আগামী ২ সপ্তাহ মর্নিং শিফটে চলবে স্কুল, নির্দেশিকা শিক্ষা দপ্তরের

স্কুল পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। আগামী ২ সপ্তাহ মর্নিং শিফটে চলবে স্কুল। পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিকে এই সময়সীমা পর্যন্ত দুপুরে ক্লাস বন্ধ রাখতে হবে। গত ১ জুন, ২০২৬ তারিখে বিকাশ ভবন থেকে স্কুল শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি মারফত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি বিষয়টি জানানো হয়েছে। যে হারে গরম এবং তাপপ্রবাহ বাড়ছে, তাই পড়ুয়া ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

বিজ্ঞপ্তি মেমো নম্বর

700(23)-SED-15099/196/2026

কারা জারি করেছে

রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি  সেক্রেটারি।

নোটিশের তারিখ ১ জুন ২০২৬।
নোটিশের বিষয়

স্কুলে মর্নিং সেশনে ক্লাস হবে।

ডে সেশনের বদলে স্কুলে হবে মর্নিং সেশনে ক্লাস

স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, গরমের ছুটি কাটিয়ে গত ৩১ মে খুলেছে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলি। কথা ছিল ১ জুন থেকে যথারীতি সময়ে ক্লাস শুরু হবে। কিন্তু জুনের শুরুতেই রাজ্যে উষ্ণতার যে পারদ চড়ছে, তাতে পরিস্থিতি আরো চরম হওয়ার আশঙ্কায় আবহাওয়াবিদরা। তাই স্কুল পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগামী দু সপ্তাহ রাজ্যের সমস্ত স্কুলগুলোতে ডে সেশনের বদলে মর্নিং সেশনে ক্লাস করানোর। ইতিমধ্যেই স্থানীয় গরমের তীব্রতা অনুযায়ী জেলা বিদ্যালয় পরিদর্শকদের বিষয়টি পর্যবেক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি

কোন কোন স্কুলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য?

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সর্বত্র কিন্তু এই মর্নিং শিফটে স্কুল চলবে না। তীব্র গরমের জেলাগুলোতেই স্কুল গুলোকে এই নির্দেশ মানতে হবে। অন্যদিকে পার্বত্য জেলার স্কুলগুলির ক্ষেত্রে যেমন ডে সেশনে স্কুল চলছিল সেই নিয়মই চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *