number (আবেদন নম্বর), Date of Birth (জন্মতারিখ) এবং স্ক্রিনে থাকা Security Pin (ক্যাপচা কোড) সঠিকভাবে ইনপুট করুন।
  • সমস্ত তথ্য দেওয়ার পর ‘Submit’ বা ‘Sign In’ বোতামে ক্লিক করুন।

আপনার স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি প্রদর্শিত হবে। সেটি ভালো করে চেক করে প্রিন্ট আউট করিয়ে নিন।

অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কি করবেন?

অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর নিজের নাম, ছবি ও স্বাক্ষর, অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, ইত্যাদি ডিটেলস মনোযোগ দিয়ে চেক করে নিন। যদি কোন ভুল ভ্রান্তি থাকে তবে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে Contact Us সেকশনে গিয়ে সঙ্গে সঙ্গে অভিযোগ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *