বীরভূম জেলাশাসকের দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। ভারত সরকারের আসন্ন জনগণনা ২০২৭ কর্মসূচির অধীনে বীরভূম জেলাশাসকের দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কেবল ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করে সরাসরি নিয়োগ করা হবে। মাসিক ২৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়মে এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের অফলাইনে সরাসরি অফিসে গিয়ে আবেদন জমা করতে হবে। নিচে যোগ্যতা, আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো

পদের নাম

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ।

নিয়োগকারী দপ্তর

বীরভূম জেলা শাসকের অফিস।

মোট শূন্যপদ

২২ টি (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ২১ এবং মাল্টি টাস্কিং স্টাফ – ১)।

নিয়োগের ধরন চুক্তিভিত্তিক।
পদের ধরন গ্রুপ সি।
আবেদন পদ্ধতি অফলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

https://birbhum.gov.in/notice_category/recruitment/

কোথায় কটি শূন্যপদ রয়েছে?

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA): মোট ২১ টি পদের মধ্যে ২টি পদ বরাদ্দ রয়েছে জেলা সদর দপ্তরের জন্য এবং বাকি ১৯টি পদ বীরভূম জেলার ১৯টি ব্লকে পোস্টিং দেওয়া হবে। ব্লকগুলি হলো: সিউড়ি-১, সিউড়ি-২, দুবরাজপুর, খয়রাশোল, সাঁইথিয়া, মহম্মদ বাজার, রাজনগর, লাভপুর, ইলামবাজার, নানুর, বোলপুর-শ্রীনিকেতন, ময়ূরেশ্বর-১, ময়ূরেশ্বর-২, রামপুরহাট-১, রামপুরহাট-২, নলহাটি-১, নলহাটি-২, মুরারি-১ এবং মুরারি-২ ডেভেলপমেন্ট ব্লক।
  • মাল্টি-টাস্কিং স্টাফ (MTS): মোট শূন্যপদ ১টি। এই কর্মীকে বীরভূম জেলা সদর দপ্তরে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant – TA)

  • আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে।
  • কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা (Diploma), বিসিএ (BCA) অথবা এমসিএ (MCA) ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
  • এমএস অফিস প্যাকেজ যেমন, MS Word, MS Excel এবং MS Power Point-এ কাজ করার জ্ঞান থাকতে হবে।
  • কিবোর্ডে প্রতি মিনিটে ন্যূনতম ৩০টি শব্দ (30 wpm) টাইপ করার গতি থাকতে হবে।
  • অ্যান্ড্রয়েড অথবা আইওএস মোবাইল ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে।

মাল্টি-টাস্কিং স্টাফ (Multi-Tasking Staff – MTS)

  • যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ডিসিপ্লিনে স্নাতক পাস হতে হবে।
  • কম্পিউটারের বেসিক নলেজ এবং এমএস অফিস প্যাকেজে (MS Word, MS Excel, MS Power Point) কাজ করার ক্ষমতা থাকতে হবে।
  • কিবোর্ডে প্রতি মিনিটে অন্তত ২০টি শব্দ (20 wpm) টাইপ করার গতি থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় যেকোনো রিপোর্ট বা অফিসিয়াল চিঠি লেখার দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

দুটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য যেকোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

০১/০১/২০২৬ তারিখের হিসেবে আবেদনকারীদের বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক পারিশ্রমিক

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA): এইপদের জন্য সর্বোচ্চ ২৫,০০০/- টাকা বেতন প্রতি মাসে দেওয়া হবে।
  • মাল্টি-টাস্কিং স্টাফ (MTS): এই পদের জন্য সর্বোচ্চ ১৮,০০০/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

আবেদন করার পদ্ধতি

  • এই নিয়োগের জন্য কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হবে না।
    আবেদনের জন্য একটি সাদা কাগজে ফরম্যাট তৈরি করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  • তারপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট, ছবি, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র ইত্যাদি নথিপত্র সংযুক্ত করতে হবে।
  • এরপর সেগুলি একটি খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
District Census Section,
3rd Floor, Prashashan Bhaban, Room No- 403,
Suri, Birbhum, Pincode- 731101।

নির্বাচন প্রক্রিয়া

আবেদন জমা করার পর শর্ট লিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট এর জন্য ডাকা হবে। তার ভিত্তিতেই উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৫/০৬/২০২৬।
  • আবেদন শুরু: ০৫/০৬/২০২৬।
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১২/০৬/২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *