মাধ্যমিকের রেজাল্ট মিটতে না মিটতেই এবার উচ্চমাধ্যমিকের পালা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর আগেই অফিশিয়াল নোটিশে জানিয়েছিল যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 আগামী ১৪ই মে প্রকাশিত হচ্ছে। কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ছিল কটার সময় রেজাল্ট অনলাইনে দেখা যাবে? কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে? স্কুলে কখন মার্কশিট দেবে? ইত্যাদি নিয়ে। সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি মারফত সংসদ পরীক্ষার্থীদের কাছে এই বিষয়গুলি পরিষ্কার করেছে। কি কি বলা হয়েছে সেই অফিশিয়াল নোটিশে বিস্তারিত এখানে জেনে নেব।
| পরীক্ষার নাম |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। |
| পরীক্ষার তারিখ |
১২ই ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি ২০২৬। |
| রেজাল্ট প্রকাশ | ১৪ই মে ২০২৬। |
| কটার সময় অনলাইনে দেখা যাবে | নীচে দেওয়া। |
| রেজাল্ট ওয়েবসাইট | নিচে দেওয়া। |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 date and time
নিয়ম অনুযায়ী প্রতিবছরই সংসদের সভাপতি প্রেস কনফারেন্সে রেজাল্ট প্রকাশ করেন। তারপরে ফলাফল অনলাইনে আপলোড করা হয়। সংসদের সাম্প্রতিক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবছর ১৪ই মে ২০২৬ তারিখে সকাল ১০:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। তারপর ওই দিনই সকাল ১১:০০ টা থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 websites
ওই একই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে সে কথাও জানানো হয়েছে। বেলা ১১টার পর থেকে নিম্নলিখিত ওয়েবসাইট গুলোতে পরীক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন,

- wbchse.wb.gov.in/student/results/
- result.wb.gov.in/
- www.indiaresults.com/
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 চেক

- নীচে “Click Here” বাটনে ক্লিক করুন।
- আপনার Roll Number এবং Registration Number সঠিকভাবে ইনপুট করুন।
- সাবমিট করার সাথে সাথেই স্ক্রিনে আপনার ফলাফল দেখতে পাবেন।
- ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন।
আরও পড়ুনঃ মাদ্রাসা বোর্ডের ২০২৬ পরীক্ষার ফল প্রকাশিত হলো, সরাসরি রেজাল্ট দেখুন এখানে
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 চেক Direct Link
রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন

স্কুল থেকে কখন মার্কশিট দেওয়া হবে?
অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের আসল হার্ডকপি সংগ্রহ করা জরুরি। কখন ক্যাম্পে মার্কশিট বিতরণ করা হবে এবং ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে কখন হাতে পাবেন সেই নিয়েও সংসদ জানিয়েছে।
সমগ্র পশ্চিমবঙ্গে মোট ৫৬টি ডিস্ট্রিবিউশন সেন্টার বা বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সরবরাহ করা হবে। ১৪ই মে সকাল ১১:০০ টা থেকে এই কেন্দ্রগুলো থেকে স্কুল কর্তৃপক্ষরা নথিপত্র সংগ্রহ করতে পারবেন। সাধারণত সেই দিন বা তার পরের দিনের মধ্যে স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করে দেওয়া হবে।
এরকম শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()