IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগ, কতদিন আবেদন চলবে?


পশ্চিমবঙ্গের ব্যাংকিং চাকরিপ্রার্থীদের পাকা সরকারি চাকরির সুযোগ! ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগ করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পেয়েছে (IBPS Clerk Notification 2026)। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক পাবলিক সেক্টর ব্যাংকে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। ‘IBPS CRP CSA-XVI’ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে। ন্যূনতম স্নাতক পাস হলেই নারী পুরুষ নির্বিশেষে যে কোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তবে সাথে আর কি বিশেষ যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? কতদিন আবেদন চলবে? ইত্যাদি তথ্য বিশদে আলোচনা করব।

নিয়োগকারী সংস্থা

ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)।

পদের নাম

কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (CSA)।

মোট শূন্যপদ

শীঘ্রই প্রকাশ পাবে।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
  • যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন করছেন, সেখানকার সরকারি/স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বলতে সক্ষম হতে হবে।

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো

ক্লার্কদের প্রাথমিক মূল বেতন সাধারণত ২৪,০৫০ টাকা থেকে শুরু হয়। সঙ্গে মহার্ঘ ভাতা ৪,৭০০ থেকে ৬,৬০০, বাড়ি ভাড়া ভাতা ২,৪০০ থেকে ৩,০০০, যাতায়াত ভাতা ৭০০০ থেকে ৯০০০ ইত্যাদি মিলিয়ে গ্ৰস স্যালারি ৪০ হাজার টাকার বেশি হয়। পরে এই বেতন ও ভাতা সরকারের স্ট্যান্ডার্ড অনুযায়ী আরো বাড়তে থাকে।

আরও পড়ুনঃ SBI PO প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ ভিজিট করুন।
  • হোমপেজে থাকা “CRP CSA-XVI” লিংকে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে প্রথমে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন।
  • প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় অন্যান্য নথি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন।
  • নির্ধারিত আবেদন ফি জমা করুন।
  • ফর্ম জমা দিন।

নিয়োগ প্রক্রিয়া

IBPS CSA-XVI প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর অনলাইন মেইন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস ও অন্যান্য বিবরণ শীঘ্রই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয় তারিখ
অনলাইন আবেদন শুরু

১ আগস্ট, ২০২৬।

অনলাইন আবেদনের শেষ তারিখ

২১ আগস্ট, ২০২৬।

আবেদন ফি জমা দেওয়ার তারিখ

১ আগস্ট, ২০২৬ থেকে ২১ আগস্ট, ২০২৬।

আবেদনপত্র সংশোধন

মূল আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

Pre-Examination Training – PET

সেপ্টেম্বর, ২০২৬।

প্রিলিমিনারি পরীক্ষা

অক্টোবর, ২০২৬।

প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নভেম্বর, ২০২৬।
মেইন পরীক্ষা ডিসেম্বর, ২০২৬।
Provisional Allotment মার্চ, ২০২৭।

বিঃ দ্রঃ এই খবরটি সংস্থার তরফে প্রকাশিত একটি শর্ট নোটিফিকেশনের ভিত্তিতে বানানো হয়েছে। খুব শীঘ্রই IBPS Clerk Recruitment 2026 পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসছে। আর তাতেই বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫৪৫ লোকাল ব্যাংক অফিসার নিয়োগ

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *