এবার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াল ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। উচ্চ মাধ্যমিকের পর অনেক ছাত্র-ছাত্রীরই স্বপ্ন থাকে নামী দামী কলেজে পড়ার। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হয় না। তাদের জন্যই Bharti Airtel Scholarship Program পড়াশোনার ১০০% খরচ বিনামূল্যে দেয়। ফলে দরিদ্র ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়। আপনি যদি এই স্কলারশিপ এ আগ্রহী হন এবং এ বছর আবেদন করতে চান, তবে নিচে এই যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিন।

| স্কলারশিপের নাম | Bharti Airtel Scholarship Program |
| উদ্যোক্তা | |
| ধরন | বেসরকারি। |
| সুবিধা |
পড়াশোনার ১০০ শতাংশ পর্যন্ত খরচ ফ্রি। |
| সুবিধাভোগী |
স্নাতক পড়ুয়ারা। |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | – |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
https://bhartiairtelfoundation.org/ |
Bharti Airtel Scholarship amount
- এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের পারফরম্যান্স অনুযায়ী উচ্চশিক্ষার সম্পূর্ণ বা একটি বড় অঙ্কের খরচ সরাসরি প্রদান করা হয়।
- অনেক ক্ষেত্রে হোস্টেল ফি, বইপত্র কেনা এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক খরচের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
- এছাড়াও পড়ুয়াদের ফ্রিতে একটি করে ল্যাপটপ দেওয়া হয়।
Bharti Airtel Scholarship Eligibility Criteria
এই বৃত্তির জন্য আবেদন করার আগে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই দেশের কোনো নামী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বছরের B.Tech/B.E. কোর্সে (বিশেষ করে Computer Science, Information Technology, AI, Data Science, Electronics and Communications ইত্যাদি শাখায়) ভর্তি হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষাগুলোতে ভালো নম্বর থাকতে হবে।
- আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৮.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
Bharti Airtel Scholarship how to apply
এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। আবেদনকারীদের Buddy4Study পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। এজন্য

- প্রথমে Buddy4Study-এর নির্দিষ্ট স্কলারশিপের পেজে যান।
- পেজে থাকা ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
- আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তবে ইমেল, মোবাইল নম্বর বা গুগল অ্যাকাউন্ট দিয়ে ‘Register’ করুন। আর অ্যাকাউন্ট থাকলে লগ-ইন (Log in) করুন।
- লগ-ইন করার পর আপনি সরাসরি আবেদনপত্রে পৌঁছে যাবেন। সেখানে ‘Start Application’ বাটনে ক্লিক করুন।
- এবার আবেদনপত্রে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের বিবরণ নিখুঁতভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করুন।
- ফর্মটি ভালোভাবে যাচাই করে নেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
Bharti Airtel Scholarship Required Documents
অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিম্নলিখিত নথিপত্রগুলোর
- স্ক্যান কপি আপলোড করতে হবে।
- পাসপোর্ট সাইজ ছবি।
- আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড।
- উচ্চমাধ্যমিক পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
- JEE পাসের মার্কশীট।
- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ বা ফি বুক।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
Bharti Airtel Scholarship Selection Process
- প্রথমে আবেদনকারীদের একাডেমিক স্কোর এবং আর্থিক অবস্থার ভিত্তিতে শর্টলিস্ট করা হয়।
- শর্টলিস্টেড প্রার্থীদের জমা দেওয়া সমস্ত নথিপত্র যাচাই করা হয়।
- প্রাথমিক যাচাইকরণের পর প্রার্থীদের একটি সংক্ষিপ্ত টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হতে পারে।
- সবশেষে এয়ারটেল ফাউন্ডেশনের বিশেষজ্ঞ কমিটির দ্বারা একটি ইন্টারভিউ নেওয়া হয় এবং তারপর চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
Bharti Airtel Scholarship last date
প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই স্কলারশিপের আবেদন পোর্টাল খোলা হয়। এবছর আবেদনের সঠিক সময়সূচি জানতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ফলো করতে বলা হচ্ছে।
Bharti Airtel Scholarship contact
ঠিকানা
Bharti Airtel Foundation
Airtel Center, B Wing, 1st Floor, Plot No. 16
Udyog Vihar – Phase IV, Gurgaon – 122015, Haryana, India.