মাধ্যমিক রেজাল্ট ২০২৬ নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ আপডেট। গত ১৭ ই এপ্রিল প্রেস কনফারেন্স এর মাধ্যমে পর্ষদ জানিয়েছিল যে এ বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৮ই মে প্রকাশ পাচ্ছে। কিন্তু ঐদিন কখন রেজাল্ট অনলাইনে দেখা যাবে? কোথায় কোথায় দেখা যাবে? স্কুলে মার্কশিট এবং সার্টিফিকেট কখন দেওয়া হবে? এইসব নিয়ে পরীক্ষার্থীদের মনে নানান প্রশ্ন চলছিল। গতকাল মধ্যশিক্ষা পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত এইসব বিষয়গুলি পরিষ্কার করেছে। কি কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, সেগুলি জেনে নেওয়া দরকার।
| পরীক্ষার নাম |
মাধ্যমিক পরীক্ষা ২০২৬। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
| পরীক্ষার তারিখ |
২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬। |
| রেজাল্ট প্রকাশের তারিখ | ৮ মে ২০২৬। |
| সময় |
নীচে জানানো হয়েছে। |
| রেজাল্ট দেখার ওয়েবসাইট | results.exambangla.com |
মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কখন অনলাইনে দেখা যাবে?
নিয়ম অনুযায়ী, রেজাল্ট প্রকাশের দিন প্রথমে পর্ষদ সভাপতি বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে অফিশিয়ালি রেজাল্ট ঘোষণা করেন। তারপরেই প্রত্যেক পরীক্ষার্থীর মার্কশিট অনলাইনে আপলোড করা হয়। গতকালের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবছর সকাল ৯:৩০ থেকে প্রেস কনফারেন্স শুরু হবে। সেখানে পর্ষদ সভাপতি এবছরের মাধ্যমিক রেজাল্ট, পরীক্ষার্থীদের পাশ ফেল এর হার ইত্যাদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তারপর ১০:১৫ থেকে অনলাইনে রেজাল্ট চেক করা যাবে।

মাধ্যমিক রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখা যাবে?
মাধ্যমিক রেজাল্ট কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে, তা নিয়েও পর্ষদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in -এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
তবে মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে results.exambangla.com ওয়েবসাইটকে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে।
| www.wbbsedata.com | results.exambangla.com |
| www.wbbse.wb.gov.in | results.exambangla.com |
আরও পড়ুনঃ এবছর মাধ্যমিকে পাশের হার কত হবে?
মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কিভাবে দেখব?
৮ মে সকাল ১০:১৫ এর পর থেকে ছাত্রছাত্রীরা নিম্নলিখিত পদক্ষেপে তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে:
স্টেপ ১ঃ প্রথমে ExamBangla .comএর পর্ষদ অনুমোদিত সাইট results.exambangla.com এ প্রবেশ করো।
স্টেপ ২ঃ “Madhyamik Pariksa (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করো।
স্টেপ ৩ঃ অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করো।
স্টেপ ৪ঃ এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিট ডিজিটাল ফরম্যাটে ফুটে উঠবে।
স্টেপ ৫ঃ ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।
👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇
স্কুল থেকে কবে মিলবে মার্কশিট ও সার্টিফিকেট?
অনলাইনে ফলাফল প্রকাশের ঠিক পরেই অর্থাৎ ৮ মে সকাল ১০:৩০ মিনিট থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলোর মাধ্যমে স্কুলগুলোর কাছে মার্কশিট ও সার্টিফিকেট পৌঁছে দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক বা তাঁর অনুমোদিত প্রতিনিধিরা ক্যাম্প অফিস থেকে এই নথিপত্র সংগ্রহ করবেন। এরপর সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন![]()
