Google Ph.D Fellowship India 2026: স্নাতক পাস করলেই গুগল দিচ্ছে ৫০ হাজার ডলার স্কলারশিপ

দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য এবার বিশ্ববিখ্যাত সংস্থা Google এগিয়ে এসেছে। Google Ph.D Fellowship India Program এর মাধ্যমে প্রতিবছর ভারতের বিভিন্ন রাজ্য থেকে যোগ্য শিক্ষার্থীদের বিদেশে কেরিয়ার গড়ার সুযোগ এবং সঙ্গে কয়েক লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হয়। সাধারণত যারা স্নাতক বা স্নাতকোত্তর পাস করে পি এইচ ডি করছেন, তারা এখানে আবেদন করতে পারেন। আপনি যদি এই সুযোগ নিতে চান, তবে আবেদনের যোগ্যতা, আর্থিক সুবিধা এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আজকে জেনে নিন।

প্রোগ্রামের নাম

Google Ph.D Fellowship India 2026।

সংস্থা Google.
কারা আবেদনযোগ্য

পি এইচ ডি গবেষকরা।

সুবিধা

আর্থিক সুবিধা ও বিদেশে কেরিয়ার গড়ার সুযোগ।

আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা শুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট

https://research.google/programs-and-events/phd-fellowship/

গুগল পিএইচডি ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সুবিধা ও সুযোগ পান। সাধারণত এ ক্ষেত্রে সুবিধাভোগীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়:

Early-stage PhD Students

  • এই ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীরা প্রায় ৫০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩.৪ লক্ষ টাকার বেশি আর্থিক অনুদান পান।
  • সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই ফেলোশিপ পাওয়া যায়।

Late-stage PhD Students

  • যারা গবেষণার শেষ পর্যায়ে আছেন, তারা ১ বছরের জন্য এই ফেলোশিপ পেতে পারেন।
  • এর আওতায় ১০,০০০ মার্কিন ডলার (প্রায় ৮.৬ লক্ষ টাকা) প্রদান করা হয়।
  • আর্থিক সহায়তার পাশাপাশি প্রত্যেক ফেলো গুগলের তরফ থেকে একজন রিসার্চ মেন্টর পাবেন যিনি গবেষণায় সাহায্য করবেন।

গুগল ফেলোশিপে আবেদন করতে গেলে নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা দরকার:

  • আবেদনকারীকে স্নাতক (Bachelor’s) বা স্নাতকোত্তর (Master’s) পাস করতে হবে।
  • ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে বর্তমানে ফুল-টাইম পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
  • কম্পিউটার সায়েন্স বা নিম্নলিখিত যেকোনো বিষয়ে গবেষণা করতে হবে:
    1. মেশিন লার্নিং (Machine Learning) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
    2. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP)।
    3. অ্যালগরিদম এবং থিওরি।
    4. হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI)।
    5. কোয়ান্টাম কম্পিউটিং (Quantum Computing)।
    6. হেলথ রিসার্চ (Health Research)।
    7. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

আবেদনের সময়ে নিচের নথিগুলো সঙ্গে রাখতে হবে:

  • প্রার্থীর আপডেট করা সিভি (CV)।
  • পিএইচডি অ্যাডভাইজারের সংক্ষিপ্ত বায়োডাটা বা সিভি।
  • স্নাতক থেকে বর্তমান সময় পর্যন্ত সব পরীক্ষার মার্কশিট।
  • বর্তমান প্রতিষ্ঠান থেকে ২-৩টি রিকমেন্ডেশন লেটার।
  • একটি শক্তিশালী রিসার্চ প্রপোজাল (সর্বোচ্চ ৩ পৃষ্ঠা)।

গুগল পিএইচডি ফেলোশিপের আবেদন সাধারণত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে।

  • প্রথমে Buddy4Study পোর্টালে যান।
  • ‘Apply Now’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
  • অনলাইন রেজিস্ট্রেশনের পর আপনার প্রতিষ্ঠান থেকে নাম নির্বাচন করা হবে।
  • যদি আপনি মনোনীত হন, তবে আপনার আবেদনটি প্রতিষ্ঠান থেকে গুগলের কাছে পাঠানো হবে।

গুগল পি এইচ ডি ফেলোশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয়। এবছরের জন্য আবেদন গ্ৰহণ শুরু হয়ে গিয়েছে। সঠিক সময়সূচি নিয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *