পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা কম যোগ্যতায় ভালো সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেলার যে কোনো প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। কেবল ইন্টারভিউ এর উপর ভিত্তি করে নিয়োগ হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। আবেদন করার আগে নিয়োগের বিস্তারিত আজকের প্রতিবেদনে জেনে নিন।
| বিজ্ঞপ্তি নম্বর | 129(21)/RM)। |
| নিয়োগকারী দপ্তর |
জেলাশাসকের দপ্তর, জলপাইগুড়ি। |
| পদের নাম | স্ট্যাম্প ভেন্ডর। |
| নিিয়োগের স্থান |
ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ি। |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস। |
| আবেদন পদ্ধতি | অফলাইন। |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
https://jalpaiguri.gov.in/notice_category/recruitment/ |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম ও নীতি অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন
একখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন কত হবে, সেই নিয়ে নোটিশে কিছু বলা হয়নি। ইন্টারভিউ এর সময়ে সরাসরি বেতন নিয়ে আলোচনা করা হবে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
- প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদন পত্রটি (A4) সাইজের কাগজে প্রিন্ট করে নিন।
- এরপর নিজের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- নির্দিষ্ট স্থানে সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আটকাতে হবে এবং নিচে সই করতে হবে।
- আবেদনপত্রের সাথে নীচের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির সেলফ অ্যাটেস্টেড জেরক্স এক কপি করে যুক্ত করে নিন।
- এবার আবেদন পত্র এবং ডকুমেন্টগুলি একটি খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা করে আসুন:
R. M. Section, District Collectorate Office Ground Floor, Jalpaiguri
প্রয়োজনীয় নথিপত্র
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
- বাসস্থানের প্রমাণপত্র।
- ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
- মাধ্যমিক পাশের মার্কশীট ও সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- আবেদনকারীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেটেড স্টেটমেন্ট বা পাসবইয়ের কপি।
নির্বাচন প্রক্রিয়া
এখানে প্রার্থী বাছাই এর ক্ষেত্রে কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হবেন, তাদের নিয়োগের জন্য মনোনীত করা হবে।
ইন্টারভিউয়ের স্থান: অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (সাধারণ)-এর অফিস, জলপাইগুড়ি।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ০১ জুন, ২০২৬।
- আবেদন শেষ: ১২ জুন, ২০২৬।
- যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৯ জুন, ২০২৬।
- ইন্টারভিউয়ের তারিখ: ২২ জুন, ২০২৬ (সকাল ১১:০০ টা থেকে)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.