DRDO তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, ন্যূনতম আই টি আই পাসে আবেদন করুন


কেন্দ্রীয় সরকারের অধীনে কম যোগ্যতায় দারুণ চাকরির সুযোগ! সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। নূন্যতম আই টি আই পাস হলেই আপনি আবেদনের যোগ্য। নির্বাচিত প্রার্থীদের এক বছরের একটি অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১২ হাজার টাকা স্টাইপেন্ড মিলবে। অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা দেরি না করে সত্বর নিয়োগের খুঁটিনাটি জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন।

বিজ্ঞপ্তি নম্বর

DEAL/HRD/Apprenticeship/2026-27

সংস্থার নাম

ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি (DEAL) – DRDO

পদের নাম

অ্যাপ্রেন্টিস (গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই)।

আবেদনের মাধ্যম অনলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট

www.drdo.gov.in/drdo/en

DRDO Apprentice Recruitment 2026 Trade wise Vacancy

অ্যাপ্রেন্টিসশিপ লেভেল ট্রেড মোট শূন্যপদ
GRADUATE (গ্র্যাজুয়েট) Electronics & Communication Engg., Mechanical Engg., Computer Science & Engg., Electrical Engg., Library Science ১৯টি
DIPLOMA (ডিপ্লোমা) Electronics & Communication Engg., Mechanical Engg., Computer Science / Engg., Electrical Engg. ০৮টি
ITI (আইটিআই) Electronics Mechanic, ICTSM, Mechanic Auto Electrical and Electronics, Mechanic Cum – Operator Electronics Communication System, Electrician, Fitter, Machinist, Machinist (Grinder), Turner, Instrument Mechanic, Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Mechanic Communication Equipment Maintenance, Draughtsman (Mechanical), COPA, Library Assistant, Stenographer, Electroplater, Sheet Metal Worker, Wireman, Lineman ৫০টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের পদ বিশেষে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে,

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিসিপ্লিনে ন্যূনতম ৬০% নম্বর সহ B.E. / B.Tech. ডিগ্রি থাকতে হবে। লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে B.Sc. (PCM/PCB) এবং B.Lib. / B.L.I.Sc. ডিগ্রিতে আলাদাভাবে ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা (Diploma in Engineering) থাকতে হবে।
  • আইটিআই অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাস এবং সাথে NCVT বা SCVT সার্টিফিকেট থাকা আবশ্যক।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হওয়া চলবে না। সর্বোচ্চ বয়সসীমা এবং ওবিসি/এসসি/এসটি প্রার্থীদের জন্য বয়সের ছাড় ‘অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট-১৯৬১’, ‘অ্যাপ্রেন্টিসশিপ রুলস-১৯৯২’ এবং NATS 2.0 / NAPS-এর নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে।

আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত সংস্থায় আই টি আই পাসে চাকরি

স্টাইপেন্ড

অ্যাপ্রেন্টিসশিপ লেভেল মাসিক স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট (Graduate) ১২,৩০০ টাকা
ডিপ্লোমা (Diploma) ১০,৯০০ টাকা
আইটিআই (ITI) ১০,৫৬০ টাকা

আবেদন প্রক্রিয়া

পদ অনুযায়ী আবেদনের পদ্ধতি আলাদা আলাদা,

গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য

  • প্রথমে NATS 2.0 পোর্টালে (nats.education.gov.in) গিয়ে নিজের নাম রেজিস্টার করুন।
  • প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি সার্চ করুন।
  • সংশ্লিষ্ট ভ্যাকেন্সির জন্য আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আবেদন সাবমিট করুন।

আইটিআই (ITI) প্রার্থীদের জন্য

  • প্রার্থীদের NAPS পোর্টালে (apprenticeshipindia.gov.in) রেজিস্ট্রেশন করতে হবে।
  • লগইন করার পর ‘My Opportunities’ -> ‘All Opportunities’ -> ‘Filter’-এ যান।
  • Search by Establishment-এ DEAL-এর নাম অথবা Establishment Code: E01160500005 লিখে সার্চ করুন।
  • নির্দিষ্ট ট্রেডের জন্য আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • তারপর আবেদন সাবমিট করুন।

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্ট সাইজের ফটো।
  • যেকোনো ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার/ভোটার ইত্যাদি।
  • মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
  • কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)।

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের সংখ্যার উপর ভিত্তি করে মেরিট বেসড সিলেকশন/লিখিত পরীক্ষা/ইন্টারভিউ এর মাধ্যমে শর্টলিস্ট করা হবে।
শর্টলিস্টেড প্রার্থীদের নথিপত্র যাচাইকরণ পর চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ টাটা ফান্ডামেন্টালসে ইঞ্জিনিয়ার সহ ৩০ টি পদে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ জুন, ২০২৬।
  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৩ জুন, ২০২৬ থেকে শুরু হয়েছে।
  • আবেদনের শেষ তারিখ: DRDO-র অফিসিয়াল ওয়েবসাইটে (https://drdo.gov.in/drdo/en/offerings/vacancies) বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার তারিখ থেকে ৩০ দিন পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *